ঢাকা, ৫ আগস্ট: আগামী সাধারণ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ ।
ইভিএম ববহার নিয়ে ছয় মাস ধরে অনিশ্চয়তা চলার পর প্রধান নির্বাচন কমিশনার রোববার কমিশনের এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
সিইসি বলেন, “জাতীয় পর্যায়ে ইভিএম ব্যবহারের জন্য কমিশন প্রস্তুত নয়। এ জন্য আইন পরিবর্তন করতে হবে। তবে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে আমরা পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করছি।”
আগামীতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে উল্লেখ করেন সিইসি।












