Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home পরিবেশ ও জলবায়ু

খুলনায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে: রিজভী আহমেদ

Barta71.com by Barta71.com
in পরিবেশ ও জলবায়ু, রাজনীতি
0
খুলনায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে: রিজভী আহমেদ
Share the News

বার্তা৭১ ডটকমঃ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে সেখানে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ অভিযোগ করেন।

রিজভী আহমেদ বলেন, খুলনা সিটি নির্বাচন উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশীর নামে তাণ্ডব চালাচ্ছে। মঙ্গলবার রাতে দুই শতাধিক নেতাকর্মীর বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। সাতজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। সেখানে এক ভীতিকর অবস্থা বিরাজ করছে।

অথচ পুলিশ কমিশনার নাকি এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তাহলে প্রশ্ন বিএনপি নেতাকর্মীদের ওপর এসব নির্যাতন ও জুলুম কার নির্দেশে সংঘটিত হচ্ছে? বলেন রিজভী আহমেদ।

রিজভী আহমেদ আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ৭ মে সারা দেশে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশ করতে গিয়ে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ফেনীতে জেলা ছাত্রদল নেতা লুৎফর রহমান রতনকেও গ্রেফতার করা হয়েছে।
এছাড়া নেত্রকোণা জেলাধীন আটপাড়া উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান এম জি হায়দার শামীমকে ৬ মে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। জাগপা কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান কবীরকেও গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া ৭ মে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি রফিকুল আলম মজনুর বাসভবনে তল্লাশির নামে ব্যাপক তাণ্ডব চালায় বলে দাবি করেন রিজভী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সামিউল আলমের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আজ সকালে হাসপাতালে যাওয়ার সময় দোয়েল চত্বরে দুর্বৃত্তরা তার ওপর হামলা করেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। হত্যার উদ্দেশ্যেই তার ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। অবিলম্বে সামিউল আলমের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

Previous Post

ত্বকের উজ্জ্বলতায় স্ক্রাবিং

Next Post

‘খুলনায় পরাজয় ঠেকাতে পুলিশকে অসৎভাবে ব্যবহার করছে সরকার’

Barta71.com

Barta71.com

Next Post
‘খুলনায় পরাজয় ঠেকাতে পুলিশকে অসৎভাবে ব্যবহার করছে সরকার’

‘খুলনায় পরাজয় ঠেকাতে পুলিশকে অসৎভাবে ব্যবহার করছে সরকার’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।