Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

বিডিনিউজ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত ১০

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
বিডিনিউজ কর্মীদের ওপর সন্ত্রাসী হামলায় আহত ১০
Share the News


ঢাকা, ২৮ মে: অনলাইন বার্তা সংস্থা বিডি নিউজের কার্যালয়ের সামনে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদকর্মীরা। সোমবার রাতে মহাখালীর আমতলী এলাকার স্থানীয় সন্ত্রাসীরা এই হামলা চালায়। বিডিনিউজের সিনিয়র রিপোর্টার সুমন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আমতলীর বন ভবনের পাশেই ৯৯ মহাখালীর পঞ্চম তলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কার্যালয়। এর নিচ তলায়ই সন্ত্রাসীরা কর্মীদের ওপর হামলা চালায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-সম্পাদক রিফাত নেওয়াজ এবং প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহিদ প্রীতমের পায়ে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা।

গুরুতর অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে পাঠানো হয়।

অনলাইন এই সংবাদ সংস্থার নতুন কার্যালয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে অফিস সহকারী রুহুল আমিন নিচে অবস্থানকালে রাত সাড়ে আটটার দিকে এলাকার এক সন্ত্রাসী তার ওপর হামলা চালায়।

কার্যালয়ের দায়িত্বরত সাংবাদিকরা খবর পেয়ে নিচে গিয়ে ওই সন্ত্রাসীকে আটকে পুলিশে খবর দিলে মহল্লার সন্ত্রাসীরা জড়ো হয়ে অস্ত্র-শস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়।

সন্ত্রাসীরা কার্যালয়ের নিচ তলার শাটার খুলে সাংবাদিকদের ওপর হামলা চালায়। রিফাত ও প্রীতমের পায়ে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এ দুজনকে গুরুতর অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার হন প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আব্দুর রহিম হারমাছি, সিনিয়র প্রতিবেদক মহসীনুল করিম লেবুসহ বেশ কয়েকজন সাংবাদিক। এছাড়া অফিস সহকারী কয়েকজনকেও পিটিয়েছে সন্ত্রাসীরা।আহত সংবাদ কর্মীদের দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম রাতেই গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান।

খালেদা জিয়ার নিন্দা
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, সংবাদকর্মীদের ওপর এ ধরনের হামলা ন্যাক্কারজনক। আমি এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তিনি এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রিপোর্টার্স ইউনিটির নিন্দা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সংবাদকর্মীদের ওপর সন্ত্রাসীদের ওপর হামলার নিন্দা জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। এক বিবৃতিতে তারা বলেন, এই ধরনের সন্ত্রাসী হামলা মেনে নেয়া যায় না। তারা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Previous Post

আনোয়ার-খোকনসহ ৪ জন জামিনে মুক্ত

Next Post

নজরদারিতে ১৭ পোশাক শ্রমিক নেতা

Barta71.com

Barta71.com

Next Post
নজরদারিতে ১৭ পোশাক শ্রমিক নেতা

নজরদারিতে ১৭ পোশাক শ্রমিক নেতা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।