Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস আজ

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেস আজ
Share the News


বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন ‘যুবলীগের’ ষষ্ঠ জাতীয় কংগ্রেস আজ। সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কংগ্রেসের বর্ণাঢ্য উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন উপলক্ষে গতকাল সকালে ‘বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ কার্যালয়ে’ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক মীর্জা আজম জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে সংগঠনটির সম্মেলন না হওয়ার জন্য বিগত চারদলীয় জোট সরকারের অত্যাচার-নিপীড়ন ও ১/১১ দায়ী। তিনি বলেন, ছাত্রলীগের সাবেক নেতাদের যুবলীগে আনার চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সংগঠনের সভপতিমণ্ডলীর সদস্য হারুন-অর-রশিদ এবং আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু প্রমুখ। মির্জা আজম সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্র যাদের বেছে নেবে তারাই নেতৃত্বে আসবে। তবে যারা ত্যাগী, দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে সহযোগিতা করেছেন এবং যারা দক্ষ ও মেধাবী তাদের মূল্যায়ন করা হবে। তিনি বলেন, গত কমিটিতে যারা পদ পেয়েছিল কিন্তু দলে কোন কাজ করেনি কিংবা পদ পেয়ে দেশের বাইরে চলে গেছেন, তারা এবার বাদ পড়বেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কাউন্সিলের শুভ সূচনা ঘটবে। দলীয় পতাকা উত্তোলন করবেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী। এরপর নৃত্য এবং গানের মাধ্যমে বাংলাদেশের ৪০ বছরের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরা হবে। শেখ হাসিনা কিভাবে কঠিন পথ পাড়ি দিয়ে প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়ছেন তার বর্ণনা থাকবে এতে। মির্জা আজম বলেন, দেশের সাংগাঠনিক ৭৭টি জেলা এবং জেলা মর্যাদা সম্পন্ন ১৫টি বৈদেশিক শাখার সর্বমোট ২ হাজার ৬০১ জন কাউন্সিলর এবং প্রায় ৩০ হাজার ডেলিগেট কাউন্সিলে যোগ দেবেন। এছাড়া জাতীয় নেতৃবৃন্দ, মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, প্রগতিশীল বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক এবং ভ্রাতৃপ্রতিম যুব সংগঠনের নেতৃবৃন্দসহ ৭ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে যুবদলসহ সমমনা সংসংগঠনগুলোকে। কাউন্সিল উপলক্ষে নবীন ও প্রবীণদের এক মিলন মেলায় পরিণত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। বিকাল ৪টায় যুবলীগের সভাপতি ওমর ফারুকের সভাপিত্বে দ্বিতীয় পর্বে সংগঠনের গঠনতন্ত্রের সংশোধনীসমূহ গৃহীত হবে এবং নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কাউন্সিল সমাপ্ত হবে। প্রসঙ্গত, ২০০৩ সালের ২৫শে জানুয়ারি পঞ্চম সম্মেলনে জাহাঙ্গীর কবির নানককে সংগঠনের চেয়ারম্যান এবং মির্জা আজমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। পরে নানককে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করা হলে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন ওমর ফারুক চৌধুরী। জাতীয় এ কংগ্রেসকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন যুবলীগ নেতাকর্মীরা। চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদ পেতে মাঠ চষে বেড়াচ্ছেন এক ডজনের বেশি নেতা। তবে যুবলীগের শীর্ষ দুটি পদ-চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই শেষ কথা। অন্য পদগুলোতে সংগঠনের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পছন্দ, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সুপারিশ ও আঞ্চলিকতাসহ নানান বিষয় বিবেচনায় আসে বলে জানা গেছে।

Previous Post

সিরিয়ায় সরকারি বাহিনীর হত্যাযজ্ঞে ২০০ জনের বেশি নিহত

Next Post

চুয়ডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা

Barta71.com

Barta71.com

Next Post

চুয়ডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।