Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

হাই কোর্টে তলব সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
হাই কোর্টে তলব সিটি হাসপাতাল কর্তৃপক্ষকে
Share the News


চিকিৎসা বিল পরিশোধ করতে না পারায় নবজাতকের লাশ তার বাবা-মার কাছে হস্তান্তর না করার ব্যাখ্যা জানাতে হাই কোর্টে হাজির হতে হবে সিটি হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে।

তাদের সঙ্গে মোহাম্মদপুর থানার ওসি মাহবুবুল ইসলামকেও ওই ঘটনায় তার ভূমিকার ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে। আগামী ১১ জুলাই তাদের আদালতে হাজির হতে হবে।

একটি রিট আবেদনে বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ তলবের এই আদেশ দেয়।

গাজীপুরের এক রিকশাচালকের সন্তান গত ৭ জুন মারা গেলে মোহাম্মদপুরের ওই হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না হওয়ায় লাশ দেয়নি।

ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ হলে তার ভিত্তিতে বৃহস্পতিবার হাই কোর্টে রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পরিচালক একলাস উদ্দিন ভূঁইয়া। মানবাধিকার সংগঠনটির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

আদালত এই রিট আবেদনে দুটি রুলও দিয়েছে। যার জবাব বিবাদিদের দুই সপ্তাহের মধ্যে দিতে হবে।

মারা যাওয়া ওই শিশুর বাবা-মাকে ক্ষতিপূরণ দিতে হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

বিল পরিশোধে ব্যর্থতায় নবজাতকের লাশ তা বাবা-মার কাছে হস্তান্তরে হাসপাতাল কর্তৃপক্ষের অস্বীকৃতি কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং মেডিক্যাল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিনেন্স-১৯৮২ অনুসারে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি/সম্পাদক, স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকার বিভাগীয় পরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব, মোহাম্মদপুর থানার ওসি, সিটি হাসপাতালের চেয়ারম্যান/ব্যবস্থাপনা পরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ২৭ মে গাজীপুরের কাপাসিয়া থানার ডিগদা গ্রামের সাইফুল ইসলাম ও রোকেয়া বেগমের একটি ছেলে জন্মগ্রহণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সাত দিন চিকিৎসাধীন থাকার পর গত ৭ জুন শিশুটি মারা যায়।

মনজিল মোরসেদ বলেন, “হাসপাতালের খরচে ওই শিশুর লাশ উঠিয়ে মা-বাবার কাছে হস্তান্তর করতেও আমরা আবেদন করেছি। আদালত আগামী ২০ জুন এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য করেছে।”

Previous Post

১৪ জুন, আন্তর্জাতিক রক্তদান দিবস

Next Post

নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং-প্রাইভেট ‘বন্ধ’:শিক্ষামন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং-প্রাইভেট ‘বন্ধ’:শিক্ষামন্ত্রী

নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং-প্রাইভেট ‘বন্ধ’:শিক্ষামন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।