• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Saturday, October 17, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

রেকর্ড গড়ে সেমিফাইনালে জার্মানি

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
রেকর্ড গড়ে সেমিফাইনালে জার্মানি
Share the News


গ্রিসকে সহজেই ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ইউরো ২০১২ এর সেমিফাইনালে উঠে গেছে জার্মানি। শুক্রবারের এই জয়ে নতুন একটি রেকর্ড গড়েছে জোয়াকিম লউ এর দল। প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ফুটবলে এটি জার্মানির টানা পঞ্চদশ জয়।

পিজিই অ্যারেনায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই গতিময় ফুটবল উপহার দিতে থাকে জার্মানি ও গ্রিস। যদিও জার্মানির আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয়েছে গ্রিসকে। কিন্তু পাল্টা আক্রমণে উঠছিলো তারাও।

অফসাইডের কারণে স্কুরলের গোল বাতিল না হলে ৪ মিনিটেই এগিয়ে যেত জার্মানি। দুর্দান্ত গতিতে একের পর এক আক্রমণ করতে থাকে তিনবারের চ্যাম্পিয়নরা। তবে গ্রিসের জমাট রক্ষণের সঙ্গে পেরে উঠতে পারছিলো না কিছুতেই।

২৩ মিনিটে জার্মানির সম্মেলিত একটি আক্রমণ বানচাল করে দেন গ্রিস গোলরক্ষক সিফাকিস।

শেষ পর্যন্ত ৩৯ মিনিটে জার্মানিকে প্রথম সাফল্য এনে দেন অধিনায়ক ফিলিপ লাম। ডি-বক্সের সামান্য বাহির নেয়া তার শট কামানের গোলার মতো ঢুকে যায় গ্রিসের জালে। সিফাকিস বলে হাত ছোঁয়াতে পারলেও দুর্দান্ত গতিতে ছুটে আসা বল আটকাতে র্ব্যথ হন।
প্রথমার্ধে দুই দলই আরো কিছু আক্রমণ করলেও কেউ আর সফল হয়নি।

বিরতির পর মাঠে নামা জার্মানি হঠাৎ করেই যেন কিছুটা ঝিমিয়ে যায়। গতির পরিবর্তে নিজেদের মধ্যে বল আদান-প্রদাণ করে খেলতে থাকে তারা। এর খেসারতও দিতে হয় কিছুক্ষণ পর।

৫৪ মিনিটে নিজেদের অর্ধ থেকে প্রতিপক্ষের ডি-বক্স লক্ষ্য করে লম্বা পাস দেন গ্রিসের এক খেলোয়াড়। ডান প্রান্ত দিয়ে দৌড়ে গিয়ে ওই বল ধরেন দিমিতরিস স্যালপিংগিদিস। আড়াআড়ি শটে তিনি বল ফেলেন জার্মানির গোল মুখে। দৌড়ে গিয়ে পায়ের আলতো ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন গ্রিস স্ট্রাইকার জর্জ সামারাস। হতবাক জার্মানি কিছু বুঝে ওঠার আগেই খেলায় সমতা ফেরে।

এক গোল হজমের পর আবার যেন জেগে ওঠে ২০০৮ ইউরোর ফাইনালিস্টরা। একের পর এক পরিকল্পিত আক্রমণে প্রতিপক্ষ রক্ষণকে এলোমেলো করে দেয় তারা।

৬১ মিনিটে জার্মানিকে আবারো এগিয়ে নেন স্যামি খেদিরা। ডানপ্রান্ত দিয়ে জেরম বোয়েটাংয়ের ক্লিপড ক্রসে লাফিয়ে উঠে পা চালান রিয়াল মাদ্রিদের এই তারকা। ক্রসবার ছুঁয়ে বল জড়িয়ে যায় জালে। ২-১ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।

এরপর হঠাৎ করেই যেন ভেঙ্গে পড়ে গ্রিসের রক্ষণ। মিরোস্লাভ ক্লোসা ও মার্কো রুসের লক্ষ্যভেদে ছয় মিনিটের ব্যবধানে আরো দুই গোল পায় জার্মানি।

৬৮ মিনিটে মেসুত ওজিলের ফ্রি-কিক থেকে উড়ে আসা দুর্দান্ত হেডে জালে পাঠিয়ে নিজের ৬৪তম আন্তর্জাতিক গোল করেন জার্মানির অভিজ্ঞ এই খেলোয়াড়।

৭৪ মিনিটে ওজিলের কাছ থেকে বল পেয়ে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন ক্লোসা। দৌড়ে এসে হাঁটুগেড়ে ওই বল আটকে দেন সিফাকিস। বল ছিটকে গিয়ে পড়ে রুসের পারে। লক্ষ্যভেদ করতে ভুল করেননি রুস।

জার্মানির জয় তখন সময়ের ব্যাপার মাত্র। ওই সময় গ্রিসের ফোটাকিসের ক্রস বক্সের মধ্যে হাত দিয়ে আটকান বোয়েটাং। পেনাল্টি বাঁশি বাজান রেফারি। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্যালাপংগিদিস।

হারের ব্যবধান কমালেও ওই গোল গ্রিস সমর্থকদের উল্লোসিত করতে পারেনি।

Previous Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তার অপেক্ষায় – প্রণব-জায়া

Next Post

প্রবীণ রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা হাসপাতালে শয্যাশায়ী

Barta71.com

Barta71.com

Next Post
প্রবীণ রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা হাসপাতালে শয্যাশায়ী

প্রবীণ রাজনীতিবিদ,বীর মুক্তিযোদ্ধা হাসপাতালে শয্যাশায়ী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In