Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home খেলা

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ​ঐতিহাসিক সিরিজ জয়

Barta71.com by Barta71.com
in খেলা
0
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ​ঐতিহাসিক সিরিজ জয়
Share the News


বার্তা৭১ ডটকমঃ অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে সফরকারীদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

এর আগে নিউজিল্যান্ডের সাথে দশবার টি-টোয়েন্টিতে দেখা হয়েছে বাংলাদেশের। কিন্তু কোন ম্যাচে জয়লাভ করতে পারেনি। এবার সেই হারের বৃত্ত ভেঙ্গে ফেলেছে রিয়াদ বাহিনী।

বুধবার (৮ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। আগে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই সাফল্য পান নাসুম আহমেদ। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার রাচিন রবীন্দ্র।

এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে নাসুম ফেরান আরেক ওপেনার ফিন অ্যালানকেও। এতে ২.৪ ওভারে মাত্র ১৬ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা।

তবে দুই ওপেনারের বিদায়ের পর দলকে খেলায় ফেরান অধিনায়ক টম ল্যাথাম ও উইলি ইয়াং। ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙেন মেহেদি হাসান। তার শিকার হয়ে ১০.৩ ওভারে ৫১ রানে ফেরেন কিউই অধিনায়ক ল্যাথাম।

এরপর ১২তম ওভারে বোলিং এসে নতুন ব্যাটসম্যান হেনরি নিকোলাসকে বোল্ড করেন নাসুম আহমেদ। ঠিক পরের বলে নাসুমের চতুর্থ শিকার হন কলিন ডি গ্রান্ডহোম। চার ওভারে মাত্র ১০ রানে নিউজিল্যান্ডের প্রথম সারির চার ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান বাঁ-হাতি এ অর্থোডক্স স্পিনার।

এরপর জোড়া আঘাত হানেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। তিনি টম ব্লান্ডেল ও ম্যাকনকির উইকেট তুলে নেন। মুস্তাফিজের পর অ্যাজাজ প্যাটেলের স্ট্যাম্প উড়িয়ে দেন পেসার সাইফউদ্দিন।

এরপর আবারো আঘাত হানেন ‘কাটার মাস্টার’। ১৯তম ওভারের প্রথম বলেই তুলে নেন উইল ইয়াংয়ের উইকেট। সবশেষ উইল ইয়াংয়ের ৪৬ রানের ওপর ভর করে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৯৩ রান করে নিউজিল্যান্ড।

৯৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই লিটন দাসকে সাজঘরের পথ দেখান কোল ম্যাকঞ্চি। কিউই অফস্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ারে ফ্যাবিয়েন অ্যালেনের হাতে ক্যাচ দেন টাইগার ওপেনার। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৬ রান করেন তিনি।

এরপর ২৪ রানের ছোট একটি জুটি গড়েন নাইম আর সাকিব আল হাসান। কিন্তু এ জুটিও বড় হয়নি। অ্যাজাজ প্যাটেলকে ডাউন দ্য উইকেটে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি ৮ বলে ৮ রান করেন। সাকিবের পর মুশফিকুর রহীমকে (০) বোল্ড করে দেন প্যাটেল। এরপর ব্যক্তিগত ২৯ রানে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার মোহাম্মদ নাঈম।

গুরুত্বপুর্ণ ৪ উইকেট হারিয়ে দল যখন বিপদে, তখন আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের অপরাজিত ৪৩ রানের ওপর ভর করে ১৯ তম ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

Previous Post

করোনায় প্রাণ গেলো আরো ৫২ জনের

Next Post

আ. লীগে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি

Barta71.com

Barta71.com

Next Post

আ. লীগে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।