Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home অর্থ ও বাণিজ্য

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্তাদের সতর্ক করলেন গভর্নর

Barta71.com by Barta71.com
in অর্থ ও বাণিজ্য
0
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্তাদের সতর্ক করলেন গভর্নর
Share the News

 

 

 

 

 

বার্তা৭১ ডটকমঃ রাষ্ট্রায়াত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি এবং আর্থিক সূচকের উন্নতি নিশ্চিত করতে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
সরকার নিয়ন্ত্রিত ব্যাংকগুলোয় এসব দিক দিয়ে উন্নতি না হলে প্রয়োজনে পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ করবেন বলে জানিয়েছেন তিনি।

সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের সঙ্গে করা সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে রোববারের আলোচনা সভায় লিখিত বক্তব্যে এসব বলেন আতিউর রহমান।

এই প্রথম এ ধরনের বৈঠকে ব্যাংকগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের পাশাপাশি পরিচালনা পর্ষদের চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।

প্রতি তিনমাস পরপর এই সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে ব্যাংকগুলোর সঙ্গে সভা করে বাংলাদেশ ব্যাংক।

সভায় গভর্নর বলেন, “বারবার আপনাদের মূলধন ঘাটতি পূরণে যোগান দেবে না সরকার। কেননা পুনঃমূলধনীকরণ জনগণের উপর আর্থিক চাপ বাড়ায়। তাই আয় ও মুনাফা বাড়ানোর দিকে নজর দিতে হবে। খেলাপি ঋণ কমাতে হবে। দক্ষতা বাড়াতে হবে। তাহলেই ফুটো বালতিতে আর পানি ঢালার প্রয়োজন পড়বে না।”

তিনি বলেন, ঝুঁকি ব্যবস্থাপনা গাইডলাইন সঠিকভাবে অনুসরণ এবং যথাযথ ঋণ নিয়মাচার মেনে নতুন ঋণ দিতে হবে। গুণমানের ঋণ মঞ্জুরির জন্য পরিচালনা পর্ষদকে দায়িত্ব নিতে হবে।

নতুন ঋণ প্রস্তাব মূল্যায়ন, ঋণ মঞ্জুর ও ঋণ হিসাব ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, “মঞ্জুরিকৃত ঋণ একবারে বা এক চেকেই বিতরণ না করে পার্ট-বাই-পার্ট বিতরণের ব্যবস্থা করতে হবে। আগের বিতরণকৃত ঋণের সদব্যবহার যাচাই করে ঋণের পরবর্তী কিস্তি বিতরণ করবেন। বাংলাদেশ ব্যাংকও ঋণের সদব্যবহার নিশ্চিতকল্পে প্রধান নির্বাহীর কাছ থেকে ‘এন্ড ইউজ কমপ্লায়েন্স’ চাইবে।”

অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে বলে সতর্ক করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “যে কোনো শাখার গুরুতর অনিয়মের জন্য প্রথমে প্রধান নির্বাহীকেই জবাবদিহি করতে হবে। অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় গাফিলতি থাকলে কোনো ছাড় দেওয়া হবে না।

“যে কোনো বিষয়ে নন-কমপ্লায়েন্সের ক্ষেত্রে গাফিলতির জন্য দায়ী প্রধান নির্বাহীদের বিরুদ্ধে অপসারণসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পর্ষদের সদস্যদের গাফিলতির দৃষ্টান্তও বিহিত ব্যবস্থার জন্য সরকারের নজরে দেয়া হবে।”

বৈঠক শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, “ব্যাংকগুলোর ক্যাশ রিকভারি, কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, অটোমেশন ও গুড গর্ভনেন্সের অভাব রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।”

 

Previous Post

ভিয়েতনামে হো চি মিনের সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

Next Post

খালেদার অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ চলছে

Barta71.com

Barta71.com

Next Post
খালেদার অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ চলছে

খালেদার অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ চলছে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।