Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

সাগর-রুনির হত্যা নিয়ে এটিএন বাংলার চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের দাবি

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
সাগর-রুনির হত্যা নিয়ে এটিএন বাংলার  চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের দাবি
Share the News


ঢাকা, ৪ জুন: সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী সংস্থাগুলোর কাছে দাবি জানিয়েছে সাংবাদিকদের ছয়টি ইউনিয়ন ও সংগঠন। সোমবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা এ দাবি জানান।

সম্প্রতি লন্ডনে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘সাগর-রুনি পরকীয়ার বলি’ হয়েছেন।

সাংবাদিক নেতারা এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “এটিএন বাংলার সাংবাদিক রুনি সম্পর্কে ওই প্রতিষ্ঠানের মালিকের এ ধরনের উক্তি অমানবিক, অসৌজন্যমূলক ও মানহানিকর।”

সাগর-রুনির নৃশংস হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তার কাছে ভিডিও ফুটেজ আছে বলে এটিএন বাংলার চেয়ারম্যান যে দাবি করেছেন, সেই পরিপ্রেক্ষিতে সাংবাদিক নেতারা তদন্তকারী সংস্থাগুলোকে অবিলম্বে মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান। তারা বলেন, হত্যাকাণ্ড সম্পর্কে তদন্ত চলাকালে এ ধরনের মন্তব্য শুধু অশালীন ও আপত্তিকরই নয়, আইনেরও বরখেলাপ।

বিবৃতিতে সই করেন বিএফইউজ’র সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও রুহুল আমিন গাজী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব এম আবদুল্লাহ, ডিইউজে’র সভাপতি আবদুস শহিদ ও ওমর ফারুক, ডিইউজের সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান।

কাল সাংবাদিক সমাবেশ
সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ শেষে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি পেশ করবেন সাংবাদিক নেতারা। কর্মসূচি সফল করতে সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

Previous Post

অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের বিরুদ্ধে সংসদ উত্তপ্ত, তলব ও নিন্দা দাবি

Next Post

দাবি মানলে হরতাল নয়: মওদুদ

Barta71.com

Barta71.com

Next Post
দাবি মানলে হরতাল নয়: মওদুদ

দাবি মানলে হরতাল নয়: মওদুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।