Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result

পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Barta71.com by Barta71.com
in Uncategorized
0
পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Share the News

সরকার গঠনের সোয়া তিন বছর পর পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ই মে তিনি সেগুনবাগিচার ওই দপ্তরে যাবেন। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তারা জানান, ২০০১ সালের ৭ই মে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সর্বশেষ পররাষ্ট্র দপ্তর পরিদর্শন করেছিলেন। এই টার্মে দায়িত্ব নেয়ার পর বেশ ক’বার তার পরিদর্শনের তারিখ ঘোষণা করা হলেও অন্য ব্যস্ততায় তা পরিবর্তন করা হয়। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর মন্ত্রণালয়ে যাওয়ার বিষয়টি চূড়ান্ত করেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী পরিদর্শনের দিন-তারিখ চূড়ান্ত হওয়ার পর অনেক সংস্কার কাজ হয়েছে পররাষ্ট্র ভবনে। টাইলস ঘষা-মাজা, ডেকোরেশন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপক কর্মকাণ্ড চালানো হচ্ছে গত ১৫-১৬ দিন ধরে। সরকার প্রধানের সফর উপলক্ষে দাবি-দাওয়া জানানোর প্রস্তুতি নিচ্ছেন কর্মচারীরা। তবে কর্মকর্তাদের তেমন কোন দাবি নেই, সুযোগ পেলে তারা বিদেশনীতির নানা সমস্যা-সঙ্কটের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় একজন সিনিয়র কূটনীতিক বার্তা ৭১ কে এর সঙ্গে আলাপকালে বলেন, পররাষ্ট্র দপ্তর এবং মিশনগুলোয় জনবল সঙ্কট থেকে শুরু করে অনেক সমস্যা রয়েছে। সব সরকারের আমলেই পেশাদার কূটনীতিকে অবহেলা করে ‘রাজনৈতিক বিবেচনা’কে গুরুত্ব দেয়া হয়। মহাজোট সরকার দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্রমন্ত্রী থাকলেও তাকে বাইপাস করে মিশনগুলোর কাজকর্ম দেখভাল করছেন উপদেষ্টারা। তাদের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করা, সরকার কিংবা সরকার প্রধানের বিদেশের সঙ্গে যে কোন যোগাযোগের ক্ষেত্রে পররাষ্ট্র দপ্তরকে কাজে লাগানোর সুপারিশ জানাবেন কর্মকর্তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মচারীদের এক নেতা বার্তা ৭১ কে বলেন, সুযোগ পেলে কর্মচারীদের পক্ষ থেকে দীর্ঘদিনের দু’টি দাবি প্রধানমন্ত্রীর বিবেচনার জন্য উত্থাপন করা হবে। দাবি দু’টি হচ্ছে- বহির্বিশ্বে বাংলাদেশের মিশনগুলোয় স্থানীয়ভাবে লোক নিয়োগ বন্ধ করে বাংলাদেশ থেকে সৎ, দক্ষ কর্মচারীদের নিয়োগ দেয়া এবং নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের ফরেন এলাউন্স বৃদ্ধি করা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাসুদ মাহমুদ খন্দকার প্রধানমন্ত্রীর সফর প্রস্তুতির বিষয়ে বলেন, এটি তার রুটিন ভিসিট। তিনি আসছেন, আশা করি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। ২০০১ সালে পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পররাষ্ট্র দপ্তরে একটি জারুল গাছের চারা রোপণ করেছিলেন বলে জানান ওই কর্মকর্তা।

Previous Post

কাপাসিয়ায় ব্যাপক কৌতূহল কি বলবেন খালেদা

Next Post

হাটার শক্তিতে চার্জ হবে মোবাইল ফোন

Barta71.com

Barta71.com

Next Post

হাটার শক্তিতে চার্জ হবে মোবাইল ফোন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।