May 26, 2013
  • সানি লিওনের গোপন কথা (ভিডিওসহ)
  • চলমান সংকট উত্তরণে দু’নেত্রীর সংলাপের বিকল্প নেই : এরশাদ
  • ‘জনগণের রায় প্রতিফলিত হয় এমন নির্বাচনের ব্যবস্থা করা হবে’
  • রোগী ধর্ষণ ও ক্যামেরায় ধারণ, ডাক্তারের ১২ বছরের জেল
  • ভদ্র ঘরের মেয়েরাও যৌন ব্যবসার প্রতি ঝুঁকে পড়েছে’
  • অপরিচিতের গাড়িতে লিফট, ঢাকায় গত তিন সপ্তাহে ১০ নারী ধর্ষিত
  • রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
  • নির্বাচন করতে ব্যর্থদের উপদেশ শুনলে গণতন্ত্র সংহত হবে না
  • আগামী মাসেই পদ্মা সেতুর টেন্ডার
  • আজ বুদ্ধ পূর্ণিমা

বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত


মিয়ানমারে সৃষ্ট একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল।

রোববার সকাল ৮টা ২১ মিনিটে ১৫ সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প হয় বলে ঢাকা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে।

ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৩৯৭ কিলোমিটার পূর্ব দিকে ছিল এর উৎসস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামবাসী এই ভূকম্পন অনুভব করেছেন। তবে কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ঢাকা আবহাওয়া অফিস থেকে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৬ বলা হলেও যুক্তরাষ্ট্রের ভূপর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস বলছে, এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।

ইউএসজিএসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের রাজধানী নে পেই তাওয়ের চেয়ে ৪০৬ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে। ভূপৃষ্ঠের ৬৮ দশমিক ৪ কিলোমিটার গভীরে।

বিভাগ - : জাতীয়

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন