Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

জামায়াত মোকাবেলায় পুলিশকে ধৈর্য ধরার আহবান প্রধানমন্ত্রীর

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
জামায়াত মোকাবেলায় পুলিশকে ধৈর্য ধরার আহবান প্রধানমন্ত্রীর
Share the News

বার্তা৭১ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন শিবিরের হামলা ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবেলার করার জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা এখন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টার্গেট করে হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার সকারে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির শতবর্ষ পূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণদানকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, জামায়াত-শিবিরের অসৎ উদ্দেশ্য মোকাবেলা করে পুলিশ বাহিনী দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সক্ষম হবে।

স্বাধীনতা বিরোধীদের অপতৎরতা এবং জঙ্গিবাদ দমনে ন্যাশনাল পুলিশ ব্যুরো অব কাউন্টার টেরোরিজমের একটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের অপতৎরতা এবং জঙ্গিবাদ দমনে পুলিশের এই বিশেষায়িত ইউনিট কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, দুই লাখ নিভৃত মা-বোন যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদান থাকলেও দীর্ঘ দিন তা মূল্যায়ন করা হয়নি। বর্তমান সরকার তাদের মহান আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ পুলিশ বাহিনীকে প্রথমবারের মতো স্বাধীনতা পুরস্কার ২০১১ প্রদান করেছে।

পুলিশ বাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বিভাগে ৫টি গ্রেডে পদ সৃষ্টির কাজ চলছে। এসআই ও সার্জেন্টদের তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় এবং ইন্সপেক্টর পদকে দ্বিতীয় থেকে প্রথম শ্রেণীর নন ক্যাডার পদে উন্নীত করা হয়েছে।

পুলিশ বাহিনীর জনবল বাড়াতে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার পদ সৃষ্টির উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে ৪৬৫টি ক্যাডার পদসহ ২৫ হাজার ১৮৯টি পদ সৃজন সম্পন্ন হয়েছে। এর ফলে পুলিশের সামর্থ্য বেড়েছে, পুলিশ বাহিনীর পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে।

জাতিসংঘ মিশনে বাংলাদেশ পুলিশ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নারী পুলিশ সদস্য হাইতি ও কঙ্গোতে কাজ করছে। শান্তি মিশনে পুলিশ প্রদানকারী শীর্ষ দেশের মধ্যে আমাদের অবস্থান দশম এবং এটি আমাদের জন্য গর্বের বিষয়।

২০২১ সালের মধ্যে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব মন্দা সত্ত্বেও আমরা খাদ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে পেরেছি। এ চার বছরে সরকারি ও বেসরকারি খাতে ৮০ লাখ কর্মসংস্থান হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি, যোগাযোগ, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, তথ্য প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছি। জনগণ সুফল পেতে শুরু করেছে। এই লক্ষ্য অর্জনে পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

মানবাধিকারকে গুরুত্ব দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি বাংলাদেশ পুলিশ একাডেমির তিনদিনব্যাপী শতবর্ষ উৎসব ঘোষণা করেন। এর আগে সাড়ে ১০টায় সারদা হেলিপ্যাডে নামেন প্রধানমন্ত্রী।

১০টা ৫৫ মিনিটে তিনি হেরিটেজ প্যারেড গ্রাউন্ডে পুলিশের ১০টি কনটিনজেন্ট ও ১টি পতাকাবাহী দলের অভিনন্দন গ্রহণ করেন। পরে ১০টি কনটিনজেন্ট মার্চপাস্ট করে প্রধানমন্ত্রীকে সালাম জানান। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল নাইম আহমেদ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Previous Post

জিনাত দুশ্চরিত্রা না হলে বিয়ে করতাম: ইমন

Next Post

রাজশাহীতে কনস্টেবলকে ছুরিকাঘাত, আটক ৩০

Barta71.com

Barta71.com

Next Post
রাজশাহীতে কনস্টেবলকে ছুরিকাঘাত, আটক ৩০

রাজশাহীতে কনস্টেবলকে ছুরিকাঘাত, আটক ৩০

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।