Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আইন ও অপরাধ

মানবিক সংকটে রোহিঙ্গা শিশুরা

Barta71.com by Barta71.com
in আইন ও অপরাধ, আন্তর্জাতিক, জাতীয়
0
মানবিক সংকটে রোহিঙ্গা শিশুরা
Share the News


বার্তা৭১ ডটকমঃ মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। ইতোমধ্যে আশ্রয় নিয়েছে চার লাখের বেশি। যার ৬০ ভাগই শিশু। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, বড় ধরণের ঝুঁকিতে রয়েছে এই শরণার্থী শিশুরা।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ বলছে, মিয়ানমার থেকে আসা প্রায় চার লাখ রোহিঙ্গার মধ্যে দুই লাখের বেশিই শিশু, যা এবার আসা মোট শরণার্থীর ৬০ শতাংশ।

গণমাধ্যমে প্রকাশ, চলতি বছরের ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে বেশকিছু পুলিশ পোস্ট ও সেনাবাহিনীর শিবিরে হামলা চালায় কিছু রোহিঙ্গা বিদ্রোহী। এতে ডজন খানেক পুলিশ নিহত হয়।

হামলার জবাবে সামরিক অভিযান চলছে বলে জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। তবে বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীরা জানাচ্ছেন ভিন্ন কথা। জাতিসংঘ কর্মকর্তারা বলছেন এটা রোহিঙ্গা নিধনযজ্ঞ হতে পারে।

বাংলাদেশ পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। ক্যাম্প স্থাপন, ত্রাণ সরবরাহসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের হিসেব মতে প্রতিদিনই গড়ে দশ থেকে পনরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে, যার একটি বড় অংশই শিশু।

অনেক শিশুই এসেছে তাদের বাবা-মা কিংবা আত্মীয় স্বজন ছাড়াই। জাতিসংঘ বলছে তাদের সাথে কক্সবাজারে কাজ করছে এমন সাহায্য সংস্থাগুলোর হিসেবে এখন পর্যন্ত এরকম এক হাজার তিনশর বেশি শিশুকে চিহ্নিত করা হয়েছে।

সাহায্য সংস্থাগুলোর ধারণা, এই শিশুদের বাবা-মা দুজনকেই অথবা বাবাকে মিয়ানমারে মেরে ফেলা হয়েছে।

জাতিসংঘ, সেইফ দ্যা চিলড্রেন, এএফপি, রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম থেকে জানা গেছে, মিয়ানমার থেকে এক হাজার ১০০’র বেশি শিশু দুর্গম পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে একাই বাংলাদেশে পালিয়ে এসেছে।

চলতি ঢল অব্যাহত থাকলে বাংলাদেশে আরো ৬ লাখ শিশু পালিয়ে আসতে পারে। এদের মধ্যে হারিয়ে যাচ্ছে অনেক শিশু।

শরণার্থী শিবিরগুলোতে জায়গা নাই। শিশুরা, পাচার, যৌন নির্যাতন, মজুর হিসেবে ব্যবহার ও বাল্যবিয়ের মতো ভয়াবহ ঝুঁকিতে রয়েছে।

এই শিশুরা একটি বিশেষ ভঙ্গুর অবস্থায় রয়েছে। তারা নিজের চোখে গোলাগুলি, নির্যাতন, খুন, বাড়ি ঘরে আগুন দেওয়ার দৃশ্য প্রত্যক্ষ করেছে। ক্যামেরা দেখেও গুলি ভেবে আঁতকে ওঠছে কোনো কোনো শিশু। দুঃসহ স্মৃতিগুলো তাড়া করছে তাদের।

শরণার্থীর দুই-তৃতীয়াংশই হচ্ছে, নারী ও শিশু। এর মধ্যে শতকরা ১৩ ভাগ নারী হয় অন্তসত্ত্বা কিংবা স্তন্যদাত্রী মা। যেখানে স্বাস্থ্যসেবা না পেলে অপুষ্টিসহ বড় স্বাস্থ্যঝুঁকির আশংকা রয়েছে।

শিশুরা খাদ্য-বিশুদ্ধ পানি ও আশ্রয়ের জন্য লড়াই করছে। ত্রাণের গাড়ি দেখলেই ছুটছে তারা। কিন্তু হুড়োহুড়ি করে বয়স্কদের সঙ্গে পেরে উঠছে না। সংগ্রহ করতে পারছে না খাবার।

এদিকে রোহিঙ্গা নির্যাতনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপক সমালোচনা চলছে। মিয়ানমারের নেত্রী অং সান সু চি-র দিকে উঠছে আঙুল। তবে মানবিক বিপর্যয় ঠেকানোর প্রত্যাশা করছেন সবাই।

Previous Post

Chattradol leader’s OLIULLAH’S death sentence in false murder case

Next Post

যৌন হয়রানি নির্মূলে মতবিনিময় সভা

Barta71.com

Barta71.com

Next Post
যৌন হয়রানি নির্মূলে মতবিনিময় সভা

যৌন হয়রানি নির্মূলে মতবিনিময় সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

বিশ্বকাপের শেষ আটে ইউরোপের দাপট

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।