Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

ঐতিহাসিক জয় টাইগারদের

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
ঐতিহাসিক জয় টাইগারদের
Share the News


ঢাকা, ২ ডিসেম্বর: টানা দ্বিতীয় জয় পেল টাইগাররা। বাংলাদেশের বোলারদের তোপের মুখে মাত্র ১৩২ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা । ফলে বাংলাদেশ ১৬০ রানের বিশাল জয় পায়। বাংলাদেশের বেধে দেওয়া ২৯৩ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ক্যারীবিয়রা। এক পর্যায়ে তারা ৭৮ রানে সাত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। পরে কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও বাংলাদেশের বোলিং তোপে বেশিদুর যেতে পারেনি তারা।ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ডুয়াইন ব্রাভো সর্বোচ্চ ২৮ রান করেন। এছাড়া কাইরান পোলার্ডের ২৫ এবং ক্রিস গেইলের ১৫ রান উল্লেখযোগ্য। বাংলাদেশের পক্ষে আব্দুর রাজ্জাক এবং সোহাগ গাজী তিনটি করে উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ধস নামান।
এর আগে হালকা কুয়াশাচ্ছন্ন দিনের শুরুতে আগের ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিল অনেকটা আত্মবিশ্বাসী রূপে। কিন্তু শুরুতেই তামিম ইকবাল ও নাঈম ইসলাম ফিরে গেলে চপের মুখে পড়ে যায় টাইগাররা। পরে অধিনায়ক মুশফিকুর রহিম ও দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা আনামুলের হক রেকর্ড জুটি করে বাংলাদেশের ইনিংসকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। তৃতীয় উইকেট জিুটিতে এই দুইজন ১৭৪ রানের চমৎকার জুটি গড়ে তোলে। পরে মুশফিকুর রহিম ৭৯ রান করে আউট হলেও আনামুল হক তুলে নেন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ পর্যন্ত আনামুল ১২০ রান করে আউট হয়ে যায়। পরে মাশরাফি বিন মর্তুজা এবং মমিনুল দুটি ঝড়গতির ইনিংস খেললে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সামনে ২৯৩ রানের লক্ষ্যেমাত্রা বেধে দেয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১২০ রান করেন আনামুল।এছাড়া মুশফিকুর রহিম ৭৯ এবং মমিনুল ৩১ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রবি রামপাল ৪৯ রানে পাঁচটি এবং আন্দ্রে রাসেল ৫৮ রানে একটি উইকেট পান।
এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। সকাল ৯টায় শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে শুরু হয়। শুক্রবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৭ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে।
সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৯২/৬ (তামিম ৫, আনামুল ১২০, নাঈম ৬, মুশফিক ৭৯, নাসির ৪, মুমিনুল ৩১, মাহমুদুল্লাহ ৩*, মাশরাফি ১৮*; রামপল ৫/৪৯, রাসেল ১/৫৮)

ওয়েস্ট ইন্ডিজ: ১৩২ (সিমন্স ৯, গেইল ১৫, ব্রাভো ২৮, স্যামুয়েলস ১৬, স্মিথ ০, পোলার্ড ২৫, থমাস ০, স্যামি ১২, রাসেল ৯, সুনীল ১০, রামপল ০*; রাজ্জাক ৩/২১, সোহাগ ৩/১৯, মাশরাফি ১/২৬, মাহমুদুল্লাহ ১/২৭, নাঈম ১/২৮)

আজকের খেলায় বাংলাদেশ দল: তামিম ইকবাল, আনামুল হক, নাঈম ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মমিনুল হক, মুশফিককুর রহিম (অধিনায়ক/উইকেটরক্ষক), নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সোহাগ গাজী, আবুল হাসান ও আবদুর রাজ্জাক।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, কাইরন পোলার্ড, ড্যারেন স্যামি (অধিনায়ক), ডেভন থমাস (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রবি রামপল ও কেমার রোচ।

Previous Post

বিশ্বব্যাংকের প্যানেল বিকেলে আসছে দুদকে

Next Post

মেট্রোরেলে ২১০ কোটি ডলার দেবে জাপান

Barta71.com

Barta71.com

Next Post
মেট্রোরেলে ২১০ কোটি ডলার দেবে জাপান

মেট্রোরেলে ২১০ কোটি ডলার দেবে জাপান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।