Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

বিশ্বের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
বিশ্বের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯
Share the News


বিশ্বের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের অবস্থান ২৯। অর্থাৎ বিশ্বের ২৯ নম্বর ব্যর্থ রাষ্ট্র বাংলাদেশ। এ তালিকায় ১ নম্বরে অবস্থান করে সোমালিয়া হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র। ওই তালিকায় ভারতের অবস্থান ৭৮ নম্বরে। যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান দ্য ফান্ড ফর পিস এ তালিকা প্রকাশ করেছে। তাদের ওয়েবসাইটে ‘দ্য ফেইল্ড স্টেটস ইনডেক্স-২০১২’ শিরোনামের এ তালিকাটি প্রকাশ করে। ৪৮ পৃষ্ঠার এ তালিকায় ৪৩ নম্বর পৃষ্ঠায় বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, এদেশের নেতৃত্ব আধুনিক মানের। তবে সামরিক বাহিনী ও রাজনৈতিক অবস্থা দুর্বল। বিচার বিভাগকেও দুর্বল আখ্যায়িত করা হয়। সরকারি সেবা খাতকে নিম্নমানের বলে চিহ্নিত করা হয়েছে। সুশীল সমাজের অবস্থাকে ভাল বলা হয়। তবে এতে বলা হয়, বাংলাদেশে মিডিয়ার অবস্থা দুর্বল। মিডিয়ার অবাধ বিকশিত হওয়া এবং তার কার্যকারিতা নিয়ে এই তালিকা করা হয়। সব ইনডেক্সের ওপর ভিত্তি করে বাংলাদেশের গড় ভাল নয়। ওই তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ব্যর্থ ১০টি রাষ্ট্রের ৬টিই আফ্রিকার। সোমালিয়ার পর পর্যায়ক্রমে যেসব দেশের নাম রয়েছে তারা হলো- ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সুদান, চাদ, জিম্বাবুয়ে, আফগানিস্তান, হাইতি, ইয়েমেন, ইরাক ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এ নিয়ে টানা ৫ বারের মতো এ তালিকার শীর্ষে থাকলো সোমালিয়া। বলা হয়েছে, সোমালিয়ায় কোথাও কোন আইনশৃঙ্খলা নেই। সরকার অকার্যকর। সন্ত্রাস বেড়েই চলেছে। বিদ্রোহ বেড়ে চলেছে। অপরাধ বাড়ছে। জলদস্যুদের থামানো যাচ্ছে না। তারা অব্যাহতভাবে বিদেশী জাহাজে হামলা চালাচ্ছে। সোমবার ওয়াশিংটন ভিত্তিক ‘ফান্ড ফর পিস’ এ তালিকা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এবার নিয়ে অষ্টম বারের মতো এই তালিকা প্রকাশ করলো। এতে ১২টি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সূচকের ওপর ভিত্তি করে ১৭৭টি দেশের অস্থিতিশীলতার ঝুঁকি নিয়ে এই তালিকা প্রকাশ করেছে। এই তালিকার নিচের দিকে যেসব দেশ অবস্থান করছে সেখানে অনুন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড কমে গেছে। এ বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে ফরেন পলিসি ম্যাগাজিনে। এতে বলা হয়, আনুপাতিক হারে সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে কিছুটা শান্তি বিরাজ করছে। সিএনএন বলেছে, আফ্রিকান ইউনিয়নের সেনারা গত বছর আল কায়েদার আশীর্বাদপুষ্ট ইসলামপন্থি জঙ্গি গ্রুপ আল শাবাব’কে রাজধানী মোগাদিসু থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু সোমালিয়ার অন্যান্য স্থানে তাদের লড়াই চলছে। ফলে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন প্রথমবার প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে, সোমালিয়ার সন্ত্রাসীদের বিরুদ্ধে সরাসরি অভিযানে লিপ্ত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ওই তালিকায় লিবিয়ার গত বছরের অবস্থান ছিল ৬০ নম্বরে। কিন্তু সেখানে গৃহযুদ্ধের কারণে তার অবস্থান এখন ৫০ নম্বরে। এ তালিকায় পাকিস্তানের অবস্থান ১৩ নম্বরে। উত্তর কোরিয়া ২২, ইরান ৩৪, যুক্তরাষ্ট্র ১৫৯, ফিনল্যান্ড ১৭৭ নম্বর অবস্থানে রয়েছে।

Previous Post

আ. লীগের সম্মেলন ডিসেম্বরের মধ্যে: হানিফ

Next Post

গার্মেন্টে অস্থিরতার নেপথ্যে তিন বিদেশী শক্তি

Barta71.com

Barta71.com

Next Post
গার্মেন্টে অস্থিরতার নেপথ্যে তিন বিদেশী শক্তি

গার্মেন্টে অস্থিরতার নেপথ্যে তিন বিদেশী শক্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।