বার্তা ৭১ ডট কম » রাজনীতি

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল
বার্তা৭১ ডটকম:বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু এ হরতালের ডাক দেন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আটক নেতাকর্মীদের মুক্তি, দুর্নীতিবাজ মহাজোট সরকারের পদত্যাগ ও সভা-সমাবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে বিরোধী জোট এ কর্মসূচি দিয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, আমি জানি না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কার কার প্ররোচনায় এ ধরনের বক্তব্য দিচ্ছেন। তবে তিনি যা বলেছেন তা সঠিক নয়।

তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে নাসিম সাহেবের এমন মন্তব্য খুবই নির্মম। দায়িত্বশীল জায়গা থেকে তার এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করা যায় না। তারেক রহমান অচিরেই বাংলাদেশে আসবেন। আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবেন। তিনি আমাদের মনের গহিনে বাস করেন।

মহাজোট সরকারের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে তা সামলানোর পরামর্শ দিয়ে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে এখনো পর্যন্ত দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ হয়নি।

প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী আন্দোলন আন্দোলন খেলা শুরু করেছেন। আমরা আবারো বলতে চাই, আসুন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করি। নইলে রাজপথে এর সমাধান হবে।

তিনি বলেন, ২০০৭ সালে আকবর আলি খানের নেতৃত্বে যখন ৪ উপদেষ্টা পদত্যাগ করেছিলেন শেখ হাসিনা তাদের ধন্যবাদ জানিয়েছিলেন সেটা কি তিনি ভুলে গেছেন।

দুদু বলেন, সাবেক উপদেষ্টাদের নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অনেক কড়া কড়া কথা বলেছেন। তার কথা বলার ভঙ্গি ছিল অনেকটা উপহাসের মতো বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, সেই সময় শেখ হাসিনা উপদেষ্টাদের নিজের হাতে রান্না করে খাওয়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন। তাদের দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছিলেন। এতোদিন পর তিনি কেন তাদের দূরে সরিয়ে দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক এডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

শনিবার জরুরি বৈঠক ডেকেছেন খালেদা জিয়া
বার্তা৭১ ডটকম:দেশের চলমান পরিস্থিতিতে পরবর্তী করণীয় ঠিক করতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু  নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের ৪৭ ও ৫৪ নং ওয়ার্ড কমিটির অনুমোদন
বার্তা৭১ ডটকম:ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের অধীনে ৪৭ ও ৫৪ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় শ্যামপুর থানা ছাত্রলীগ।শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম মইন ও সাধারন সম্পাদক সাজ্জাদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেয়া হয়।

৪৭ নং ওয়ার্ড সভাপতি সাইফুল ইসলাম শাকিল ও সাধারন সম্পাদক শাওন

৫৪ নং ওয়ার্ড সভাপতি মাসুদ পারভেজ রুবেল ও সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক।

রবিবারের হরতাল প্রত্যাহার করলো ১৮ দল
বার্তা৭১ ডটকম:ঘূর্ণিঝড় ‘মহাসেন’ দেশের উপকূলবর্তী এলাকায় যেকোনো সময় আঘাত হানতে পারে আবহাওয়া অফিসের এমন খবরে আগামী রবিবারের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।

বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য শামসুজ্জামান দুদু এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, “আবহাওয়া অফিস এবং উপকূলবর্তী জেলাসমূহ থেকে প্রাপ্ত তথ্যমতে প্রবল ঘূর্ণিঝড় ‘মহাসেন’ ক্রমশ উপকূলের দিকে প্রবল বেগে ধাবিত হচ্ছে। যেকোনো সময় তা আঘাত হানতে পারে। আঘাত হানলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৮ দলীয় জোটের উদ্যোগে আগামী ১৯ মে রবিবারের ঘোষিত হরতাল প্রত্যাহার করেছেন। পাশাপাশি বেগম জিয়া বিএনপি, এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে উপকূলবর্তী ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও সাহায্য-সহযোগিতার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।”

এছাড়াও  ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একটি মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করবে বলে জানান শামসুজ্জামান দুদু।

আজ দুপুরে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং শেষে কার্যালয় থেকে বের হওয়ার সময় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এমপিকে ডিবি পুলিশের একটি দল গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। মানবিক দৃষ্টিকোণ থেকে যেমন হরতাল প্রত্যাহার করা হয়েছে সেই একই দৃষ্টিকোণ থেকে  বরকত উল্লাহ বুলু এমপিসহ সকল রাজবন্দীর মুক্তি দিতে সরকারের নিকট আহবান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারা দেশে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে
বার্তা৭১ ডটকম:সারাদেশে জামায়াতে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে ঢিলেঢালাভাবে। রাজধানীতে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো বড় ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি। হরতালের কারণে রাজধানীর বাসটার্মিনালগুলো থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলের সিনিয়র নায়েবে আমির এ কে এম ইউসুফকে গ্রেফতার করার প্রতিবাদে জামায়াত এই হরতালের ডাক দেয়।

মঙ্গলবার সকাল থেকে রাজধানীতে যান চলাচল কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচল বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি রয়েছে সিএনজি ও অটোরিকশার চলাচল।

সকাল থকেই রাজধানীর সব গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে রাজধানীর কয়েকটি স্থানে হরতাল সমর্থনকারীরা মিছিল করেছে।

সকালে মিরপুর শেওড়াপাড়া এলাকায় হরতাল সমর্থনে জামায়াত-শিবিরকর্মীরা একটি মিছিল বের করে। মিছিল থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ ধাওয়া দেয়। পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করে পুলিশ।

সকালে রাজধানীর আজিমপুর এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

সকাল পৌনে ৬টার দিকে মগবাজারে হরতালের সর্মথনে ঝটিকা মিছিল করেছে রমনা থানা জামায়াত।

সকালে বাংলামোটর এলাকা থেকে পিকেটার সন্দেহে এক যুবককে আটক করে পুলিশ।

শনিরআখড়ায় হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করা হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

সকালে মীর হাজিরবাগে হরতাল সমর্থকরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

১৮ দলের বিক্ষোভ সমাবেশ স্থগিত
বার্তা৭১ ডটকম:নয়াপল্টনে অনুষ্ঠিতব্য ১৮ দলীয় জোটের সোমবারের সমাবেশ স্থগিত করা হয়েছে। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা ছিল।

হেফাজতের শান্তিপূর্ণ সমাবেশে হামলা, নেতা- কর্মীদের হত্যার প্রতিবাদ ও গ্রেফতার, বিএনপি নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ দাবিতে এ সমাবেশ কর্মসূচী ঢ়ঘাষনা করা হয়েছিণ।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় সংবাদ সম্মেলনে সমাবেশ স্থগিতের কারন সম্পকে বিস্তারিত ব্যাখ্যা করা হবে বলে জানিয়েছেন দলের মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

গত ৯ মে বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ সমাবেশের সিদ্ধান্ত হয়। পরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রবিবার হরতাল: হেফাজতের স্থগিত, জামায়াতের ডাক
বার্তা৭১ ডটকম:আগামী রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় প্রত্যাখ্যান করে এ হরতাল ডাক দেয় দলটি।

এদিকে ইতোপূর্বে ডাকা রবিবারের হরতাল স্থগিত করেছে হেফাজতে ইসলাম। সংগঠনের আমির আল্লামা আহমদ শফীর নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ৫ মে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি পরবর্তী সমাবেশে যৌথবাহিনীর  অভিযানে নেতাকর্মী নিহত ও হতাহতের ঘটনার প্রতিবাদে ১২ মে রবিবার দেশব্যাপী হরতাল কর্মসূচির আহ্বান করেছিল সংগঠনটি।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে তিনি জানান, এটি একটি ন্যায়ভ্রষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়। এই রায়ে রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন ঘটেছে। ট্রাইব্যুনালের এই রায় জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন তিনি।

হেফাজতে ইসলামের রবিবারের হরতাল প্রত্যাহারের ঘোষণার এক ঘণ্টার মাথায় জামায়াতের হরতালের এ ঘোষণা এলো।

বুধ ও বৃহস্পতিবার হরতাল
বার্তা৭১ ডটকম:৮ ও ৯ই মে বুধবার ও বৃহস্পতিবার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের জোট।সোমবার রাতে ১৮ দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ হরতালের কর্মসূচির কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন। এছাড়া মঙ্গলবার নিহত হেফাজতকর্মীদের জন্য সারাদেশে গায়েবানা জানাজার কর্মসূচি পালন করবে ১৮ দল।

আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. অব. মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, ড. ওসমান ফারুক, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা সম্পাদক খায়রুল কবির খোকন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

‘উল্টাপাল্টা না বলে জড়িতদের আইনের আওতায় আনুন’
বার্তা৭১ ডটকম: সাভার ট্র্যাজেডি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে উল্টাপাল্টা কথা না বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন। তিনি বলেন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান পরিষ্কার করুন। একটা দৃষ্টান্ত স্থাপন করুন। তিনি সাভারের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্তদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আওয়ামী লীগের পক্ষে গভীর শোক ও সমবেদনা জানান। বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে গাজীপুরে আওয়ামী শ্রমিক লীগের সমাবেশ উপলক্ষে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। বিরোধী দলসহ সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের উদ্দেশে হানিফ বলেন, সাভার ট্র্যাজেডিতে নিহতদের দাফন এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫ দিন সকল রাজনৈতিক কর্মসূচি বাতিল করুন। সাভার ট্র্যাজেডিতে সকল কাজে সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এর পরে আবারো রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে আন্দোলন করুন। শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা ফজলুল হক মন্টুসহ সংগঠনের কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।

ছাত্রদল কমিটিতে পদ বাণিজ্য,যুবদল থেকে ছাত্রদল নেতা!
বার্তা৭১ ডটকমঃদীর্ঘ ৭ মাস পর জাতীয়তাবাদী ছাত্রদলের পুর্ণাঙ্গ কমিটি হলেও বির্তক যেন পিছু ছাড়ছে না। বিবাহিত, অছাত্র, ব্যবসায়ী, যুবদল থেকে অনেকেই বর্তমান ছাত্রদল কমিটিতে স্থান পেয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে চলছে সব মহলে ব্যাপক সমালোচনা। খোদ ছাত্রদলের নেতারাই বলছেন এতে ঐতিহ্যবাহী এই সংগঠনটির সুনাম আরও বেশি ক্ষুন্ন হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, আইয়ুব খাঁন অবিভক্ত সাভার থানা ছাত্রদলের সভাপতি ছিলেন। দীর্ঘদিন দায়িত্ব পালন করার পর সাভার থানা ভাগ হয়ে নতুন আশুলিয়া থানা গঠিত হয়। এ থানার যুবদলের আহবায়ক করা হয় আইয়ুব খানকে।

এ ছাড়া একই সাথে তিনি ঢাকা জেলা যুবদলের কার্যকারি কমিটির সদস্যও। পেট্রোল পাম্প, ক্লিনিকসহ নানা ব্যাবসা বাণিজ্য করে সময় পার করছেন তিনি। আশুলিয়া থানা জুড়ে আইয়ুব খানের ব্যানার পোস্টার লাগানো। এসব পোস্টারে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানো হয়েছে আশুলিয়া থানার যুবদলের পক্ষ থেকে।

আইয়ূব খানের পক্ষ থেকে যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরবের ছবিসহ পোস্টারে ছেয়ে গেছে আশুলিয়ার অলিগলি রাজপথ।

তবে দীর্ঘ ৭ মাস পর ছাত্রদলের ঘোষিত কমিটিতে তাকে কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ নিয়ে আশুলিয়াসহ সর্বত্র আলোচনার ঝড় বইছে। অনেকেই বলেছেন, বিপুল পরিমাণ টাকার লেনদেনের ফলেই এ পদপ্রাপ্তি। ছাত্রদলে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে যুবদল থেকে ছাত্রদলে সদ্য পদপ্রাপ্ত আইয়ূব খান বলেন, আমি যুবদল থেকে পদত্যাগ করেছি। যুবদলের কমিটি দুর্বল ছিল। তাই সাময়িক দায়িত্ব নিয়েছিলাম।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার পর দীর্ঘ ৭ মাস পর ২৯১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করে ছাত্রদল।