Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

সংলাপে মধ্যস্থতায় রাজি স্পিকার

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
সংলাপে মধ্যস্থতায় রাজি স্পিকার
Share the News


ঢাকা, ২৭ মে: চলমান রাজনৈতিক সমস্যার সমাধানে বিরোধী দল সংলাপে বসতে রাজি হলে স্পিকার আবদুল হামিদ মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করবেন। তবে আলোচনা সংসদের অধিবেশন কক্ষে অথবা অন্য কোনো কক্ষে অনুষ্ঠিত হতে হবে। রোববার স্পিকার সংসদে এ প্রস্তাব দেন।

তিনি বলেন, “পৃথিবীর সকল গণতান্ত্রিক রাষ্ট্রে জাতীয় সংসদে জাতীয় ও আন্তর্জাতিক সকল বিষয়ে আলোচনার প্রাণকেন্দ্র। বাংলাদেশেও সরকার ও সংসদ-সদস্যদের জন্য সংসদই হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদ-সদস্যগণ যে কোনো বিষয়ে সংসদে এসে আলোচনা করতে পারেন। জাতীয় ইস্যুগুলোতে আলোচনার মাধ্যমে সমঝোতা অথবা সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশই সকল অগণতান্ত্রিক শক্তিকে রুখতে পারে।”

স্পিকার বলেন, ‘‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের চর্চা ও বিকাশে কাজ করা এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যূতে জনগণকে সচেতন করে তোলা। গণতন্ত্রকে এগিয়ে নিতে হলে এবং সংসদীয় গণতন্ত্রের চর্চাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হলে মনেপ্রাণে গণতন্ত্রকে লালন করতে হবে। দলীয় ও সংসদীয় কার্যক্রমে এর প্রতিফলন ঘটাতে হবে।’’

তিনি বলেন, ‘‘আমি আশা করি আপনারা সংসদে এসে কথা বলবেন এবং বিভিন্ন ইস্যুতে বিতর্ক করবেন। সংসদীয় কার্যক্রমে বিতর্ক খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিতর্কের মাধ্যমেই প্রকৃত সত্য বেরিয়ে আসে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হতে সহায়তা করে। জণগন আশা করে, দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হোক সংসদ। মনে রাখতে হবে সংসদ যতবেশি কার্যকর হবে গণতন্ত্রও ততবেশি শক্তিশালী হবে। তাই সকল সদস্যকে সংসদমুখী হতে হবে। ব্যক্তি ও দলীয় স্বার্থের উর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।’’

তিনি বলেন, ‘‘বর্তমান সংসদের এ অধিবেশনেই বাজেট উপস্থাপিত হবে। সংসদীয় পদ্ধতিতে বাজেট অধিবেশন একটি গুরুত্বপূর্ণ অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই সরকারের এক বছরের আয়-ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ডের হিসাব বিবরণী জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। সংসদ সদস্যগণ তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সরকারি আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বাজেটকে জনকল্যাণমুখী করার পরামর্শ দেয়ার সুযোগ পাবেন।’’

বিএনপির প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘আমি আশা করি সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যগণ ২০১২-২০১৩ আর্থিক বছরের বাজেটের খুঁটিনাটি তুলে ধরে বাজেটকে আরো অর্থবহ ও বাস্তবমুখী করতে ভূমিকা রাখবেন। মনে রাখতে হবে জাতীয় জীবনে বাজেট একটি গুরুত্বপূর্ণ দলিল। আগামী এক বছরে সরকার জনকল্যাণে যেসব কর্মকাণ্ড পরিচালনা করবে তারই রূপরেখা থাকবে এ বাজেটে। জনগণের প্রতিনিধি হিসেবে প্রস্তাবিত বাজাটে তাদের দাবি-দাওয়ার প্রতিফলন কতটুকু ঘটেছে তা আপনাদেরই বিবেচনা করতে হবে।’’

Previous Post

প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণ

Next Post

নারী কেলেংকরী, গোয়াইনঘাটের ওসি প্রত্যাহার

Barta71.com

Barta71.com

Next Post

নারী কেলেংকরী, গোয়াইনঘাটের ওসি প্রত্যাহার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।