Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

আনামুলের শতকে বাংলাদেশের জয়

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
আনামুলের শতকে বাংলাদেশের জয়
Share the News


ঢাকা, ১১ আগস্ট : অধিনায়ক আনামুল হকের শতকে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শুভসূচনা করেছে বাংলাদেশ যুবদল। এর ফলে সুপার লিগে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে শুরুতে বল হাতে সাফল্যও পায় লঙ্কানরা। দিনের দ্বিতীয় বলেই বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার (০) আউট হন।

সৌম্য’র বিদায়ে মাঠে নামেন অধিনায়ক আনামুল। শক্ত হাতে দলের হাল ধরেন তিনি। দ্বিতীয় উইকেটে আরেক উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাশের সঙ্গে গড়েন ৪২ রানের জুটি। তবে এই জুটিতে লিটনের অবদান মাত্র ৪ রান।

তৃতীয় উইকেটে আসিফ আহমেদের সঙ্গে আনামুলের অনবদ্য ১৪১ রানের জুটি বাংলাদেশ বড় স্কোরের দিকে নিয়ে যায়। ১২৭ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০১ রান করে আনামুল যখন প্যাভিলিয়নে ফেরেন, দলের স্কোর তখন ১৮৩/৩। অধিনায়ক শতকের দেখা পেলেও, শতক বঞ্চিত হয়েছেন আসিফ। ১১৪ বলে ৬ বাউন্ডারিতে ৮৪ রান করেন তিনি।

শেষদিকে ১৮ বলে ৪ বাউন্ডারিতে আল-আমিনের ২১ এবং ৯ বলে ১ ছক্কায় নূর হোসেনের ১৪ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৯ রানের প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর গড়তে সমর্থ হয় বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেট তারকারা।

শ্রীলঙ্কার পক্ষে সানিথা ডি মেল ৪৬ রানে ৩ উইকেট নেন।

২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালেভাবেই শুরু করে শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে আসে ৪২ রান। তবে এরপরই আঘাত হানেন বাংলাদেশি বোলাররা। ৫৮ রানের মধ্যে তুলে নেন ৪ উইকেট।

এ অবস্থায় আবার ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। পঞ্চম উইকেটে অ্যাঞ্জেলো জয়াসিংহে ও সানদুন ওরাকোদির ৮৫ রানের জুটিতে ম্যাচ জমিয়ে তোলে লঙ্কানরা। ৫৯ বলে ২ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ৪৮ রান করা ওরাকোদিকে রানআউট করে বাংলাদেশের জয়ের আশা বাঁচিতে তোলেন আল-আমিন।

৬ষ্ঠ উইকেটে সানিথা ডি মেলকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন জয়াসিংহ। ২১ বলে ২১ রানে ডি মেল সাজঘরে ফেরার পর, ১২১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৮৩ রান করা জয়াসিংহকে আউট করে বাংলাদেশের শেষ বাধাটা দূর করেন সৌম্য। ৮ বল বাকি থাকতে ২২৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

মাত্র ১.৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন সৌম্য। তাসকিন আহমেদও ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন দেওয়ান সাব্বির, নসুম আহমেদ ও নায়েম ইসলাম জুনিয়র।

রবিবার একই মাঠে, একই সময়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

Previous Post

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ১৩

Next Post

নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি: মওদুদ

Barta71.com

Barta71.com

Next Post
নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি: মওদুদ

নির্দলীয় সরকারের রূপরেখা তৈরি করছে বিএনপি: মওদুদ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।