Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আন্তর্জাতিক

উত্তাল গাজা, ইসরায়েলি সৈন্যদের গুলিতে ৩৭ ফিলিস্তিনি নিহত

Barta71.com by Barta71.com
in আন্তর্জাতিক
0
উত্তাল গাজা, ইসরায়েলি সৈন্যদের গুলিতে ৩৭ ফিলিস্তিনি নিহত
Share the News

বার্তা৭১ ডটকমঃ ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে গাজায় কমপক্ষে ৩৭ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন, তেল আবিব থেকে যুক্তরাষ্ট্র দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালায়। গুলিতে আহত হয়েছে আরো পাঁচশোর মতো মানুষ।

গত কয়েক সপ্তাহ ধরেই গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। কিন্তু ইউরোপসহ সারা বিশ্বের বিভিন্ন দেশ এর তীব্র নিন্দা জানিয়েছে।

তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা এর বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে।

আজ যখন আর কয়েক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়া হচ্ছে, তখন ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে এতো ব্যাপক রক্তপাতের ঘটনা ঘটলো।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। পূর্ব জেরুজালেমে তারা গড়ে তুলেছে দু’লাখ ইহুদির জন্যে বহু বসতি। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।

একসময় জেরুজালেমে বহু দেশের দূতাবাস ছিলো। কিন্তু ১৯৮০ সালে ইসরায়েল জেরুজালেমকে রাজধানী হিসেবে ঘোষণা করার পর বহু দেশ সেখান থেকে তাদের দূতাবাস সরিয়ে নেয়।

কিন্তু গত বছরের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস সরিয়ে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

জেরুজালেমের এক ফিলিস্তিনি বাসিন্দা আদেল হালাক বলেন, এই ভূমিতে বহু নবী এসেছেন। তারা আমাদের জন্যে বহু বাণী ও ধর্ম নিয়ে এসেছেন। ট্রাম্প নামে আমাদের আর কোনো নবীর দরকার নেই। আমেরিকার শক্তি তো সবখানেই আছে। আমাদের এখানে তার দরকার নেই।”

আজ জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এটি আরো পরে হওয়ার কথা ছিলো কিন্তু ইসরায়েলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটি এগিয়ে আনা হয়েছে। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ও তার জামাতা জারেড কুশনারের উপস্থিত থাকার কথা রয়েছে। বলা হচ্ছে, ভিডিও লিঙ্কের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পও এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

গত ছ’সপ্তাহ ধরে গাজায় ফিলিস্তিনিরা বিক্ষোভ করছে ইসরায়েলের ভেতরে তাদের নিজেদের জমি জমা ফেরত পাওয়ার দাবিতে। তারা চায় তাদের পিতৃপুরুষের বসতভিটায় ফিরে যেতে।

কিন্তু ইসরায়েল বলছে, বিক্ষোভকারীরা তাদের সীমান্ত লঙ্ঘন করছে। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে গত কয়েক সপ্তাহে ৫০ জনেরও বেশি নিহত এবং আরো কয়েক হাজার মানুষ আহত হয়েছে। সূত্র: বিবিসি

Previous Post

কোটা সংস্কারের প্রজ্ঞাপন দা‌বি‌: অব‌রো‌ধের বাইরে রোগী ও অসুস্থরা

Next Post

খুলনা সিটি নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে হতাশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

Barta71.com

Barta71.com

Next Post
খুলনা সিটি নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে হতাশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

খুলনা সিটি নির্বাচনের ‘অনিয়ম’ নিয়ে হতাশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের

তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের

৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।