Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিম এখনো সংজ্ঞাহীন

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
রাবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিম এখনো সংজ্ঞাহীন
Share the News

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দুর্বৃত্তদের হামলায়  আহত   আখেরুজ্জামান তাকিম এখনো সংজ্ঞাহীন।

ছাত্রলীগের অভিযোগ, বুধবার রাত ৮টার দিকে তাকিমের হাত ও পায়ের রগ কেটে দেয় ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিকিউ) রাখা হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক (সার্জন) অধ্যাপক একরামুল্লাহ বৃহস্পতিবার সকালে  বার্তা ৭১ ডটকমকে বলেন, তাকিমের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

“তার শরীরে ১৪ ব্যাগ রক্ত দেয়া হয়েছে। হাত ও পায়ের রগ কেটে দেয়ায় সেগুলো জোড়া দেয়া অনেক জটিল হয়ে উঠেছে।”

সকাল সাড়ে ৮টা পর্যন্ত তাকিমের সংজ্ঞা ফেরেনি বলে এই চিকিৎসক জানান।

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু জানান, তারা সারা রাত তাকিমের পাশে ছিলেন। তবে তার অবস্থার তেমন কোনো উন্নতি লক্ষ্য করা যায়নি।

প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে ঢাকায় নেয়াও কঠিন হয়ে পড়েছে বলে জানান আহমেদ আলী।

তিনি বলেন, “ছাত্র শিবিরের ক্যাডারা কৌশলে রাতের অন্ধকারে এই ধরনের তাণ্ডবলীলা চালিয়েছে।”

“আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার অনুরোধ জানাচ্ছি।”

অবশ্য তাকিমের ওপর হামলার ঘটনায় সকাল পর্যন্ত কেউ মামলা করেনি বলে জানান মতিহার থানার ওসি সানাউল হক।

তিনি জানান, রাত ৮টার দিকে তাকিমসহ কয়েকজন ছাত্রলীগ নেতা খালেদা জিয়া হলের সামনে দিয়ে যাওয়ার পথে হামলার মুখে পড়েন।

“তিনটি মোটর সাইকেলে অজ্ঞাত পরিচয়ের ছয় যুবক তাদের পথরোধ করে প্রথমে হাতুড়ি দিয়ে পেটায়। পরে বাম হাত ও বাম পায়ের রগ কেটে দিয়ে চলে যায়।”

২০০৭-০৮ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ভতি হওয়া তাকিম গত ১৬ জুন ১৫২ সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন। কিন্তু দলীয় অন্তর্কোন্দলে গত ১৬ জুলাই ছাত্রলীগকর্মী আব্দুল্লাহ আল সোহেল নিহত হওয়ার পর তাকিমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

অবশ্য এরপরও বিভিন্ন ঘটনায় তাকিমকে সক্রিয় দেখা যায়। গত সেপ্টেম্বরে ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় তিনি তৎপর ছিলেন। অক্টোবরে শিবিরের সঙ্গে সংঘর্ষের সময়ও অস্ত্র হাতে দেখা যায় তাকিমকে।

তার ওপর হামলার প্রতিবাদে রাত পৌনে ১০টার দিকে মিছিল বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর আগে রাজশাহী নগরীতে মিছিল থেকে রেটিনা কোচিং সেন্টার ও ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর চালানো হয়।

রাতের ঘটনার পর সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল অনেকটাই ফাঁকা। ক্লাসে উপস্থিতিও ছিল কম।

প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, “ক্যাম্পাসের অবস্থা স্বাভাবিক রয়েছে। আমরা শিক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

নিরাপত্তার জন্য ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

Previous Post

প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম,প্রবৃদ্ধিতে সন্তুষ্ট প্রধানমন্ত্রী

Next Post

রাজধানীর রায়েরবাগে তুলার গুদামে আগুন

Barta71.com

Barta71.com

Next Post
রাজধানীর রায়েরবাগে তুলার গুদামে আগুন

রাজধানীর রায়েরবাগে তুলার গুদামে আগুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।