Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home অর্থ ও বাণিজ্য

আসছে চার লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট: অর্থমন্ত্রী

Barta71.com by Barta71.com
in অর্থ ও বাণিজ্য, জাতীয়
0
আসছে চার লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট: অর্থমন্ত্রী
Share the News

image-22272
বার্তা৭১ ডটকমঃ
২০১৭-১৮ অর্থবছরের বাজেটের আকার চার লাখ কোটি টাকা ছাড়াবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার চারটি গবেষণা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আলাপের মাধ্যমে শুরু করা এবারের প্রথম ‘বাজেট-পূর্ব’ আলোচনার পর অর্থমন্ত্রী একথা বলেন।

আগামী বাজেট সম্পর্কে জানতে চাইলে মুহিত বলেন, “আমাদের প্রজেকশন ছিল ৪ লাখ কোটি। সেটা আমি ৪ লাখ ২০ হাজার কোটি টাকা দিতে চাচ্ছি।”

এরপরের বাজেট পাঁচ লাখ কোটি টাকার হলেও সেটি সাদামাটা হবে বলে মন্তব্য করেন তিনি।আগামী অর্থবছরে ভ্যাট আইন বাস্তবায়নের কথা বলেন অর্থমন্ত্রী। এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায়ীদের এ নিয়ে আপত্তি আছে। সে বিষয়ে আলাপ-আলোচনাও হচ্ছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকনোমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সঙ্গে এই প্রাক-বাজেট আলোচনা হয়।

আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এখানে তারা বলেছে, এসডিজির লক্ষ্যগুলোর প্রতি আরও বেশি নজর দেওয়া উচিত। সংজ্ঞা স্পষ্ট করতে হবে এবং বাস্তবায়নে আরও কর্মসূচি নিতে হবে। “বন্ড নিয়ে কথা হয়েছে। এটা নিয়ে আমরা প্রায়ই কথাবার্তা বলি, কিন্তু বাস্তবিকভাবে এটার প্রয়োগ আমরা করিনি। এখানে একটা কথা এসেছে, কেন আমরা দীর্ঘমেয়াদি বন্ড ছাড়ছি না?

“ব্যাংকিং খাত নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। এটা উন্নয়নশীল খাত। কিন্তু এখনো সেখানে কিছু ফাঁকি আছে। বিশেষ করে এজেন্ট ব্যাংকিংয়ে। ব্যাংকিং অটোমেশনটাও সীমিত। এটাকে বাড়ানো দরকার।”

মুহিত বলেন, “বড় ধরনের একটা স্টেটমেন্ট করা হয়েছে যে, আমাদের দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ অন্য দেশগুলোর তুলনায় খুবই কম। সেখানে আরও বেশি মনোযোগ দিতে হবে। এখানে গুণগত উন্নয়ন দরকার। সেজন্য এখানে নজর দিতে হবে।”

অর্থমন্ত্রী বলেন, “রেমিটেন্স প্রবাহে পড়তি-আপনারা সবাই লক্ষ করেছেন। যারা বিদেশে আয় করে, তাদের অনেকেই সেখানে কিছু ব্যয় করে। সাম্প্রতিক সংকটে তাদের বেতন কিছু কমেছে। এটাও রেমিটেন্স কমার কারণ। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যে হারে এতদিন বাড়ছিল, সেই হার ভবিষ্যতে হয়ত থাকবে না।”

বিআইডিএসের মহাপরিচালক কেএএস মুরশিদ, জ্যেষ্ঠ গবেষণা ফেলো নাজনীন আহমেদ, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ প্রমুখ আলোচনায় অংশ নেন।

জ্যেষ্ঠ অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক জ্যেষ্ঠ অর্থ সচিব মাহবুব আহমেদ, ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ইউনুসুর রহমান, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানও উপস্থিত ছিলেন।

Previous Post

বিএনপি সন্ত্রাসী দল এটা গর্বের নয়: অাইন মন্ত্রী

Next Post

বিশ্বব্যাংকের আরো একটি গাড়ি জব্দ

Barta71.com

Barta71.com

Next Post
বিশ্বব্যাংকের আরো একটি গাড়ি জব্দ

বিশ্বব্যাংকের আরো একটি গাড়ি জব্দ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।