Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

কষ্টার্জিত জয়ে উৎফুল্ল ক্যারিবিয় শিবির

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
কষ্টার্জিত জয়ে উৎফুল্ল ক্যারিবিয় শিবির
Share the News


ঢাকা, ১৭ নভেম্বর : মিরপুর টেস্টে জয়ের অনেক কাছাকাছি গিয়েও হেরে গেছে বাংলাদেশ। তবে ক্রিকেটীয় স্বর্ণযুগে ফেরার স্বপ্ন দেখা টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজকে যে ধাক্কাটা বাংলাদেশ দিয়েছে, সেটার ওজন খুব কম নয়। আর ঠিক সে কারণেই মিরপুর টেস্টের জয়টাকে ‘কষ্টার্জিত’ বলে উল্লেখ করলেন ক্যারিবিয় অধিনায়ক ড্যারেন স্যামি।

ম্যাচ শেষে স্যামি প্রেস ব্রিফিংয়ে এলেন হাসিমুখে। হাতের আইফোনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিনন্দনের জবাব দিতে দিতে। প্রেস ব্রিফিংয়ের জন্য রাখা নির্দিষ্ট চেয়ারটিতে বসেও ফোন থেকে হাত সরছিল না অধিনায়ক ড্যারেন স্যামির। অপেক্ষমান সাংবাদিকদের কাছে হাসতে হাসতে সেই কৈফিয়তও দিলেন ক্যারিবিয় দলের মিডিয়া ম্যানেজার অ্যাড্রিয়েল রিচার্ড। ‘কল্পনা করতে পারেন, আমাদের কাছে কত বেশি অভিনন্দন জানিয়ে মেসেজ এসেছে!’

ক্যারিবিয় দলের মিডিয়া ম্যানেজার ও অধিনায়কের হাবভাবে মনে হলো বাংলাদেশের বিপক্ষে এক টেস্ট ম্যাচ জিতে অসাধারণ কোনো কৃতিত্ব অর্জন করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। অনেকেই ভাববেন, এটা আর এমন কী, ওয়েস্ট ইন্ডিজই যে এই ম্যাচ জিতবে, সেটাই তো স্বাভাবিক ছিল।

হ্যাঁ, মিরপুর টেস্টের দ্বিতীয় দিন ব্যাপারটা স্বাভাবিকই ছিল। কিন্তু তৃতীয় দিনেই পরিস্কার হয়ে গিয়েছিল যে ম্যাচটা পঞ্চম দিনে গড়াচ্ছে এবং সম্ভাব্য ফলাফল হতে যাচ্ছে ড্র। চতুর্থ দিনের শেষে সেই ভাবনাও পাল্টে গেল পুরোপুরি। বাংলাদেশের সমর্থকদের মনে তখন জয়ের সম্ভাবনা উঁকি-ঝুঁকি মারছে। সম্ভাব্য ফলাফল হিসেবে উঠে আসছে, জয়, পরাজয়, ড্র এমনকি টাইয়েরও নাম।

কিন্তু পঞ্চম দিনের সকালটায় বাকি তিনটে সম্ভাবনা নাকচ করে দিয়ে ক্রীড়াপ্রেমিদের মনে একটা সম্ভাবনাই জেঁকে বসেছিল। সেটা হলো বাংলাদেশের জয়। কারণ পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ছিল ২৪৫ রান। হাতে পুরো ১০ উইকেট। দিনের খেলা বাকি ছিল আরও প্রায় ৭৮ ওভার।

এমন পরিস্থিতিতে বিপক্ষ দলের অধিনায়কের মনে আশঙ্কার কালো মেঘ জমাই স্বাভাবিক। সেটার কারণও আছে। টেস্ট র‌্যাংকিংয়ে উভয় দলের অবস্থান খুব দূরের নয়। তাছাড়া ঘরের মাঠে বাঘের গর্জন যে কতটা ভয়ংকর, সেটা ভালোই জানা আছে স্যামিদের। যে কারণে বাংলাদেশকে মোটেও ছোট করে দেখেন নি বলে জানান স্যামি।

‘বাংলাদেশকে হাল্কাভাবে না নেওয়ার কথা ম্যাচ শুরুর আগেই আমরা বলেছিলাম। আমরা বাংলাদেশকে কখনোই হাল্কাভাবে নেই নি। যদি আমরা বাংলাদেশকে হাল্কাভাবে নিতাম, তবে তাদের প্রথম ইনিংসের পর ড্রেসিংরুমে আতঙ্ক ছড়িয়ে পড়তো।’

ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে আতঙ্ক ছড়ানোর মতোই কান্ড করে দেখিয়েছেন নাঈম, নাসির, সাকিব, তামিমরা। কারণ প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের রান টপকে নিজেদের সেরা টেস্ট ইনিংসের রেকর্ড গড়ে বাংলাদেশ।

বাংলাদেশের কাছ থেকে এমন পাল্টা আক্রমণে হতচকিত ওয়েস্ট ইন্ডিজের আশঙ্কা আরও বেড়ে যায় দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭৩ রানে অলআউট হওয়ায়। দিনের প্রায় পুরোটা সময় হাতে রেখে ২৪৫ রানের পুঁজি নিয়ে নিশ্চয়ই স্বস্তিতে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।

‘আমাদের একটাই লক্ষ্য ছিল ১০ উইকেট নেওয়া। চতুর্থ দিনের শেষে ও পঞ্চম দিনের শুরুতে পিচের আচরণ পাল্টে যাচ্ছিল। স্পিনাররা বলে টার্ন পাচ্ছিল। এমনকি এই সময়ে আমাদের ফাস্ট বোলাররা রুবেলের বোলিং দেখে উৎসাহিত হয়েছে। আমি বোলারদের বলেছি ধের্য ধরে সঠিক জায়গায় বল করতে। আমরা সেটা করতে পেরেছি।’ বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নামে, তখনকার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন স্যামি।

প্রেস ব্রিফিংয়ে প্রতিপক্ষের অধিনায়ক বাংলাদেশের প্রশংসা করলেন অকুণ্ঠচিত্তে। তারপর তৃপ্তির হাসি হেসে বললেন, ‘ম্যাচের বাকি সময়টায় যা-ই হোক না কেন, এতে কিছু যায়-আসে না। কারণ শেষ পর্যন্ত আমরাই জয়ী হয়েছি।’

Previous Post

যুদ্ধাপরাধীদের রক্ষায় বাড়াবাড়ি না করার আহবান প্রধানমন্ত্রীর

Next Post

গাজায় হামাস সদর দফতরে ইসরাইলের বিমান হামলা

Barta71.com

Barta71.com

Next Post
গাজায় হামাস সদর দফতরে ইসরাইলের বিমান হামলা

গাজায় হামাস সদর দফতরে ইসরাইলের বিমান হামলা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।