Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ট্রাইব্যুনালে তাজুলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
ট্রাইব্যুনালে তাজুলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা
Share the News

আদালত বর্জন ও অবমাননাকর আচরণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।

তবে দেলাওয়ার হোসাইন সাঈদীর এই আইনজীবীকে ক্ষমা করা হবে কি-না আগামী ২৩ ডিসেম্বর তা জানাবে ট্রাইব্যুনাল।

এর আগ পর্যন্ত ট্রাইব্যুনালে তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি নিজামুল হক।

জামায়াত নেতাদের অপর দুই আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও তানভীর আহমেদ আল-আমীনের আদালত অবমাননার বিষয়েও একই দিনে আদেশ দেবে ট্রাইব্যুনাল।

তবে নিষেধাজ্ঞা না থাকায় তারা আদালতের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন।

এক সাক্ষীকে উঠিয়ে নিয়ে যাওয়ার কথা জানানোর পরও উপযুক্ত ব্যবস্থা না নেয়ার অভিযোগ তুলে গত ৫ নভেম্বর ট্রাইব্যুনাল-১ বর্জন করেন ওই তিন আইনজীবী।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার শুনানি চলাকালে ওই অভিযোগ তুলে তারা বেরিয়ে যান।

পরে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও অ্যাডভোকেট মিজানুল ইসলাম আদালতের বাইরে সাংবাদিকদের বলেন, আদালত তাদের সাক্ষীর নিরাপত্তা দিতে ব্যবস্থা না নেয়ায় তারাও নিরাপত্তাহীনতায় রয়েছেন।

পরদিন প্রসিকিউটর জিয়াদ আল মালুম আদালতকে বলেন, আসামীপক্ষের আইনজীবীরা নাটক সাজিয়ে মামলার কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।

আদালত অবমাননার অপরাধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।

এ বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এর প্রধান বিচারপতি নিজামুল হক ওই তিন আইনজীবীকে কারণ দর্শাতে বলেন।

আদালত অবমাননার অভিযোগে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না- ২২ নভেম্বরের মধ্যে তা জানাতে বলে ট্রাইব্যুনাল।

তবে তাজুল ইসলাম এর আগেও আদালত বর্জনের মতো আচরণ করায় তাকে ‘গুরুতর অসদাচরণের’ কারণে ২২ নভেম্বর পর্যন্ত তাকে এজলাসে আসতে নিষেধ করেন বিচারক।

জবাব দেয়ার নির্ধারিত দিনের একদিন আগে ওই তিনজনের পক্ষে অন্য আইনজীবীরা ট্রাইব্যুনালে লিখিত জবাব জমা দেন। বৃহস্পতিবার সেগুলো আদালতে উপস্থাপন করা হয়।

ট্রাইব্যুনালে উপস্থিত তাজুল ইসলামের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও আবদুর রাজ্জাক। তারা তাজুলের হয়ে ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

শুনানি শেষে বিচারক বলেন, এ বিষয়ে প্রয়োজনে আরো শুনানি হবে। আদেশের বিষয়ে জানানো হবে ২৩ ডিসেম্বর। ওই দিন পর্যন্ত তাজুল ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

Previous Post

রাজধানীর রায়েরবাগে তুলার গুদামে আগুন

Next Post

ফেইসবুক ব্যবহারে সতর্কতা সরকারের

Barta71.com

Barta71.com

Next Post
ফেইসবুক ব্যবহারে সতর্কতা সরকারের

ফেইসবুক ব্যবহারে সতর্কতা সরকারের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।