Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

সংসদে ফেরার কথা ভাবছে বিএনপি’: মওদুদ

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
সংসদে ফেরার কথা ভাবছে বিএনপি’: মওদুদ
Share the News


ঢাকা: সরকার বিরোধী আন্দোলনের নতুন কৌশল নিয়ে চাঙ্গা হচ্ছে বিএনপি। বিরোধী দমনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বৈরি আচরণের বিরুদ্ধে সর্বাত্বক প্রতিরোধ গড়ে তুলতে আন্দোলনের নতুন গতিপথ নির্ধারণের এই সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি বলছে, বিরোধী দলকে দমন করে, ব্যর্থতা ঢেকে ক্ষমতা পোক্ত করতে সরকার দেশে ‘অরাজক’ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। দেশ একদলীয় শাসনের পথে এগোচ্ছে। সরকার একতরফাভাবে অন্যায় করে যাচ্ছে। আর এ কারণেই সরকার পতনের লক্ষ্যে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের পরিকল্পনা নিয়েছে তারা।

এমনকি সংসদে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিল না তুললে বিএনপি অধিবেশনে ফিরবে না বরবরই এমন কথা বলে আসলেও আন্দোলনের ‘কৌশল’ পরিবর্তনের অংশ হিসেবে সংসদে ফেরারও ইঙ্গিত দিয়েছে প্রধান এই বিরোধী দল।

শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন,‘সরকার সংসদকে অকার্যকর করে রেখেছে। আমরা আন্দোলনের কৌশলের অংশ হিসেবে সংসদে ফিরে যাওয়ার বিষয়টি সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছি। দলীয় পর্যায়ে আলাপ-আলোচনাও হচ্ছে।’

ওই আলোচনা সভায় মওদুদ অভিযোগ করেন,সরকার পরিকল্পিতভাবে ‘ঘটনা ঘটিয়ে’ দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। সরকার যেভাবে বিরোধী দলের আন্দোলন ‘দমন করছে’, তাতে দেশে গণতন্ত্র থাকবে কিনা- তা নিয়েই জনমনে ‘দুশ্চিন্তা’ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মওদুদ।

বিএনপি বলছে,গণতন্ত্র রক্ষার প্রয়োজনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। আগামী ২৮ নভেম্বর ঢাকার জনসভা থেকে ১৮ দলীয় জোট নেত্রী খালেদা জিয়া সে কর্মসূচিই ঘোষণা করবেন। এ প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন,‘আগামী তিন মাসের মধ্যে সরকারকে দাবি মানতে বাধ্য করতে আমরা সর্বশক্তি নিয়ে কর্মসূচি দেব। এই কর্মসূচি পর্যায়ক্রমে কঠিন থেকে কঠিন হবে।’

অপরদিকে শুক্রবার রাজধানীতে আরেক আলোচনা সভায় সরকারের অরাজকতার বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ক্ষমতাকে পোক্ত করতে সরকার দেশে ‘অরাজক’ পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। জাতি এক দুঃসময় অতিক্রম করছে। দেশ একদলীয় শাসনের পথে এগোচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তোরণে জনগণকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ সময় খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে বলেও জানান তিনি।

ফখরুল বলেন, দেশে আজ পরিকল্পিতভাবে সঙ্কট সৃষ্টি করা হচ্ছে। গণতন্ত্র বিপন্ন। দেশের অর্থনীতি ধ্বংসের পথে। ক্ষমতাসীনদের লুটপাটের কারণে পদ্মাসেতু নির্মাণ বন্ধ হয়ে গেছে। সর্বত্র দুর্নীতির বিস্তার ঘটানো হয়েছে। এভাবে সরকার দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।’

ওই আলোচনা সভায় আধিপত্যবাদ ও আগ্রাসী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে কঠোর আšেদালনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

একই দিনে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপিকে হয়রানি করলে এখন থেকে প্রতিরোধ করার ঘোষণা দিয়ে মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা বলেন, জামায়াত শিবিরকে প্রতিহত করার অজুহাতে দাড়ি টুপি পড়া সাধারণ মানুষকে হয়রানী করা হলে বিএনপি নিরব দর্শকের ভূমিকা পালন করবেনা। সরকারকে অবিলম্বে এ ব্যাপারে সচেতন হতে হবে, অন্যথায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের অন্যায় কর্মকাণ্ড প্রতিহত করবে বলে হুশিয়ারি দেন তিনি। বিএনপির এই নেতা বলেন, অজুহাত ধরে বিএনপি ও বিরোধী দলীয় নেতা কর্মীদের হয়রানি করা হলে বিএনপি তা প্রতিহত করবে।

Previous Post

পরাগ অপহরণ : আটক ৭, মূল পরিকল্পনাকারী এখনো পলাতক

Next Post

গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

Barta71.com

Barta71.com

Next Post
গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।