Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় জামিন পেলেন নেতারা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় জামিন পেলেন নেতারা
Share the News


হরতালে সচিবালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলায় অভিযুক্তদের চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত।

বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হকের তৃতীয় বেঞ্চে (একক বেঞ্চ) শুনানি শেষে সোমবার এ আদেশ দেয়া হয়।

এম ইলিয়াস আলীকে ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতালের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়, বোমা বিস্ফোরণ ঘটে সচিবালয়ে। এ দুই ঘটনায় তেজগাঁও ও শাহবাগ থানায় দুটি মামলা করে পুলিশ।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ এবং এলডিপি প্রধান অলি আহমদসহ ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের এ দুই মামলায় আসামি করা হয়।

এই পরিপ্রেক্ষিতে বিএনপি নেতারা গত সপ্তাহে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের বেঞ্চে আগাম জামিনের আবেদন করলে আদালত বিভক্ত আদেশ দেয়। ফলে প্রধান বিচারপতির নির্দেশে বিষয়টি নিস্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চে পাঠানো হয়।

দ্বিধাবিভক্ত আদেশে জ্যেষ্ঠ বিচারপতি বিএনপি নেতাদের পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত জামিন দেন। পাশাপাশি একটি রুলও জারি করেন। অন্যদিকে কনিষ্ঠ বিচারপতি তাদের সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

বিষয়টি নিস্পত্তির জন্য রোববারই তৃতীয় বেঞ্চে উঠলেও আরো শুনানির জন্য সোমবার দিন রাখেন বিচারক। দুইদিন শুনানি শেষে সোমবার দেওয়া আদেশে তৃতীয় বিচারপতি আনোয়ার উল হক আগের বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির দেওয়া আদেশের প্রথম অংশের সঙ্গে একমত পোষণ করেন। কনিষ্ঠ বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও তিনি উল্লেখ করেন।

আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। এছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যরিস্টার মো. বদরুদ্দোজা বাদল, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীও আদালতে উপস্থিত ছিলেন।

জামিন পাওয়া নেতাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সাদেক হোসেন খোকা, আ স ম হান্নান শাহ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুস সালাম, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, সৈয়দা আসিফা আশারাফী পাপিয়া, শাম্মী আকতার, রেহেনা আক্তার, নীলুফার মনি, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাইফুল আলম নিরব, হাবিব উন খান সোহেল, মীর শরফত আলী সুপু, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল মতিন, এলডিপি প্রধান অলি আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ রয়েছেন।

Previous Post

১৮ দলীয় জোটের গণমিছিল বিকেলে

Next Post

রাজনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে:মির্জা ফখরুল

Barta71.com

Barta71.com

Next Post
রাজনৈতিকভাবে  সরকার দেউলিয়া হয়ে গেছে:মির্জা ফখরুল

রাজনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে:মির্জা ফখরুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।