Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
ফেরি থেকে নামার সময় পদদলিত হয়ে ৫ জনের মৃত্যু
Share the News


বার্তা৭১ ডটকমঃ মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দুটি ফেরি থেকে নামার সময় যাত্রীদের প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছের আরো ১৫ যাত্রী।

বুধবার (১২ মে) শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামে দুটি ফেরিতে এ দুটর্ঘনা ঘটে। এরমধ্যে শাহ পরানে একজন ও এনায়েতপুরীতে চারজন মারা যান।

জানা যায়, বুধবার সকাল থেকেই শিমুলিয়া ঘাট হয়ে দক্ষিণাঞ্চলের যাত্রীদের ঢল নামে। প্রতিটি ফেরিই যাত্রীতে কানায় কানায় পূর্ণ হয়ে পার হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকে বাংলাবাজার ঘাট থেকে খালি ফেরি নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুপুরে রো রো ফেরি এনায়েতপুরী বাংলাবাজার ঘাট থেকে ১৫টি যানবাহন নিয়ে শিমুলীয়া ঘাটে পৌঁছলে ফেরিটি যানবাহন ঘাটে নামানোর আগেই শিমুলীয়া ঘাট থেকে প্রায় ৫ হাজার যাত্রী ফেরিতে উঠতে হুমড়ি খেয়ে পড়ে। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের চাপে লোড করা যানবাহন শিমুলীয়া ঘাটে না নামিয়েই যাত্রী বোঝাই করে ফেরিটি আবার বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে।

ফেরির মধ্যে যাত্রীদের হুড়োহুড়ি ও প্রচণ্ড গরমে শতাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়ে। ফেরিটি বাংলাবাজার ৩নং ঘাটে আসার সাথে সাথে শতাধিক যাত্রী নদীতে ঝাপিয়ে পড়ে গরম থেকে কোনো মতে বাচার চেষ্টা করে। এ সময় ফেরির মাঝে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। এ অবস্থায় ফেরিটি বাংলাবাজার ঘাটে পৌঁছলে অসুস্থ যাত্রীদের মধ্যে এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়। অসুস্থ শতাধিক যাত্রীদের মধ্যে অন্তত ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রো রো ফেরি শাহ পরানে আনসুর মাদবর নামের এক কিশোর মারা যায়।

পুলিশ জানিয়েছে, বেলা পৌনে ১১টায় শিমুলিয়া ফেরিঘাট থেকে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে শাহ পরান নামের একটি রো রো ফেরি রওনা হয়। ফেরিটি বাংলাবাজার পৌঁছায় দুপুর ১২টায়। ফেরিটি বাংলাবাজার ঘাটের ৩ নম্বর পন্টুনে নোঙর করার সঙ্গে সঙ্গে দ্রুত নামতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। যাত্রীদের উপচেপড়া ভিড়ে চাপা পড়ে আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। সে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কলিকাপ্রসাদ এলাকার গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। আচনুর তার পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরছিল।

বাংলাবাজার ট্রাফিক পুলিশের পরিদর্শক গণমাধ্যমকে জানিয়েছেন, মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে চলাচলকারী ফেরি এনায়েতপুরী থেকে নামতে গিয়ে বেলা ২টার দিকে পদদলিত হয়ে চারজন মারা যান। এর আগে দুপুর ১২টার দিকে শাহ পরান ফেরিতে পদদলিত হয়ে একজন মারা গেছে।

Previous Post

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে বিটিভি : তথ্যমন্ত্রী

Next Post

আল-আকসায় হামলার নিন্দা জানিয়ে আব্বাসকে প্রধানমন্ত্রী’র চিঠি

Barta71.com

Barta71.com

Next Post
আল-আকসায় হামলার নিন্দা জানিয়ে আব্বাসকে প্রধানমন্ত্রী’র চিঠি

আল-আকসায় হামলার নিন্দা জানিয়ে আব্বাসকে প্রধানমন্ত্রী’র চিঠি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।