Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

পরকীয়া: সিআইএ প্রধানের পদত্যাগ

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
পরকীয়া: সিআইএ প্রধানের পদত্যাগ
Share the News


ওয়াশিংটন, ১০ নভেম্বর: বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ডেভিড পেট্রাউস।

বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হবার তিনদিন পরেই মি: পেট্রাউস এ পদ থেকে সরে দাঁড়ালেন। অনেকটা আকস্মিকভাবেই দেশটির গোয়েন্দা প্রধানের পদত্যাগের এই খবর এলো।

গত দুই দশকে আমেরিকায় সবচেয়ে দক্ষ সামরিক কর্মকতাদের মধ্যে একজন হিসেবে মনে করা হয় মি: পেট্রাউসকে।

এক বিবৃতিতে মি: প্রেট্রাউস জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

একটি দেশের গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তার বিবাহ বহির্ভূত সম্পর্ককে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেন মি: প্রেট্রাউস। ২০১১ সালে মি. প্রেট্রাউস সিআইএ প্রধানের পদে যোগ দেন।

এর আগে তিনি ইরাক এবং আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। ২০০১ সালে আমেরিকায় টুইন টাওয়ারে হামলার পর মি.পেট্রাউস ছিলেন অন্যতম সর্বোচ্চ সামরিক কর্মকর্তা।
ইরাকে তার রণকৌশল এবং আফগানিস্তানে জঙ্গিবাদ বিরোধী কৌশল প্রণয়নের জন্য তিনি বেশ প্রশংসিত হয়েছিলেন।

নিজের পদত্যাগের কথা ঘোষণা করে মি: পেট্রাউস যে বিবৃতি দিয়েছেন, সেটি ছিল অনুতাপ এবং অনুশোচনায় পরিপূর্ণ।

তিনি বলেন, সাইত্রিশ বছর বিবাহিত জীবনের পর, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে তিনি অবিবেচকের মতো কাজ করেছেন।

মি: প্রেট্রাউস বলেন একজন স্বামী হিসেবে এবং আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে তার এই কাজ মোটেই গ্রহণযোগ্য নয়।

তবে মি: প্রেট্রাউস বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি কেন প্রকাশ করলেন কিংবা এটি ফাঁস হয়েছিল কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিআইএ কর্মকর্তাকে উদ্ধৃত করে ওয়াশিংটন পোষ্ট পত্রিকা বলছে, মি: প্রেট্রাউস যখন পদত্যাগপত্র জমা দেন তখন প্রেসিডেন্ট ওবামা খানিকটা বিস্মিত হয়েছেন।

মি: পেট্রাউসের পদত্যাগপত্র গ্রহণ করতে প্রেসিডেন্ট ওবামা একদিন সময় নেন এবং তা গ্রহণ করার বিষয়টি গতকাল টেলিফোনে মি: পেট্রাউসকে জানান।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট ওবামা বলেছেন মি: পেট্রাউস গত কয়েক দশক ধরে তাঁর কাজের মাধ্যমে আমেরিকার অসাধারণ সেবা করেছেন।

মি: প্রেট্রাউস তাঁর কাজের মাধ্যমে আমেরিকাকে আরও অনেক নিরাপদ এবং শক্তিশালী করেছেন বলে প্রেসিডেন্ট ওবামা বলেন।

মি: পেট্রাউসের বিদায়ের পর সিআইএ-র ডেপুটি ডিরেক্টর মাইকেল মোরেল এখন ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন।

এরই মধ্যে সংস্থাটির নতুন একজন প্রধান নিয়োগ করবেন প্রেসিডেন্ট ওবামা। প্রেসিডেন্টের সেই নিয়োগ দেশটির সিনেটে অনুমোদিত হতে হবে।

Previous Post

শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ গণতন্ত্রের শহীদকে

Next Post

অমর্ত্য সেন নয়,ওটা ছিল আমার মন্তব্য : মুহিত

Barta71.com

Barta71.com

Next Post
অমর্ত্য সেন নয়,ওটা ছিল আমার মন্তব্য : মুহিত

অমর্ত্য সেন নয়,ওটা ছিল আমার মন্তব্য : মুহিত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।