Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

পর্নগ্রাফিতে আসক্তি বাড়ছে শিশু-কিশোরদের

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
Share the News

বার্তা ৭১ ডট কমঃ রাজধানী ঢাকা শহরের মোবাইল, ভিডিও দোকানগুলোতে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রদের আনাগোনা বেড়েই চলেছে। কারণ রাজধানীর শিশু-কিশোররা দিন দিন ঝুঁকছে অশ্লীল পর্নোগ্রাফির দিকে। স্কুল পড়ুয়া ছাত্ররা তার মোবাইল মেমরি কার্ড দোকানদারকে দিয়ে অশ্লীল পর্নোগ্রাফি ভরে দিতে বলেন। অনেক শিশু স্কুলে যাওয়ার নাম করে, কিংবা স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিভিন্ন কম্পিউটারের দোকানে অশ্লীল ভিডিও দেখে। অনেকে আবার সেগুলো মেমোরি কার্ডে নিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে লুকিয়ে লুকিয়ে মোবাইল ফোনে দেখে। অনেকে ইন্টারনেট সুবিধা-সম্বলিত মোবাইল সেট ব্যবহার করে সরাসরি পর্নো সাইটগুলোতে প্রবেশ করছে। সেখান থেকে ডাউনলোড করে তা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আক্রান্ত শিশু, কিশোর ও তরুণ-তরুণীরা, যাদের বড় একটা অংশ স্কুলগামী শিক্ষার্থী।
এ বিষয়ে অভিভাবকরা আক্ষেপ প্রকাশ করে বলেন, দিনে দিনে যে পরিমাণে অশ্লীল পর্নোগ্রাফি সমাজে বিভিন্ন রুপে ছড়িয়ে পড়ছে তাতে করে সন্তানের জন্য একটু বেশিই চিন্তা করতে হচ্ছে। অল্প বয়সী ছেলেরা কিছু বুঝতে শেখার আগেই এভাবে ধ্বংস হয়ে যাবে ভাবলে গা শিউরে ওঠে।
রাজধানী ঢাকা শহরের যে কয়েকটি জায়গায় এ ডাউনলোড সবচেয়ে বেশি হয়ে থাকে তারমধ্যে ধানমি , গুলশান, বারিধারা উল্লেখযোগ্য। ধনী পরিবারের ছেলেরা বেশির ভাগ নিজেদের ঘরে বসে কম্পিউটারে কিংবা মোবাইল ফোনে এসব করছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, একদিকে শিক্ষক ক্লাশ নিচ্ছেন, অন্যদিকে পিছনে বসে মোবাইল ফোনে শিক্ষার্থীরা এসব দেখছে।
শহরের একটি মার্কেটের সাইবার ক্যাফেতে ব্যবহৃত কম্পিউটারের ব্রাউজিং লিস্ট (বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশের তালিকা) থেকে দেখা যায়, সাইবার ক্যাফেতে যারা ইন্টারনেট ব্যবহার করেন, তাদের ৯৫-৯৭ শতাংশের বেশি পর্নোসাইটগুলো ব্রাউজ করেন।
সাইবার ক্যাফেতে বসে পর্নোসাইটে প্রবেশের প্রবণতা বেশি হওয়ার কারণ এখানকার কম্পিউটারগুলো ছোট ছোট খুপড়ির মধ্যে বসানো। কম্পিউটার বুথে দরজা লাগিয়ে কিংবা দেয়ালের দিকে মুখ ঘুরিয়ে বিশেষ কৌশলে এ খুপরিগুলো তৈরি করা হয়। বিকৃত মানসিকতা এবং অতি মুনাফা লাভের উদ্দেশ্যে এ ধরনের খুপড়ি তৈরি করে রেখেছে ক্যাফে মালিকরা। ব্যাঙের ছাতার মতো রাজধানীর আনাচে-কানাচে গড়ে উঠেছে বিভিন্ন কম্পিউটার ডাউনলোডের দোকান।
ছোট ছোট স্কুল-শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার নারী-পুরুষরা আক্রান্ত হচ্ছেন এই ভয়ঙ্কর ব্যাধিতে। সেই সঙ্গে জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধে।
এ ব্যাপারে ডা. সেলিম বলেন, পর্নোগ্রাফিতে আক্রান্তরা সাইকোলজি কোমায় (মানসিকতার চূড়ান্ত বিকৃতি) চলে যায়। এই পর্নোগ্রাফিতে মানসিক অসুস্থতা শুরু হয়ে এটি ব্যক্তিত্বের মধ্যে অসুস্থতা সৃষ্টি করে। ফলে, আক্রান্তরা স্বাভাবিক সাংস্কৃতিক পরিম লে মিশতে পারে না, তাড়াতাড়ি লেখাপড়া ছেড়ে দেয়, কম বয়সে বিয়ে করে ফেলে।
ডা. লেলিন চোধুরী বলেন, এরা ভবিষ্যতে পরিবার গড়ে তোলার বিষয়ে যোগ্যতা হারিয়ে ফেলে কিংবা আগ্রহ হারিয়ে ফেলে। বিবাহ বহির্ভূত সর্ম্পকে জড়িয়ে পড়ে। শহরগুলোতে ৫০ শতাংশ ছেলে-মেয়েই প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই বিবাহ বহির্ভূত কাজে জড়িয়ে পড়ে। শুধু ইন্টারনেট কিংবা মোবাইল ফোনের দুনিয়াতেই নয়, রাস্তা-ঘাট, হাট-বাজার থেকে শুরু করে সব জায়গাতেই চলছে পর্নোগ্রাফির রমরমা বাণিজ্য।
এদিকে, বন্ধ হচ্ছে না সাইবার ক্রাইম। সাইবার-অপরাধী ও পর্নো-সন্ত্রাসীরা কৌশলে কিংবা ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে এবং মোবাইল ফোনে ছড়িয়ে দিচ্ছে। সিডি, ভিসিডি বানিয়ে বিক্রি করছে। বেশিরভাগ ক্ষেত্রেই গোপন ভিডিও ক্যামেরার মাধ্যমে এটি করা হচ্ছে। অথচ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ পাশ হওয়ার পর এটি বন্ধ হয়ে যাওয়ার কথা; কিন্তু এ আইনের প্রয়োগ না হওয়ায় দেদারছে আইন লঙ্ঘন করে চলছে এক শ্রেণির মুনাফালোভী। চোখের সামনে পর্নো আইনের এ রকম লঙ্ঘন হয়ে চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অজানা কারণে আইনশৃঙ্খলাবাহিনী চুপ করে থাকছে।
গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি ইবনুল সাইদ রানা বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর মাধ্যমে এ সন্ত্রাস বন্ধ করা সম্ভব নয়। আইন প্রয়োগের সুনির্দিষ্ট ক্ষেত্র থাকতে হবে। নইলে আটকের দুই/একদিনের মাথায় বেরিয়ে আসবে। আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পরিবার ও সামাজিকভাবে সবাইকে সচেতন হতে হবে। পাঠ্যবইয়ে এ সর্ম্পকে সচেতন করার ব্যবস্থা থাকতে হবে।

Previous Post

দুর্নীতি তদন্তে ‘অসম্মানজনক’ সহযোগিতা করেনি সরকার, বললেন অর্থমন্ত্রী

Next Post

ইতিহাসের প্রথম দল হিসেবে টানা এই তিনটি শিরোপা জিতলো স্পেন

Barta71.com

Barta71.com

Next Post
ইতিহাসের প্রথম দল হিসেবে টানা এই তিনটি শিরোপা জিতলো স্পেন

ইতিহাসের প্রথম দল হিসেবে টানা এই তিনটি শিরোপা জিতলো স্পেন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

ভোট কেন্দ্রে প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা

ভোট কেন্দ্রে প্রধান উপদেষ্টাকে ঈদের শুভেচ্ছা

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

আমরা গত দেড় বছর ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম: সেনাপ্রধান

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।