Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home অর্থ ও বাণিজ্য

বাংলাদেশের ব্যাংক মালিকদের বিরুদ্ধে অভিযোগ –‘জনগণের টাকায় ছিনিমিনি খেলেছেন’

Barta71.com by Barta71.com
in অর্থ ও বাণিজ্য
0
বাংলাদেশের ব্যাংক মালিকদের বিরুদ্ধে অভিযোগ –‘জনগণের টাকায় ছিনিমিনি খেলেছেন’
Share the News

বার্তা৭১ ডটকমঃ বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বেশ টালমাটাল সময় পার করছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবরা-খবর বের হচ্ছে। বলা হচ্ছে, বেসরকারি বিভিন্ন ব্যাংকে নগদ টাকার সঙ্কট তৈরি হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি ব্যাংকগুলো একদিকে উচ্চ সুদে আমানত সংগ্রহ করছে এবং অন্যদিকে সরকারি অর্থ তাদের ব্যাংকে জমা রাখার দাবীও আদায় করেছে সরকারের কাছ থেকে।

বেসরকারি ফারমার্স ব্যাংকে ৬০০ কোটি টাকার অনিয়মের পর থেকেই ব্যাংকিং খাতে অস্থিরতার শুরু হয়।

ছয়-সাত মাস আগেও বিভিন্ন বেসরকারি ব্যাংক, যেখানে আমানতের উপর পাঁচ থেকে ছয় শতাংশের বেশি সুদ দিতো না, এখন তারাই দ্বিগুণ হারে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করতে মরিয়া হয়ে উঠেছে।

বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদার দাবী করেন, সব ব্যাংকে এ সঙ্কট নেই। যারা এ সংকটে পড়েছে তারা অতিরিক্ত বিনিয়োগ করেছে এবং পুরো খাতে ফারমার্স ব্যাংকে অনিয়মের প্রভাবও পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যাংক মালিকরা সরকারের কাছ থেকে কৌশলে নানা সুবিধা আদায় করে নিচ্ছেন।

আগে সরকারি ফান্ডের ৭৫ শতাংশ টাকা রাখা হতো সরকারি ব্যাংকে। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী সে টাকার ৫০ শতাংশ রাখা হবে বেসরকারি ব্যাংকে।

বিএবি’র সভাপতি নজরুল ইসলাম মজুমদার মনে করেন, ‘অলস টাকা’ বেসরকারি ব্যাংকে রাখা হলে অর্থনীতিতে গতি আসবে।

বেসরকারি ব্যাংকগুলোতে টাকা জোগানোর জন্য আরো একটি পদক্ষেপ নিয়েছে সরকার। একটি ব্যাংকে মোট আমানতের যে পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখা হতো এখন সেটি এক শতাংশ কমিয়ে দেয়া হয়েছে। এতে করে ব্যাংকিং খাতে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা আসবে।

বাংলাদেশে ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ মনে করেন, কিছু ব্যাংক মালিক কৃত্রিম সংকট তৈরি করেছেন।

মি: খালেদ বলেন, যেসব ব্যাংকের মালিকরা এখন হইচই করছেন, সেসব ব্যাংকের মালিকরা জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলেছেন। ১০০ টাকা ডিপোজিট থাকলে ৮৫ টাকা ধার দেয়া যায়। কিন্তু সেসব মালিকরা ১০০ টাকার বিপরীতে ১২০-১১৫ টাকা অ্যাডভান্স করে বসে আছেন। তাদের তো শাস্তি হওয়া উচিত ছিল।

যারা অনিয়মের সাথে জড়িত তাদের শাস্তি না হয়ে উল্টো তাদেরকে বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠক করতে দেয়া হয় বলে মি. খালেদ উল্লেখ করেন।

মি. খালেদসহ অনেক বিশ্লেষক কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকার সমালোচনা করছেন। এবিষয়ে কেন্দ্রীয় ব্যাংক যথাযথ দায়িত্ব পালন করেনি বলেও মি. খালেদ মনে করেন।

কিন্তু বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র দেবাশীষ চক্রবর্তী সেটি মানতে নারাজ। মি. চক্রবর্তী বলেন, “দু একটি ব্যাংকে এ ধরনের সঙ্কট তৈরি হতে পারে।”

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে খাদ্য-দ্রব্য আমদানি এবং রূপপুর পারমানবিক প্রকল্পের মতো বড় ধরনের প্রকল্পের যন্ত্রপাতি আমদানির জন্য অনেক ডলার ব্যয় করতে হয়েছে।

ফলে আর্থিক খাতে কিছুটা সংকোচনের বিষয়টি মাথায় রাখতে হবে বলে মি: চক্রবর্তী উল্লেখ করেন।

বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে অনিয়মের সাথে সম্পৃক্তদের যদি শাস্তি না হয় তাহলে এ অনিয়ম বন্ধ করা বেশ কঠিন হবে। আর সেটি না হলে গ্রাহকদের টাকা নিয়ে যথেচ্ছাচারকেই উৎসাহিত করা হবে বলে তাদের আশঙ্কা। -বিবিসি

Previous Post

আজ জাতীয় চলচ্চিত্র দিবস

Next Post

বিচলিত নন ট্রাম্প –আরেকটি উইকেটের পতন, বিদায় শালকিন !

Barta71.com

Barta71.com

Next Post
বিচলিত নন ট্রাম্প –আরেকটি উইকেটের পতন, বিদায় শালকিন !

বিচলিত নন ট্রাম্প --আরেকটি উইকেটের পতন, বিদায় শালকিন !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

বঙ্গবন্ধুকে নিয়ে ফিদেল কাস্ত্রোর বিখ্যাত সেই উক্তি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের

তারেক রহমানের নেতৃত্বে নতুন যাত্রা বাংলাদেশের

৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করছে বিএনপি, ডাক পেলেন যারা

Recent News

Online Newspaper in Bangladesh

Follow Us

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

শাহজালালের থার্ড টার্মিনালের অগ্রগতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।