Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

রাবি ছাত্রলীগ নেতার রগ কেটেছে ‘শিবির’

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
রাবি ছাত্রলীগ নেতার রগ কেটেছে ‘শিবির’
Share the News

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের এক নেতার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাতের এই ঘটনার জন্য ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করে রাজশাহী নগরীতে রেটিনা কোচিং সেন্টারে ভাংচুর চালিয়েছে ছাত্রলীগকর্মীরা। ভাংচুর হয়েছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালও।

আহত আখেরুজ্জামান তাকিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি।

গত জুলাই মাসে ছাত্রলীগের দুই পক্ষের দ্বন্দ্বে আবদুল্লাহ আল হাসান সোহেল নিহত হওয়ার পর তাকিমকে বহিষ্কার করে সংগঠন। তবে এরপর তিনি সক্রিয় ছিলেন।

“তিনটি মোটর সাইকেলে অজ্ঞাত পরিচয়ের ছয় যুবক পথরোধ করে প্রথমে হাতুড়ি দিয়ে পেটায় তাকে। পরে বাম হাত ও বাম পায়ের রগ কেটে দিয়ে চলে যায়।”

সোহেল হত্যার ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগের রাবি শাখার সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল-তুহিন বার্তা  ৭১ ডটকমকে বলেন, তাকিমের শরীরের ছয় জায়গায় জখম হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

তুহিন বলেন, “তাকিম জ্ঞান হারানোর আগে বলে গেছে, শিবিরের কয়েকজন চিহ্নিত ক্যাডার এই হামলা চালিয়েছে। যাওয়ার সময় ফাঁকা গুলি ছুড়ে ‘নারায়ে তকবির’ স্লোগান দিয়ে চলে যায় তারা।”

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু বার্তা  ৭১ ডটকমকে বলেন, “রগ কাটার রীতি ছাত্রশিবিরের। মৌলবাদী এই গোষ্ঠী আশির-দশকের মতো তাণ্ডবলীলা চালানোর পাঁয়তারা শুরু করেছে।”

এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইসলামী ছাত্রশিবিরের রাবি সভাপতি আশরাফুল আলম ইমন ও সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন ইয়াহিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে কি না- জানতে চাইলে ওসি বলেন, তা এখনি বলা যাচ্ছে না।

এর আগে গত ১১ অক্টোবর ছাত্রলীগ নেতা ইমরান হোসেন ডেভিড এবং ২৪ অক্টোবর মাহবুব আলম রতন নামের দুজনকে পিটিয়ে জখম করা হয়েছিল।

তাকিমের ওপর হামলার প্রতিবাদে রাত পৌনে ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মিছিল বের করে। তার আগে নগরীতে মিছিল বের হয় এবং সেখান থেকে রেটিনা কোচিং সেন্টার ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর চালানো হয়।

নগরীর লক্ষ্মীপুরে রাত ৯টা থেকে ঘণ্টাব্যাপী বিক্ষোভের সময় ছাত্রলীগকর্মীরা এই ভাংচুর চালায়। তাদের অভিযোগ, এই দুটি প্রতিষ্ঠান জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির দ্বারা পরিচালিত।

ছাত্রলীগের নেতা-কর্মীরা একটি মোটর সাইকেলও পুড়িয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

রাজশাহী মহানগরী পুলিশ কমিনার এস এম মনিরুজ্জামান বার্তা  ৭১ ডটকমকে বলেন, হাসপাতাল ও কোচিং সেন্টারে ভাংচুরের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, “জামায়াত-শিবির যেন কোনো ধরনের নাশকতা না চালাতে পারে, সেজন্য পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।”

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ এবং আটক নেতাদের মুক্তি দাবিতে আন্দোলনরত জামায়াতকর্মীদের সঙ্গে গত দুই সপ্তাহ ধরে সারাদেশে পুলিশের সংঘাত চলছে।

Previous Post

দেখা হলেও কথা হয়নি

Next Post

শাহরুখের শরীরের মিষ্টি গন্ধের জন্য জীবন দিতে রাজী আনুশকা

Barta71.com

Barta71.com

Next Post
শাহরুখের শরীরের মিষ্টি গন্ধের জন্য জীবন দিতে রাজী আনুশকা

শাহরুখের শরীরের মিষ্টি গন্ধের জন্য জীবন দিতে রাজী আনুশকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।