Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

বরের বয়স ৬০, কনের বয়স ১৩ সিলেটে তোলপাড়

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
বরের বয়স ৬০, কনের বয়স ১৩ সিলেটে তোলপাড়
Share the News


মেয়েটির নাম ফাতেহা বেগম। বয়স ১৩ কিংবা ১৪ বছর। এই বয়সে মেয়েরা সাধারণত লেখাপড়া ও খেলায় মেতে থাকে। কিন্তু ফাতেহার জীবনে নেমে এসেছে অন্ধকার। ৬০ বছরের বজলুর রহমান পিতা ও বিমাতাকে ফুঁসলিয়ে ফাতেহাকে মৌখিকভাবে বিয়ে করে। এরপর টানা এক মাস কিশোরী ফাতেহাকে নিয়ে সংসার করে। তবে এই বিষয়টি জানতেন না এলাকার মানুষ। এক মাস পর বজলুর রহমান তাকে নিয়ে এলাকায় এলে তারা ক্ষেপে ওঠেন। ফাতেহার ভাই ডালিমসহ এলাকার মানুষজন এ সময় ক্ষোভ প্রকাশ করলে পালিয়ে যায় বজলুর রহমান। এই ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামে। গত তিন দিন ধরে এ ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। সাধারণ মানুষজনের মুখে মুখে রটছে বিয়েপাগল বজলুরের কেচ্ছা। ফাতেহার বাড়ি গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরে। তার পিতা ফজলুল হক। পেশায় ভিক্ষুক ফজলুল হক সন্তানদের নিয়ে ঠাকুরের মাটি এলাকার একটি কলোনিতে ৫০০ টাকায় ঘর ভাড়া করে থাকে। অভাব অনটনের সংসার থাকায় ২য় শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে ফাতেহা। তিন ভাই বোনের মধ্যে সে সবার ছোট। তার ভাইয়েরা এলাকায় দিনমজুরের কাজ করে। দেখতে বেশ সুন্দরী হওয়ায় কিশোরী ফাতেহার ওপর চোখ পড়ে ৬০ বছরের বজলুরের। তার বাড়ি জকিগঞ্জে। সে বটেশ্বরে কাজ করে। বেশ ধনীও। কিন্তু বিয়ে করা তার নেশা। ইতিমধ্যে ৪-৫টি বিয়ে করেছে বলে এলাকার লোকজন বলাবলি করছে। ফাতেহাকে বিয়ে করার আগে পার্শ্ববর্তী হরিপুরের শিকারখা গ্রামের এক কিশোরীকে বিয়ে করে। ওই বিয়েতেও স্থানীয় মানুষ প্রতিবাদী হলে ৪০ হাজার টাকার বিনিময়ে মুচলেকা ও মোহরানা দিয়ে বিষয়টির মীমাংসা করেন। কিশোরী ফাতেহার ভাই ডালিম ও ঠাকুরের মাটি এলাকার স্থানীয় মেম্বার হাজী মছব্বির আলী জানিয়েছেন, এলাকায় আসা-যাওয়ার সুবাদে বিয়েপাগল বজলুরের চোখ পড়ে কিশোরী ফাতেহার ওপর। এরপর বজলুর ফাতেহার পিতা ভিক্ষুক ফজলুল ও সৎভাই শুকুরের সঙ্গে খাতির করে। তাদের টাকা পয়সা দেয়া ছাড়াও চাকরির প্রলোভন দেখায়। বিয়ে পাগলের কথায় সায় দিয়ে এক মাস আগে পিতা ও সৎভাই ফাতেহাকে পাঠিয়ে দেন দরবস্ত এলাকায় তার চাচাতো ভাইয়ের বাসায়। সেখানে কোন কাবিন ছাড়াই বজলুর রহমান কিশোরী ফাতেহাকে বিয়ে করে। এরপর টানা এক মাস সে ফাতেহার চাচাতো ভাইয়ের বাড়িতেই স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করে। ফাতেহার ভাই ডালিম আহমদ বলে, আমি এ ঘটনার বিচার চাই। এক কিশোরীর সঙ্গে বৃদ্ধের মৌখিক বিয়ে দিয়ে আমার বোনের সর্বনাশ করা হয়েছে। সে কিশোরী হওয়ায় এখনও বুঝতে পারছে না তার কি ক্ষতি হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে প্রয়োজনে তিনি আইনের দ্বারস্থ হবেন। এ ব্যাপারে ঠাকুরের মাটি গ্রামের স্থানীয় বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন মেম্বার হাজী মছব্বির মিয়া জানান, বিয়েপাগল বজলুর পলাতক রয়েছে। তার বাড়ি-ঘরের ঠিকানা খোঁজা হচ্ছে। এরপর এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে। ফাতেহা বেগম মানবজমিনকে জানায়, তার পিতার কথায় সে বিয়ে করেছে। এর বেশি কিছু জানে না সে। তবে এক মাস এক সঙ্গে বসবাস করলেও বজলুর তাকে তার ঠিকানা এমনকি মোবাইল নম্বর পর্যন্ত দেয়নি।

Previous Post

১৮ দলীয় জোটের ৩৩ নেতার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

Next Post

কান উৎসবে নগ্ন লেডি ভিক্টোরিয়া

Barta71.com

Barta71.com

Next Post
কান উৎসবে নগ্ন লেডি ভিক্টোরিয়া

কান উৎসবে নগ্ন লেডি ভিক্টোরিয়া

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।