June 19, 2013
  • তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল চলছে
  • তিস্তা নিয়ে সংসদ উত্তপ্ত
  • দুদকের প্রতিক্রিয়া জানার পর বিশ্বব্যাংককে জবাব দেয়া হবে : অর্থমন্ত্রী
  • টিকফা চুক্তির খসড়া অনুমোদন
  • চার সিটিতেই জনতার জয়
  • এবার পীর ধর্ষণ করলো শিষ্যের কন্যাকে
  • ভোট গণনা চলছে : প্রতীক্ষার পালা শুরু
  • শান্তিপূর্ণ ভোটগ্রহণের দাবি ইসির
  • ১২ কেন্দ্রে ইভিএমে ভোট, ইসিতে ৪ মনিটরিং সেল
  • মিস আমেরিকায় প্রথমবার বাংলাদেশি মেয়ে

যৌন উদ্দীপক হোটেলে বিশ্বনেতারা


জি-২০ সম্মেলনে যোগ দেয়া বিশ্বনেতারা অবস্থান করেছেন যৌন উদ্দীপক এক হোটেলে। এ নিয়ে সমালোচনার শেষ নেই। তারা যে হোটেলে উঠেছিলেন তা সম্মেলনস্থল থেকে মাত্র কয়েক শ’ গজ দূরে। ওই হোটেলে কে কি অবস্থায় আছেন তা দেখার বিষয় নয়। কে কি পরলেন বা না পরলেন অথবা খালি গায়ে চলাফেরা করলেন তাতে কারো কিছু যায় আসে না। মেক্সিকোর লস কাবোসের এ হোটেলটি নিয়ে এখন সমালোচনার শেষ নেই। খবরে বলা হয়েছে, ওই হোটেলে যে কেউ যান না কেন তার সঙ্গে থাকতে হবে একজন সঙ্গী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ওই হোটেলের ১৯ বছর বয়সী অভ্যর্থনা কর্মী ঝাক্সিরি। তিনি বলেছেন, সম্মেলন চলাকালে বাইরে ছিল কড়া নিরাপত্তা। ফলে অতিথিরা ছিলেন নিরাপদ। ঝাক্সিরি বলেন, এখানে প্রথম রাতে নেতারা সবাই বেশ স্বাচ্ছন্দ্যে ছিলেন। দ্বিতীয় রাতে সঙ্গীদের সঙ্গে মিলিত হন তারা। তৃতীয় বা চতুর্থ রাতে জামা-কাপড় খুলে সুইমিং পুলে নামতে শুরু করেন। এরই মধ্যে নতুন পরিবেশের সঙ্গে বেশ ভালো খাপ খাইয়ে নিয়েছেন সবাই।

বিভাগ - : আন্তর্জাতিক

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন