বার্তা ৭১ ডট কম » স্বাস্থ্য ও চিকিৎসা

যৌনক্ষমতা বাড়াতে ভায়াগ্রা সেবন ওজন কমায়!
বার্তা৭১ ডটকম: নিয়মিত ভায়াগ্রা সেবন ওজন কমাতে সহায়ক৷ জার্মান বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা গেছে এই তথ্য৷ তবে আপাতত এই সত্যটি প্রযোজ্য ইদুরের ক্ষেত্রে। কেননা, গবেষণা হয়েছে ইঁদুরের উপর, মানুষের উপর নয়।বিশ্বের ৩ কোটি মানুষ বর্তমানে যৌনক্ষমতা বাড়াতে সিলডেনাফিল বা ভায়াগ্রা সেবন করেন। মার্কিন ওষুধ কোম্পানি ফাইজারের দেওয়া তথ্য এটি৷ ১৯৯৮ সাল থেকে ডায়মন্ড সাদৃশ্য ভায়াগ্রা তৈরি করছে এই প্রতিষ্ঠানটি।

সম্প্রতি বন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী পরীক্ষা করে দেখেছেন, প্রতিদিন ভায়াগ্রা গ্রহণের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। বিজ্ঞানীরা তাদের পরীক্ষার জন্য ব্যবহার করেছেন ইঁদুর৷ এজন্য দুই দল ইঁদুরকে মাত্রাতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ানো হয়েছে৷ একদলকে নিয়মিত দেওয়া হয়েছে ভায়াগ্রা।

পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে, প্রতিদিন ভায়াগ্রা গ্রহণ করা ইদুরগুলোর ওজন তেমন একটা বাড়েনি৷ উল্টো ভায়াগ্রা না নেওয়া ইঁদুরের দলের অনুপাতে তাদের ওজন কমেছে প্রায় ১৫ শতাংশ!

স্বাভাবিকভাবেই পরীক্ষার এই ফলাফলে সন্তুষ্ট বিজ্ঞানীরা। কেননা, ১৫ শতাংশ ওজনের ব্যবধান কম কথা নয়৷ তবে মানবদেহের ওজন এভাবে কমানো বা নিয়ন্ত্রণ সম্ভব কিনা তা এখনো দীর্ঘ গবেষণার বিষয়৷ কেননা, কোন পুরুষই প্রতিদিন ভায়াগ্রা গ্রহণ করেন না৷ তারা ভায়াগ্রা গ্রহণ করেন প্রয়োজন অনুসারে৷ তাছাড়া নিয়মিত ভায়াগ্রা গ্রহণ স্বাস্থ্যের জন্যও অত্যন্ত ক্ষতিকর৷ ফলে ইঁদুরের মতো ভায়াগ্রা প্রতিদিন পুরুষের দেহে প্রবেশ করানো সম্ভব নয়।

তাই এই প্রতিবেদন পড়ার পর ওজন কমানোর আশায় ভায়াগ্রা গ্রহণের মাত্রা না বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা৷ বিষয়টি এখনো পরীক্ষাধীন রয়েছে৷ ওজন কমানোর ক্ষেত্রে পরামর্শ হচ্ছে, কম-চর্বিযুক্ত খাবার খান, কম মদ্যপান করুন এবং বেশি করে ব্যায়াম করুন।

যৌনশক্তি বাড়াতে তরমুজ!
বার্তা৭১ ডটকম: কৃত্রিম পন্থায় যৌনশক্তি বাড়াতে ভায়াগ্রা নিয়ে আলোচনা-সমালোচনার অন্ত নেই। এ নীল ট্যাবলেটটির পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও অনেক বিতর্ক রয়েছে। তবে বিজ্ঞানীরা শেষ পর্যন্ত পার্শ্ব-প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক ভায়াগ্রার সন্ধান দিয়েছেন। এ নিরীহ প্রাকৃতিক জিনিসটি আর কিছু নয়, আমাদের অতি পরিচিত তরমুজ। বিজ্ঞানীরা দাবি করেছেন, ভায়াগ্রার মতোই কার্যকর তরমুজ। টেক্সাস এ অ্যান্ড এম ইউনি-ভার্সিটির গবেষক বিনু পাতিল মিডিয়াকে জানান, নতুন গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা যৌনশক্তির দিক থেকে অক্ষম বা দুর্বল, তাদের সক্ষমতার জন্য তরমুজই প্রাকৃতিক প্রতিষেধক। অর্থাৎ তাদের এখন থেকে আর ভায়াগ্রার পেছনে টাকা না ফেলে তরমুজ বন্দনায় মেতে উঠলেই চলবে। বিনু পাতিল তার সহকর্মীদের নিয়ে গবেষণার পর বিস্ময়করভাবে দেখতে পান, একটি তরমুজে সিট্রোলিন নামের অ্যামাইনো এসিডের পরিমাণ এত বেশি, যা আগে বিজ্ঞানীরা ধারণাও করতে পারেননি। কারণ বিজ্ঞানীরা মনে করতেন, সিট্রোলিন সাধারণত ফলের অখাদ্য অংশেই বেশি থাকে। বিনু পাতিল বলেন, তরমুজে সিট্রোলিন আছে, এটা আমাদের জানা কথা। কিন্তু এটা জানতাম না, সিট্রোলিনের পরিমাণ তাতে এত বেশি থাকতে পারে। গবেষকরা ব্যাখ্যা দিয়ে বলেন, মানবদেহ সিট্রোলিনকে আর-জিনিনিন নামের যৌগ পদার্থে রূপান্তরিত করে। আরজিনিনিন হচ্ছে ভিন্ন মাত্রার অ্যামাইনো এসিড, যা নাইট্রিক এসিডের অগ্রদূত হিসেবে কাজ করে। আবার নাইট্রিক এসিড দেহের রক্তবাহী শিরা বা ধমনির প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রক্তবাহী শিরা বা ধমনির প্রসারণের কারণেই মানুষের বিশেষ অঙ্গটি সক্রিয় হয়। আর ভায়াগ্রাও দেহের নাইট্রিক এসিডকে সক্রিয় করার মাধ্যমে কৃত্রিম পন্থায় দেহে জৈবিক উত্তেজনা সৃষ্টি করে। গবেষক বিনু পাতিল আশা করছেন, তরমুজের ভায়াগ্রা-গুণটি নিয়ে বিশ্বের গবেষকরা এগিয়ে আসবেন। তবে তার এ গবেষণার ফলকে সবাই এক বাক্যে এখনো মেনে নেননি। ‘দি জার্নাল অফ সেক্সুয়াল মেডিসিন’-এর প্রধান সম্পাদক ইরউয়িন গোল্ডস্টেইন বলেন, বিশেষ অঙ্গের উত্তেজনার জন্য অবশ্যই নাইট্রিক এসিড দরকার। কিন্তু বেশি করে তরমুজ খেলেই তা প্রাকৃতিকভাবেই একই কাজটি করে দেবে, এটা এখনো প্রমাণিত নয়। অবশ্য বিনু পাতিল এখনো নিশ্চিত হতে পারেননি, জৈবিক তাড়না সৃষ্টি করতে একজন অক্ষম লোককে ঠিক কত পরিমাণ তরমুজ গিলতে হবে।

অটিস্টিকদের অনলাইন ফোরাম ‘রং প্লানেট’
বার্তা৭১ ডটকমঃ: আসপ্যারগার্স সিন্ড্রোম’ হলো এক ধরণের ‘অটিজম’৷ এই মানসিক ব্যাধিতে আক্রান্তরা স্বাভাবিক মানুষের মতো একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারেন না৷ তাই একসময় তাঁদেরকে ‘সামাজিকভাবে মৃত’ বলা হতো৷ তবে দিন পাল্টাচ্ছে৷

জার্মান চিকিৎসক হান্স আসপ্যারগার ১৯৪৪ সালে এই মানসিক ব্যাধির কথা বলেছিলেন৷ তাই এর নাম হয়ে গেছে ‘আসপ্যারগার্স সিন্ড্রোম’৷ জার্মানিতে বর্তমানে প্রায় আড়াই লক্ষ মানুষ এই ব্যাধিতে আক্রান্ত৷

একটু অন্যরকম হওয়ার কারণে সমাজের আর দশটা সাধারণ মানুষের চোখে তাঁরা ভিন্ন৷ তাই সহজে কেউ তাঁদের সঙ্গে মিশতে চান না৷ কিন্তু ‘আসপ্যারগার্স সিন্ড্রোম’-এ আক্রান্তরা চান বন্ধু বানাতে৷ তাঁরা সামাজিকভাবে একা হয়ে পড়তে চান না৷

এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন এমন একজন, যাঁর নিজেরই এই ব্যাধি আছে৷ তাঁর নাম আলেক্সান্ডার প্লাংক৷ মাত্র নয় বছর বয়সে তাঁর এই ব্যাধি দেখা দেয়৷ ২০০৪ সালে তিনি ‘রং প্লানেট’ নামের একটি ওয়েবসাইট চালু করেন৷ যার মাধ্যমে অটিজমে আক্রান্তরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারেন৷

এছাড়া, ২০০৬ সাল থেকে ইউটিউবে অটিজমের উপর কিছু ভিডিও প্রকাশ করেন প্লাংক৷ এই ভিডিওগুলোর মাধ্যমে অটিস্টিক মানুষদের সামাজিক কিছু নিয়মকানুন শেখানোর চেষ্টা করা হয়ে থাকে৷

প্লাংকের ‘রং প্লানেট’ ফোরামের সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৭০ হাজার৷ তবে ২০০৬ সালের একটি ঘটনা প্লাংককে বিপদে ফেলে দিয়েছিল৷ সেসময় এই ফোরামের সদস্য ১৯ বছর বয়সি উইলিয়াম ফ্রয়েন্ড দু’জনকে হত্যা করার পর, নিজেকে খুন করে৷ তার আগে ফ্রয়েন্ড ‘রং প্লানেট’ ফোরামে বার্তা দিয়েছিল এই বলে যে, তার বাস্তব জীবনে বন্ধু প্রয়োজন এবং সে আত্মহত্যা করার পরিকল্পনা করছে৷ শোনা যায়, ঐ ঘটনায় ফ্রয়েন্ডের বাবা-মা প্লাংকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷

সামাজিক যোগাযোগে সমস্যা হলেও, কিছু কিছু ব্যাপারে ‘আসপ্যারগার্স সিন্ড্রোম’-এ আক্রান্ত ব্যক্তিদের মেধা বেশ শক্তিশালী হয়৷ যেমন তাঁদের কোনো কিছু বিশ্লেষণ করার ক্ষমতা বেশ প্রখর হয়ে থাকে, যেটা তথ্য প্রযুক্তি খাতের জন্য প্রয়োজন৷ তাই এবার, ‘আসপ্যারগার্স সিন্ড্রোম’ থাকা ব্যক্তিদের তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ করে গড়ে তুলতে প্রশিক্ষণ দেয়া শুরু করেছে জার্মান একটি কোম্পানি৷

উচ্চ রক্তচাপ কমাতে দারুণ কাজে আসে রাঙা আলু
বার্তা৭১ ডটকমঃ আলু নিয়ে অভিযোগের শেষ নেই। আলু সুগার বাড়ায়, মোটা করে দেয়। এমন কত কী না আলু নিয়ে প্রচার রয়েছে। কিন্তু সম্প্রতি আমেরিকার পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আলু নিয়ে ঠিক উলটো কথাই বলছেন। তাঁদের মতে, উচ্চ রক্তচাপ কমাতে আলু দারুণ কাজে আসে। তবে তা অবশ্য রাঙা আলু।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অধ্যাপক জো ভিনসন রাঙা আলুর রক্তচাপ কমানোকে একেবারে হাতেনাতে প্রমাণ করে দেখালেন। তিনি আরো জানাচ্ছেন, আলু খেলে মোটা হয়ে যাওয়ার যে ধারণা আছে তা ঠিক নয়।

রাঙা আলুর পুষ্টিকর দিক নিয়েও বিস্তর গবেষণা করেছেন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জো ভিনসন। দুই মাস ধরে চালানো এই গবেষণাটি শেষ হয়েছে অক্টোবরে। এরপরেই গবেষণায় তথ্যকে জনসমক্ষে এনেছেন অধ্যাপক ভিনসন। নানান ওজনের মানুষদের নিয়ে ওই গবেষণা করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত ওজনের মানুষজনও ছিলেন। দিনে দুবার করে এক মাস ধরে খোসাশুদ্ধ রাঙা আলু খেতে দেওয়া হয়েছিলো। দেখা গেছে, স্থূল ব্যক্তিদের ক্ষেত্রেও ডায়াস্টোলিক ব্লাডপ্রেসার পাঁচ শতাংশ হারে কমে গেছে। সিস্টোলিক ব্লাডপ্রেসার কমেছে চার শতাংশ। আরো দেখা গেছে এক নাগাড়ে রাঙা আলু খেলেও কারোরই বাড়েনি ওজন। এখন সাধারণ সাদা আলু নিয়ে গবেষণায় নামছেন বিজ্ঞানীরা।

অধ্যাপক ভিনসনের ধারণা রাঙা আলুর মতো একই ফল মিলবে সাদা আলুতে। গবেষণায় রাঙা আলুর পুষ্টিগুণ বারংবার যাচিয়ে দেখেছেন বিজ্ঞানীরা।

জানা গেছে, রাঙা আলুতে যেমন রয়েছে ভিটামিন, তেমনি রয়েছে রকমারী ফাইটোকেমিক্যালস। আলুকে সবজি হিসাবে খাওয়ার বদলে সেদ্ধ করে খাওয়াটা ভালো। ভাজা আলু খাওয়া কোনমতেই ভালো না। তেলে ভাজলে বা বেশি আঁচে রান্না করলেই আলুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। তখন আলুতে স্টার্চ আর ফ্যাট ছাড়া আর কিছু থাকে না। আলুর গুণাগুণ নিয়ে কথা বলতে গিয়ে অধ্যাপক জো ভিনসন আরো জানাচ্ছেন, মুখোরোচক আলুর চিপসে লাভের থেকে ক্ষতিই হয় বেশি। ওজন কমার বদলে চিপস ওজন বাড়িয়ে দেয়। রক্তচাপ কমারও কোনো সম্ভাবনা থাকে না।

বেশি ঘুম ব্যথা কমায়
ঘুমকাতুরে কাউকে এতদিন শুধু আমরা বলে এসেছি কুম্ভকর্ণ। কিন্তু আমরা জানি কি কুম্ভ রাশির জাতিক-জাতিকা না জেনে বেশী ঘুমিয়ে বরং তাদের উপকার-ই করে এসছেন। কারণ দেখা গেছে যারা একটু বেশী-ই ঘুমান তাদের গা ব্যাথা কমে যায় অনেকখানি।স্বাভাবিকের চেয়ে এক ঘণ্টা বা তার চেয়েও বেশি ঘুম ব্যথা কমায় ও ব্যক্তিগত সচেতনতা বাড়ায় বলে দাবি করেছেন গবেষকরা।

আমেরিকান গবেষকরা বলছেন, প্রতিদিন ৮ ঘণ্টার স্থলে ১০ ঘণ্টা ঘুম ব্যথা কমাতে কোডিন জাতীয় ওষুধের চেয়েও কার্যকর। স্লিপ জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়। বিজ্ঞানীরা প্রায় ১৮ স্বাস্থ্যবান ও ব্যথাযুক্ত তরুণের ওপর গবেষণা করেন। তাদের প্রথম চার রাত স্বাভাবিক ঘুমাতে দেওয়া হয়। পরের চার রাত ১০ ঘণ্টা করে ঘুমাতে দেওয়া হয়।

প্রথম চার রাত স্বাভাবিকভাবে ঘুমানের পর তরুণদের একটি উত্তপ্ত স্থানে হাত রাখতে বলা হয়। পরের চার দিন ১০ ঘণ্টা ঘুমানোর পর তাদের একই তাপমাত্রার উত্তপ্ত স্থানে হাত রাখার নির্দেশ দেওয়া হয়। এতে দেখা যায়- যে দিন তরুণরা ১০ ঘণ্টা ঘুমিয়েছে, সেদিন তারা উত্তপ্ত স্থানে আগের চেয়ে প্রায় ২৫ শতাংশ বেশি সময় হাত রাখতে পেরেছে; যার মাধ্যমে প্রমাণিত হয় বেশি ঘুমে তাদের ব্যথার অনুভূতি হ্রাস পেয়েছে। এ ছাড়া ১০ ঘণ্টা ঘুমানোর দিন ব্যক্তিগত বিভিন্ন কাজে তারা অধিক সচেতন ছিল বলে লক্ষ্য করা গেছে। এ বিষয়ে গবেষক ড. টিমোথি রোহেরস বলেন, আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে, বেশি ঘুম দীর্ঘকালীন ব্যথা এবং অস্ত্রোপচারের ব্যথা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

কিশোরীর স্তন হঠাৎ বড় হয়ে যাওয়া
বার্তা ৭১ ডট কমঃ অনেক সময় কিশোরী বয়সে অর্থাৎ মেয়েদের বয়োসন্ধির সময় স্তন বিশাল বড় হয়ে যেতে দেখা যায়। অনেক মেয়ে প্রথম গর্ভধারনের সময় ও এমন সমস্যায় পরতে পারে। বয়োসন্ধির সময় ইস্ট্রোজেন হরমোনের প্রভাবে মেয়েদের স্তন এর স্বাভাবিক পূর্ণতাপ্রাপ্তি ও বৃদ্ধি শুরু হয়। কোনো মেয়ের যদি এই ইস্ট্রোজেন এর প্রতি অস্বাভাবিক স্পর্শকাতরতা থাকে তাহলে স্তনের এমন অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি শুরু হয়। এমনটি হলে স্তন এতো বড় হয়ে যায় যে বসা অবস্থায় দুই পাশের স্তনই মেয়েটির হাটু পর্যন্ত এসে পৌছতে পারে। প্রায় সব ক্ষেত্রেই দুই পাশের স্তন এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। এই সমস্যাটি অস্বস্তিকর এবং অনেক সময় তা দৃষ্টিকটু হিসেবে বিবেচনা করা হয় তাই এর চিকিৎসা করানোর প্রয়োজন আছে। অনেক সময় ইস্ট্রোজেন বিরোধী অসুধ ব্যবহার করে এই সমস্যায় ভালো ফলাফল পাওয়া যায়। এতে যদি স্তন ছোটো হয়ে না আসে তা হলে রিডাকশন ম্যামোপ্লাস্টি  নামক অপারেশন করিয়েই এর স্থায়ী চিকিৎসা করাতে হবে।

দেশের প্রায় ৯৫ লাখ মানুষ বিষণ্নতায় ভুগছে
ঢাকা : শিশুসহ দেশের প্রায় ৯৫ লাখ মানুষ বিষণ্নতায় ভুগছে। পুরুষদের তুলনায় নারীদের বিষণ্নতায় ভোগার হার দ্বিগুণ। বিষণ্নতাকে অবহেলা না করে তা মোকাবিলার প্রস্তুতি নিতে হবে এখনই।

বুধবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। ‘বিষণ্নতা: একটি বৈশ্বিক সংকট’—এই প্রতিপাদ্য সামনে রেখে এবার দিবসটি পালিত হচ্ছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়ে শোনান মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক মোহাম্মদ জিল্লুর রহমান খান। তিনি বলেন, দেশে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর শতকরা ৪ দশমিক ৬ ভাগ এবং শিশু-কিশোরদের শতকরা ১ ভাগ বিষণ্নতায় ভুগছে। বিষণ্নতায় আক্রান্ত লোকজন ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও সামাজিক জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই কারণে কর্মক্ষমতা কমে যাওয়ায় অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। অনেক ক্ষেত্রে আত্মহত্যার মধ্য দিয়ে বিষণ্নতার পরিসমাপ্তি ঘটে। অথচ বিষণ্নতাসহ অন্যান্য মানসিক রোগের চিকিত্সা আছে। সঠিক সময়ে চিকিত্সা করলে রোগী ভালো হয়ে যায়।

সংবাদ সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞরা জানান, কমপক্ষে দুই সপ্তাহ কারও যদি বেশির ভাগ সময়ই হতাশা ও বিষণ্নতার অনুভূতি হয়, অনীহাসহ বিভিন্ন মানসিক ও শারীরিক লক্ষণ দেখা দেয়, তাহলে বুঝতে হবে তিনি বিষণ্নতা নামের মানসিক রোগে ভুগছেন। বিশ্বব্যাপী রোগের কারণে কর্মক্ষমতা নষ্ট হওয়ার ক্ষেত্রে বিষণ্নতার স্থান তৃতীয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০৩০ সালে এটি প্রথম স্থানে ছিল। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের বিষণ্নতায় আক্রান্ত হওয়ার হার বেশি। নারীদের বিষণ্নতার ক্ষেত্রে পারিবারিক নির্যাতন, যৌন হয়রানিসহ বিভিন্ন কারণ কাজ করে।

সংবাদ সম্মেলনে আলোচকেরা প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে বিষণ্নতাবিরোধী ওষুধের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু করার সুপারিশ করেন।

মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ওয়াজিউল আলম চৌধুরী বলেন, তৃণমূল পর্যায়ে মানসিক রোগ নিয়ে বিভিন্ন কুসংস্কার আছে। সঠিক তথ্য জানা না থাকা ও সচেতনতার অভাবে উপযুক্ত চিকিত্সা না নিয়ে মানুষ অপচিকিত্সার শিকার হচ্ছে। তাই সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে।

মনোরোগ চিকিত্সক মোহিত কামাল বলেন, শিশুসহ দেশের প্রায় ৯৫ লাখ মানুষ বিষণ্নতায় ভুগছে। তাই একে আর অবহেলা করার সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে মনোরোগ বিশেষজ্ঞ গোলাম রব্বানী, শাহ আলম, ফারুক আলম, এম এ হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন এবং সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

1

Google

রোজায় সুস্থ থাকার টিপস
সারা বছর ঘুরে আসে একটি পবিত্র মাস। মাহে রমজান। হঠাৎ করেই বছরের চিরাচরিত অভ্যাসগুলো সব পাল্টে যায়। সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসে, তা হলো খাদ্যাভ্যাসে পরিবর্তন। সিয়াম সাধনার এ মাসে আত্মশুদ্ধির দরজা খুলে যায়। শারীরিক, মানসিক কিংবা আধ্যাত্মিক উত্তরণের মাস এটি। পবিত্র এ মাসটি কিভাবে কাটাবেন, সে সম্পর্কে রয়েছে বিশেষজ্ঞদের কিছু পরামর্শ:

(১) পবিত্র রমজান মাসের আগে প্রত্যেক মুসলমানের একজন চিকিৎসকের কাছ থেকে শারীরিক অবস্থা সম্পর্কে পরামর্শ নেয়া উচিত।

(২) আপনি যদি স্বাভাবিক বা সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, সে ক্ষেত্রেও এ মাসে আপনাকে সচেতন থাকতে হবে। আর সে জন্য নিজের খাদ্যের একটি তালিকা ও পরিকল্পনা করে নিন। খাবার তালিকায় অবশ্যই পুষ্টির বিষয়টিকে প্রাধান্য দেয়া সবচেয়ে জরুরি। পর্যাপ্ত পানি পান ও বিশ্রাম নেয়ার দিকটিও খেয়াল রাখতে হবে।

(৩) ভোরে ফজরের আজানের কিছু আগে উঠে সেহ্রি খাওয়ার অভ্যাস করুন। এটাই সঠিক অভ্যাস। এ সময়ে সেহ্রি খাওয়ার ফলে ফজরের নামাজটাও পড়া হয়ে যাবে। সেহ্রি খাওয়া সুন্নাত। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারও এটি। তাই অতিরিক্ত খাবেন না। পরিমিত খাদ্যের একটি তালিকা অনুসরণ করতে পারলে সবচেয়ে ভাল হবে। শর্করা ও প্রোটিনসমৃদ্ধ খাবার, আঁশ জাতীয় সবজি, ফল খান ও প্রচুর পরিমাণে পানি পান করুন। কারণ, এ জাতীয় খাবার ধীরে ধীরে হজম হয় ও সারাদিন সতেজ থাকতে সহায়তা করে।

(৪) দিনের সবচেয়ে গরম সময়টিতে শীতল স্থানে থাকার চেষ্টা করুন। হতে পারে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বা বাড়ি। শারীরিক পরিশ্রমের মাত্রা যথাসম্ভব কমিয়ে আনুন। সম্ভব হলে, নিয়মিত বিরতিতে বিশ্রাম নিন।

(৫) রমজানের সময় আরেকটি বিষয় বেশ লক্ষণীয়। সারা দিন রোজা রাখার ফলে শরীর পরিশ্রান্ত এবং পরিশুদ্ধও হয়। ফলে ছোটখাটো রোগব্যাধি থাকলে, তা সেরে যায়। শরীরে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এ সময়। কিন্তু আমাদের দেশে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট পুরে খেতে পছন্দ করেন। আর এ সময় মেন্যুতে ভাজা-পোড়া জাতীয় খাবারই বেশি থাকে। বরং সুন্নাত তরিকা অনুযায়ী মাগরিবের আজানের পর রোজা ভেঙে কয়েকটি খেজুর খাওয়া উত্তম। এর সঙ্গে দুধ, পানি, স্যুপ বা ফলের জুস খাবেন। কারণ সারাদিন অভুক্ত থাকার পর শরীরে তরলের চাহিদা সৃষ্টি হয় ও রক্তে গ্লুকোজের পরিমাণও কিছুটা কমে যায়। মাগরিবের পর স্বাস্থ্যসম্মত ও সুষম খাবার পরিমিত খাওয়ার অভ্যাস তৈরি করুন। অতিরিক্ত খাবেন না।

(৬) সন্ধ্যার দিকে ক্যাফেইন জাতীয় কোন পানীয় অর্থাৎ চা, কফি বা সোডা জাতীয় পানীয় বা কোল্ড ড্রিংস যেমন কোক, পেপসি ইত্যাদি পান করবেন না। বন্ধু বা আত্মীয়দের বাড়িতে গেলে, সেখানে বেশি করে পানি পান করুন।

(৭) ঘুমাতে যাওয়ার আগে বেশি করে পানি পানের অভ্যাস করুন।

(৮) রোজার সময় হালকা ব্যায়াম বেশ উপকারী। প্রতিদিন সন্ধ্যার দিকে নিয়মিত ১৫-২০ মিনিট হাঁটার অভ্যাস করতে পারেন।

(৯) ভাজা-পোড়া বা ঝাল জাতীয় খাবার পরিহার করুন। কারণ, এ জাতীয় খাবার বুকে জ্বালাপোড়া, বদহজম ও গ্যাসের সৃষ্টি করে।

(১০) চিকিৎসকের কাছে মাল্টি-ভিটামিন জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ নিতে পারেন। তবে সুষম খাদ্য গ্রহণের অভ্যাস করলে, অতিরিক্ত ভিটামিনের কোন প্রয়োজন হবে না।

(১১) দিনে কয়েক বার নির্দিষ্ট সময় ব্রাশ ও দাঁতে ফ্লস ব্যবহার করতে পারেন। এতে কোন খাদ্যকণা দাঁতের ফাঁকে আটকে থাকলে, তা বের হয়ে যাবে ও মাড়িকে সুস্থ-সবল রাখবে।

(১২) নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। কারও সর্দি-কাশি বা হাঁচি হলে সাবধান থাকুন। কারণ, এর মাধ্যমে আপনার শরীরে ভাইরাস জ্বর বা এ জাতীয় কোন রোগের জীবাণু সংক্রমণ ঘটতে পারে।

(১৩) ধূমপানের বদভ্যাস থাকলে, তা ত্যাগ করুন।

(১৪) পর্যাপ্ত ঘুমের দিকেও লক্ষ্য রাখতে হবে। কেননা ৭-৮ ঘণ্টার কম ঘুম আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেবে।

(১৫) বাড়িতে মেহমান এলে, তাদের সামনে স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাবার বা ফলমূল পরিবেশন করুন। তরলজাতীয় খাবার যেমন শরবত, জুস ইত্যাদিকে প্রাধান্য দিতে পারেন।

দেশে ৪ কোটি ২০ লাখ লোক পরোক্ষভাবে ধূমপানের শিকার
বার্তা৭১ডটকম (১৫ মে ২০১২) : গ্লোবাল এডাল্ট টোবাকো সার্ভে অনুসারে দেশে ৪ কোটি ২০ লাখ লোক পরোক্ষভাবে ধূপমানের শিকার হচ্ছে। এর মধ্যে ১ কোটি নারী। কর্মেক্ষেত্রে শতকরা ৬৩ এবং পাবলিক প্লেসে ৪৫ ভাগ ধূমপানের শিকার। শুধুমাত্র রেস্তোরাঁয় ২ কোটি ৫৮ লাখ মানুষ পরোক্ষভাবে ধূমপানের শিকার হচ্ছে।

ঢাকা আহ্ছানিয়া মিশনের ‘এ স্টেপ টুওয়ার্ড স্মোক ফ্রি ঢাকা সিটি’ প্রকল্পের উদ্যোগে ১৫ মে ২০১২ সকাল ১১টায় ধানমন্ডিস্থ মিশন ভবন অডিটোরিয়ামে তামাক নিয়ন্ত্রণ ও পরো ধূমপান বিষয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে এক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন।

বক্তারা বলেন, ২০০৫ সালের তামাক নিয়ন্ত্রণ আইনের দুর্বলতার কারণে দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। তামাক ও তামাকজাত পণ্যের মতো নীরব ঘাতক আস্তে আস্তে আমাদের গ্রাস করছে। অসংক্রমিত বিভিন্ন রোগ ব্যাধি যেমন ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট ইত্যাদি ধীরে ধীরে মহামারী আকার ধারণ করছে। তামাক বা তামাকজাত দ্রব্যের ব্যবহার মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার করে না।

গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার অনলাইন এডিটর গোলাম তাহাবুর, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রী কীডস-এর মিডিয়া এন্ড এ্যাডভোকেসী সমন্বয়কারী তাইফুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ইকবাল মাসুদ, বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক রুহুল আমিন রুশদসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

বক্তারা আরও বলেন, তামাকের মধ্যে এমন কোনো উপাদান নেই যা মানুষের সামান্য উপকার করতে পারে। তারপরও এর ব্যবহার কমছেনা বরং বেড়েই চলেছে। একজন ধূমপায়ী নিজের যেমন তি করছেন তেমনি তার চারপাশের লোকজনেরও একই ধরণের ক্ষতি করছেন। বিশ্বায়নের এই যুগে তামাকজাত দ্রব্য ব্যবহার বা নিয়ন্ত্রণে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

গরমে সুস্থ থাকতে
গরমে সুস্থ থাকতে… বৈশাখ শেষ হতে আর বেশি দিন নেই। আসছে জ্যৈষ্ঠ। এর মধ্যে সূর্যিমামার আস্ফাালন কমবে বলে মনে হয় না। তার প্রখর তাপদাহে ছেলে-বুড়ো সবাই হাঁসফাঁস করছেন অস্বস্তিকর গরমে। অনেকেই এ কঠিন গরম সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন রাস্তায়। তাই সবাই যাতে সূর্যিমামার সঙ্গে লড়াই করে সুস্থ থাকতে পারেন, তা সবারই কাম্য।

এ গরমে সবাই যেসব সমস্যার সম্মুখীন হন, তার মধ্যে পানি স্বল্পতা (ডিহাইড্রেশন) অন্যতম। এ ছাড়া আমাশয়-জন্ডিসসহ বিভিন্ন ধরনের পেটের অসুখ তো রয়েছেই। তাই এ সময় শিশু থেকে শুরু করে বয়স্ক সবারই প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা উচিত। দিনে ৬-৮ গ্লাস তো বটেই, এর বেশি হলেও ক্ষতি নেই! তবে এ সময় রাস্তাঘাটে অনেক ধরনের পানীয় পাওয়া যায়। সেগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই মঙ্গল। এ কর্মব্যস্ততার যুগে সবাইকে আধ-একটু বাইরে বের হতেই হয়। তাই কোনো রকম হেলাফেলা না করে একটি ছোট ব্যাগে অবশ্যই পানির বোতল ও ছাতা রাখা জরুরি। ছাতা শুধু বৃষ্টি থেকে বাঁচতেই নয়, রোদ থেকে নিজেকে রক্ষা করতে খুবই জরুরি একটি উপকরণ। ছাতা সূর্যের প্রখর খরতাপ থেকে ত্বক পুড়ে যাওয়া থেকে রক্ষা করে। বাইরে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এতে ত্বক কিছুটা হলেও সুরক্ষিত থাকে।

গ্রীষ্মে নিজেকে সুস্থ রাখতে খাবার-দাবারের দিকেও নজর দেয়া উচিত। তাই গ্রীষ্মকালীন ডায়েটে এমন সব খাবার রাখা উচিত, যা শরীর থেকে সব ধরনের বিষাক্ত পদার্থ বের করে দিতে সক্ষম।

গ্রীষ্মকালকে অনেকে ‘মধুমাস’ বলে অভিহিত করেন। কারণ এ মৌসুমে বাজারে দেখা যায় অনেক ফলের সমাহার। আম, কাঁঠাল, বেল, তরমুজ, বাঙ্গি, ডাব এসবই গ্রীষ্মকালীন ফল। এসব ফল পানির ঘাটতি পূরণের পাশাপাশি শরীরে খনিজ লবণের অভাবও দূর করে। যেমন বেলে প্রচুর পরিমাণে শর্করা থাকায় কোষ্ঠ্যকাঠিন্য দূর হয়। গ্রীষ্মের আরেকটি উপযোগী ফল হলো তরমুজ। এর ৯৪ শতাংশই পানি, বাকিটুক চিনি। প্রতিদিনই খাবারের তালিকায় লেবু যোগ করা উচিত। ভিটামিন সির আধার এ লেবু। লেবুর রস ও মধু মেশানো উষ্ণ গরম পানিতে দিন শুরু করলে শরীর সারা দিনই সজীব থাকে। শরীরের অবসন্নতা দূর করতেও লেবুর শরবতের জুড়ি নেই! বীটমূলও খাওয়া যেতে পারে। বীটমূল শরীরে আয়রন, ম্যাগনেসিয়াম, জিংক ও ক্যালসিয়ামের অভাব পূরণে সক্ষম। এ ছাড়া বীটমূলে রয়েছে ভিটামিন বি৩, বি৬, সি ও বিটা ক্যারোটিন। ফলের রাজা ‘আম’। আম খেতে পছন্দ করেন না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। তবে আম নিয়ে রয়েছে অনেক ভ্রান্ত ধারণা। অনেকেই মনে করেন আম খেলে পেট গরম হয়। কিন্তু এ ধারণা একদমই ঠিক নয়। ফ্যাটমুক্ত এ আমে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি ও তন্তু, যা শরীরকে দীর্ঘ সময়ের জন্য তরতাজা রাখতে সক্ষম। ভিটামিন ‘এ’-র আধার আম দিতে পারে জেল্লাদার ত্বক। এ ছাড়া ভিটামিন ‘এ’ একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বককে সময়ের আগেই বুড়িয়ে যাওয়া থেকে বাঁচায়। আমেও রয়েছে শরীরের অতিপ্রয়োজনীয় ভিটামিন সি, যা হিট স্ট্রোক থেকে রক্ষা করে। কাঁচা আমের শরবত খেতে সুস্বাদু, শরীরকে সুস্থ রাখার জন্যও ভালো। তাই যত পারা যায় আম খেলে ভালো। গরমকে প্রতিরোধ করতে ডাবের পানিও মোক্ষম অস্ত্র। প্রাকৃতিক ইলেক্ট্রলাইটের উত্স এ ডাবের পানি। ডাবের পানি উজ্জ্বল ত্বকের জন্য দরকার। তাই এ গরমে প্রতিদিন ডাবের পানি পান করা উচিত। শসাও গ্রীষ্মের অতিগুরুত্বপূর্ণ একটি সবজি। ক্যালোরিশূন্য শসা শরীরের ইউরিক এসিড দূর করতে সাহায্য করে। এটি গরমে শরীরে উদ্ভূত নানা প্রদাহ দূর করতে সক্ষম। শসা, গাজর, বীট, লঙ্কা দিয়ে তৈরি সালাদ খেতে কার না ভালো লাগে! গরমে টক দইও খুব ভালো একটি খাবার। টক দই শরীরকে ঠাণ্ডা রাখার এক মোক্ষম উপাদান। এ গরমে কম তেল ও মসলাযুক্ত রান্না খাবার খাওয়া উচিত। এ মৌসুমে মিষ্টি কুমড়া, লাউ, সজিনা ডাটা, পুঁই শাক, পাট শাকসহ আরও অনেক সবজি পাওয়া যায়। তার মধ্যে লাউ ও সজিনা ডাটা স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী দুটি সবজি। সজিনা ডাটা হার্টের জন্য খুবই ভালো। আর লাউয়ে পানির পরিমাণ বেশি থাকায় শরীরে পানির অভাব দূর করে। দুপুরের আহারে অবশ্যই অবশ্যই তিতা করলা বা উচ্ছে রাখতে হবে। তিতা শরীরে রোগ প্রতিষেধক হিসেবে তো বটেই, ত্বককে নানান প্রদাহের হাত থেকে বাঁচায়।