Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

নির্দলীয় সরকার ছাড়া কেউ নির্বাচনে যাবে না: খালেদা জিয়া

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
নির্দলীয় সরকার ছাড়া কেউ নির্বাচনে যাবে না: খালেদা জিয়া
Share the News


বার্তা ৭১ ডট কমঃ প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করে দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে ছাড়া কোন রাজনৈতিক দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না।

তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়েই সরকারকে ক্ষমতা ছাড়তে হবে।

সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ সংলগ্ন পার্লামেন্ট মেম্বারস ক্লাবের ২ নং এলডি হলে বিএনপি পন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন।

‘নির্বাচনের সময় সরকার গঠনে বিরোধী দল যদি অংশীদারিত্ব চায় সেটা আমরা দিতে পারি’ বলে লন্ডনে বিবিসি বাংলা সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মন্তব্য করেছেন, তার পরিপ্রেক্ষিতেই খালেদা জিয়া একথা বলেন।

প্রধানমন্ত্রী তার সাক্ষাতকারে বলেছেন, সবাই মিলে একটা ছোট মন্ত্রিসভা করে ইলেকশন করা যেতে পারে। এজন বিএনপিকে সংসদে এসে প্রস্তাব দেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগ সরকারকে ‘বিশ্ব চোর’ উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, মানুষ কষ্টে আছে। খাবার কিনে খেতে পারছে না। চিকিৎসা করাবে কিভাবে ? এর জন্য তিনি সরকারকে দায়ী করেন।

খালেদা জিয়া বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশ রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ঈদের পরে দেশ রক্ষার জন্য আন্দোলন হবে। দেশের সম্পদ সরকার বিদেশে পাচার করছে অভিযোগ করে তিনি বলেন,দেশের এই দুর্দিনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

এর আগে বেগম খালেদা জিয়া অনুষ্ঠানে পৌঁছালে তাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমবেত প্রায় এক হাজার চিকিৎসক স্বাগত জানান। ইফতারের আগে মোনাজাতে অংশ নেন বিরোধী দলীয় নেতা।

বর্তমান সরকারের সময়ে সুশাসন নেই উল্লেখ করে সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দু:শাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলীয় করণের কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগে সরকার দুর্নীতি করেছে। সরকারি দলীয় করণে যেসব চিকিৎসককে অন্যায়ভাবে বদলী করা হয়েছে তারও কঠোর সমালোচনা করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী। বিএনপি ক্ষমতায় গেলে এসব চিকিৎসকদের বিষয়টি বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়াও বক্তৃতা করেন বিকল্প ধারা বাংলাদেশ এর সভাপতি ডা. এ কিউ এম বদরুদদ্দোজা চৌধুরী।

অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এর সভাপতি ড. অলি আহমেদ, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. আব্দুল মঈন খান, এম কে আনোয়ার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক, আমীর খসরু মাহামুদ চৌধুরী, লেবার পার্টির সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি এম এ মালেক, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলাতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Previous Post

হুমায়ূন আহমেদের নামে ঢাকায় সড়কের নামকরণ হবে: সুরঞ্জিত সেনগুপ্ত

Next Post

ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে ৪৭ যাত্রী নিহত

Barta71.com

Barta71.com

Next Post
ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে ৪৭ যাত্রী নিহত

ভারতে ট্রেনে অগ্নিকাণ্ডে ৪৭ যাত্রী নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।