June 20, 2013
  • তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল চলছে
  • তিস্তা নিয়ে সংসদ উত্তপ্ত
  • দুদকের প্রতিক্রিয়া জানার পর বিশ্বব্যাংককে জবাব দেয়া হবে : অর্থমন্ত্রী
  • টিকফা চুক্তির খসড়া অনুমোদন
  • চার সিটিতেই জনতার জয়
  • এবার পীর ধর্ষণ করলো শিষ্যের কন্যাকে
  • ভোট গণনা চলছে : প্রতীক্ষার পালা শুরু
  • শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবি ইসির
  • ১২ কেন্দ্রে ইভিএমে ভোট, ইসিতে ৪ মনিটরিং সেল
  • মিস আমেরিকায় প্রথমবার বাংলাদেশি মেয়ে

পাকিস্তানের কাছে ক্ষমা চাইলো যুক্তরাষ্ট্র


গত বছরের নভেম্বরে মার্কিন বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় নানা নাটকীয়তার পর অবশেষে পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ওবামা প্রশাসন জানিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের রসদ সরবরাহের পথ খুলে দেবে পাকিস্তান। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, টেলিফোনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর হিনা রব্বানী খারের কাছে সেনা নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তিনি। হিলারি আরও জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোর রসদ সরবরাহ পথ খোলার ব্যাপারেও আশ্বস্ত করেছেন তাকে। এক্ষেত্রে পাকিস্তান নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ দাবি করবে না। এর ফলে যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কের দীর্ঘদিনের টানাপড়েনের অবসান হবে বলে আশা করা হচ্ছে।

বিভাগ - : আন্তর্জাতিক

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন