Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

বিদ্যুৎ নিয়ে এমপিদের শঙ্কা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
বিদ্যুৎ নিয়ে এমপিদের শঙ্কা
Share the News


২০১২-১২ অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে বিদ্যুৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মহাজোটের এমপিরা। বিদ্যুৎ সমস্যার আশু সমাধান দাবি করে সরকারদলীয় সংসদ সদস্যরা সরকারকে সতর্ক করে বলেছেন, তা না হলে বিরোধী দল আগামী নির্বাচনে সুবিধা নিতে পারে।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য রফিকুল ইসলাম এবং জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বিদ্যুৎ সমস্যা নিয়ে সরকারকে সতর্কবার্তা দেন।

সাবেক বিদ্যুৎমন্ত্রী রফিকুল বিদ্যুৎ সঙ্কট সমাধানে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন।

কয়েকদিন আগে সংসদে একই প্রস্তাব দিয়েছিলেন মহাজোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের কার্যকরি সভাপতি মঈনউদ্দিন খান বাদল।

প্রন্তাবিত বাজেটের ওপর আলোচনায় দাঁড়িয়ে বৃহস্পতিবার মুজিবুল হক বলেন, “বিদ্যুৎ আগামী নির্বাচনে একটি বড় ইস্যু হয়ে দাঁড়াবে। গ্রামের মানুষ শুধু বিদ্যুৎ চায়, বিদ্যুৎ আর বিদ্যুৎ।

“চাহিদা বাড়ায় উৎপাদন বৃদ্ধি হলেও তা কাজে লাগছে না। বিরোধী দল যেন নির্বাচনে এই সুযোগ নিতে না পারে,” সরকারকে সতর্ক করেন তিনি।

বিদ্যুতের চাহিদা ঠিকভাবে নিরূপণ করা হচ্ছে না বলে দাবি করেন রফিকুল ইসলাম।

তিনি বলেন, “বিদ্যুতের চাহিদা কারা, কীভাবে নিরূপণ করছেন, আমরা সংসদ সদস্যরা তার কিছুই বুঝতে পারছি না।”

“চাহিদা অনেক বেশি, এজন্য উৎপাদন হলেও ঘাটতি থেকেই যাচ্ছে,” বলেন তিনি।

বর্তমান সরকারের তিন বছরে তিন হাজারের বেশি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলেও চাহিদা পূরণ না হওয়ায় লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতি শামাল দিতে হচ্ছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৭ জুন বাজেট বক্তৃতায় ‘লোডশেডিংয়ে দুর্ভোগের’ কথা স্বীকার করেন। “লোড-শেডিংয়ের দুর্ভোগ এখনো পোহাতে হচ্ছে। উন্নয়নের পথ চলতে গিয়ে সব কাজের সফলতা শুরুতে দেখা যায় না,” বলেন তিনি।

তার আগে তিনি বলেছিলেন, বিদ্যুতের চাহিদার সঠিক হিসাব করা হচ্ছে না।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক গত রোববার সংসদে জানান, দেশে বর্তমানে বিদ্যুতের দৈনিক চাহিদা ৬ হাজার ৬০০ মেগাওয়াট, এর বিপরীতে উৎপাদন ৫ হাজার ৩০০ থেকে ৫ হাজার ৬০০ মেগাওয়াট।

মূল চাহিদা সাড়ে ৭ হাজার মেগাওয়াট হলেও ‘ডিমান্ড সাইজ ম্যানেজমেন্ট’র মাধ্যমে তা ৬ হাজার ৬০০ মেগাওয়াটে সীমিত রাখা হয়েছে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, বিদ্যুৎ সংকট নিরসনে ২০১৩ সালের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ৮ হাজার ২৯৪ মেগাওয়াট পুনর্র্নিধারণ করা হয়েছে।

বাজেট নিয়ে আলোচনা

বাজেট পাসের আগে এলাকাভিত্তিক উন্নয়নের জন্য সংসদ সদস্যদের সঙ্গে আলোচনার জন্য অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়ে সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম বলেন, “অর্থমন্ত্রী বাজেট প্রণয়ন করে আমাদের সঙ্গে বসতে চান, ততদিনে ওনার বাজেট বক্তৃতা ছাপা হয়ে যায়।”

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক বলেন, “একজন এমপি হিসাবে বাজেটে আমার কী ভূমিকা, তা জানি না। আমার ভূমিকা উপদেশ দেওয়া।

“জনগণের প্রতিনিধি হিসাবে বাজেট প্রণয়নে আমি ভূমিকা রাখতে চাই। প্রয়োজনে এজন্য সংবিধান সংশোধন দরকার।”

জাতীয় পার্টির এই সংসদ সদস্য কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর দাবি জানান। বৃষ্টির আগেই মহাসড়কগুলো সংস্কার করার দাবিও জানান তিনি।

ব্যক্তি মালিকানাধীন গাড়িতে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস দেওয়া বন্ধের দাবিও জানান মুজিবুল। উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে একটি আইন করার দাবিও জানান তিনি।

Previous Post

রিট খারিজ, উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কিনতে হবে

Next Post

তৃতীয় শক্তি আনাই বিএনপির উদ্দেশ্য: কামরুল

Barta71.com

Barta71.com

Next Post
তৃতীয় শক্তি আনাই বিএনপির উদ্দেশ্য: কামরুল

তৃতীয় শক্তি আনাই বিএনপির উদ্দেশ্য: কামরুল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।