Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

গভীর রাতে ডিবি পরিচয়ে ইলিয়াস আলীর বাসায় তল্লাশির চেষ্টা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
গভীর রাতে ডিবি পরিচয়ে ইলিয়াস আলীর বাসায় তল্লাশির চেষ্টা
Share the News

গভীর রাতে ডিবি পুলিশের একটি টিম নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর বাসায় তল্লাশির চেষ্টা চালিয়েছে। এ ঘটনায় পুরো পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। জানা গেছে, রাত ১টার দিকে সিভিল পোশাকের তিন যুবক বনানীর ন্যাম ফ্ল্যাট এলাকার ‘সিলেট হাউজ’-এর গেটে সজোরে ধাক্কা দিতে থাকে। এ সময় তারা চিৎকার করে দারোয়ানকে গেট খুলে দিতে বলে। বন্ধ গেটের বাইরে থাকা তিন যুবককে দেখতে পেয়ে দারোয়ান তাদের পরিচয় জানতে চায়। প্রথমে পরিচয় না দিলেও একপর্যায়ে তারা বলেন, ‘আমরা ডিবি পুলিশ। গেট খুলে দে। তল্লাশি চালাবো। এ বাড়িতে কে কে থাকে তার তালিকা করবো।’ এ ঘটনায় হতচকিত দারোয়ান গেট না খুলে দৌঁড়ে ওপরে গিয়ে বিষয়টি ৫ম তলায় অবস্থানরত ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে জানায়। লুনা বিষয়টি সঙ্গে সঙ্গে বনানী থানার ওসি ও গণমাধ্যম কর্মীদের জানান। মুহূর্তেই সংবাদ ছড়িয়ে পড়লে টের পেয়ে বাইরে অবস্থানরত ডিবি পুলিশের টিম ধীরে ধীরে সরে যায়। গত ১৭ই এপ্রিল ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর একমাস না যেতেই এ ঘটনায় পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে পড়ে যায়। পরে ইলিয়াস আলীর স্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, তিনি এ ঘটনায় হতচকিত। নিরাপত্তাহীনতায় ভুগছেন। দারোয়ানের কাছ থেকে ঘটনা শুনেই তিনি বনানী থানার ওসিকে ফোন করে বিষয়টি জানতে চাইলে তাকে বলা হয়, তারা ডিবি টহল টিম। এত রাতে তল্লাশি কেন- এমন প্রশ্নে ওসি বলেন, হরতালকে কেন্দ্র করেই বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। এটা হয়তো তারই অংশ। পরে সাংবাদিকরা বিষয়টির খোঁজ নিতে বনানী থানায় গেলে থানার ওসি মামুন অর রশিদ তখন থানায় ছিলেন না। তিনি মুঠোফোনে সাংবাদিকদের জানান, এএসপি শহীদুল্লাহর নেতৃত্বে অন্য একটি মামলার আসামীকে খুঁজতে বনানীর ন্যামভবন এলাকায় গিয়েছিল ডিবির দু’টি টিম। তারই একটি টিম ভুলবশত: ইলিয়াস আলীর বাসায় গিয়েছিল। পরে অপর এক প্রশ্নে তিনি বলেন, ডিবির একটি টিম ওদিকে দায়িত্ব পালনে গিয়েছিল। তারা কেন গিয়েছিল সেটা তিনি জানেন না। ওদিকে রাতে ডিবির অপর একটি টিম খালেদার গুলশান কার্যালয়ে তল্লাশি চালাতে গিয়েছিল নানা সূত্রে এমন খবর জানা গেছে।

Previous Post

২০ মে ঢাকায় গণঅনশন করবে খালেদা জিয়া

Next Post

চট্টগ্রামে ৯ কোটি টাকার ইয়াবা আটক করেছে র‌্যাব

Barta71.com

Barta71.com

Next Post
চট্টগ্রামে ৯ কোটি টাকার ইয়াবা আটক করেছে র‌্যাব

চট্টগ্রামে ৯ কোটি টাকার ইয়াবা আটক করেছে র‌্যাব

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।