Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

জামিন শুনানির ওপর আসামি গ্রেফতার

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
Share the News

ঢাকা : পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্রের মামলার অন্যতম দুই আসামির জামিন শুনানির ওপর নির্ভর করছে অন্য পাঁচ আসামিসহ সবার গ্রেফতার।

মামলার ১ নম্বর আসামি সেতু বিভাগের সাবেক সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এবং ২ নম্বর আসামি তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. ফেরদাউসের পক্ষ থেকে গত বুধবার তাদের আইনজীবী সুপ্রিমকোর্টে আগাম জামিন আবেদন জমা দেন। ওই আবেদনের ওপর সোমবার শুনানি হবে বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আসামিদের গ্রেফতারে তোড়-জোড় প্রকাশ করা হলেও আদালতের শুনানির ওপর নির্ভর করছে বাকি পাঁচ আসামিদের গ্রেফতারের বিষয়। এই আসামিরা হলেন- সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) নির্বাহী প্রকৌশলী মো. রিয়াজ আহমেদ জাবের, এসএনসি লাভালিনের সাব-কনসালন্টেড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং করসাল লিমিটেডের (ইপিসি) উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোস্তফা, এসএনসি লাভালিনের আন্তর্জাতিক প্রকল্প বিভাগের পরিচালক মোহাম্মদ ইসমাইল, ভাইস-প্রেসিডেন্ট রমেশ শাহ ও কেভিন ওয়ালেস।

আসামিদের জামিন শুনানি প্রসঙ্গে জানতে চাইলে দুদকের আইনবিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুল হক  বলেন, ‘যে দুজন আসামি জামিনের আবেদন করেছেন তাদের আবেদনের ওপর  সোমবার শুনানি হবে।’

শুনানির ওপর বাকি পাঁচ আসমিসহ সবার গ্রেফতার নির্ভর করছে কিনা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের প্ল্যানিংয়ের মধ্যে যা রয়েছে; এখন তা বলা যাবে না। তাহলে মামলার ক্ষতি হবে।’

গত ১৭ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় সাতজনকে আসামি করে মামলাটি করেন। যদিও ওই মামলার সন্দেভাজন সরকারের সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে বলে দুদক জানিয়েছে।

পদ্মা সেতু নির্মাণ বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। এ প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে ফেব্রুয়ারিতে বহুল আলোচিত পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায় সরকার।

পদ্মা সেতু নির্মাণে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার। এরমধ্যে বিশ্বব্যাংক সর্বোচ্চ ১৫০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল, যা মোট ব্যয়ের প্রায় ৫২ শতাংশ। এর মধ্যে ১২০ কোটি ডলার ঋণের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। প্রয়োজনে আরও ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক এমনটাই কথা ছিল।

বিশ্বব্যাংক ছাড়াও ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সাড়ে ৬১ কোটি ৫০ লাখ ডলার, জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকা ৪০ কোটি ডলার, ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) ১৪ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে।

Previous Post

খালেদাকে নাকে খত দিয়ে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে:মাহবুব-উল-আলম হানিফ

Next Post

দুর্নীতি প্রতিরোধে সব জেলায় শাখা কার্যালয় করবে দুদক

Barta71.com

Barta71.com

Next Post
দুর্নীতি প্রতিরোধে সব জেলায় শাখা কার্যালয় করবে দুদক

দুর্নীতি প্রতিরোধে সব জেলায় শাখা কার্যালয় করবে দুদক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।