Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

প্রধানমন্ত্রী ছাড়া সরকারের আর কারও ওপর দেশের সংখ্যালঘুদের আস্থা নেই: রানা দাশগুপ্ত

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
প্রধানমন্ত্রী ছাড়া সরকারের আর কারও ওপর দেশের সংখ্যালঘুদের আস্থা নেই: রানা দাশগুপ্ত
Share the News


বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী ছাড়া সরকারের আর কারও ওপর দেশের সংখ্যালঘুদের আস্থা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। শনিবার (৭ নভেম্বর) দুপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা নির্যাতনের বিচার দাবিতে নগরের নিউমার্কেট মোড় এলাকায় গণঅবস্থান কর্মসূচিতে তিনি এ কথা জানান।

রানা দাশগুপ্ত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘুর স্বার্থবান্ধব। তিনি সংখ্যালঘুরা শান্তিতে থাকুক সেটি চান। কিন্তু সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশের মানচিত্র ও স্বাধীনতাকে গ্রাস করতে চায়। তারা ইতিমধ্যে স্লোগান দিয়েছে- ২০২৫-২৬ সালের মধ্যে বাংলাদেশকে হিন্দুমুক্ত করবে। তারা এটিও বলছে, তাদের ১০ হাজার বাহিনী প্রস্তুত। তারা শুধু আমীরের নির্দেশনায় আছে।

তিনি বলেন, পাকিস্তান আমলে যাই হোক, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে সমঅধিকার ও সমমর্যাদার জন্য এ দেশের সংখ্যালঘুদের লড়াই করতে হবে তা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভাবিনি। ধর্ম অবমাননার দায়ে যে হামলাগুলো চলছে- যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের আগ পর্যন্ত আমরা শুনিনি দেশের সংখ্যালঘু সম্প্রদায় কারও ধর্মের অবমাননা করেছে।

অন্য ধর্মের বিষয়ে সংখ্যালঘুরা শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি বলেন, আমরা শুধু নিজেদের ধর্মের ব্যাপারে নয়, অন্যের ধর্মের ব্যাপারেও শ্রদ্ধাশীল। এখনও আমরা মাজারে যাই। এখনও আমাদের নারীরা যখন মসজিদের পাশ দিয়ে যান, তারা মাথায় ঘোমটা দেন। এটিই আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতিকে সবাই বিশ্বাস করছে, বিশ্বাস করে এখনও।

তিনি বলেন, ধর্ম অবমাননা অজুহাত তুলে হামলা চালানো হচ্ছে। সংখ্যালঘু ছেলে-মেয়েদের কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

‘তিথী সরকার, যার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। ২৮ অক্টোবরের পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, ধর্ম অবমাননার দায়ে একজন ধর্মপ্রাণ মুসলমানকেও পিটিয়ে হত্যা ও পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা এসবের প্রতিবাদ জানাচ্ছি। ’

সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হলেও কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করেনি দাবি করে রানা দাশগুপ্ত বলেন, ২০১০ সালের পর থেকে রামু, উখিয়া, টেকনাফ ও কুমিল্লার মুরাদনগর পর্যন্ত সাম্প্রদায়িক শক্তি নির্যাতন করে যাচ্ছে এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু কোনো রাজনৈতিক দল প্রতিবাদ করেনি।

‘অথচ ১৯৬৪ সালে আইয়ুব বিরোধেী আন্দোলনকে বিভ্রান্তির চোরাবালিতে হারিয়ে দেওয়ার জন্য সেদিন যখন আইয়ুব খান সংখ্যালঘুর ওপর ঝাপিয়ে পড়েছিলো- রাজনৈতিক নেতা আতাউর রহমান খানের নেতৃত্বে সাম্প্রদায়িক প্রতিরোধ কমিটি গঠিত হয়েছিলো। এ কমিটি একটি প্রচারপত্র বের করেছিলো, যেখানে লেখা ছিলো- বাঙালি রুখে দাঁড়াও। আজকে সেই রাজনৈতিক দল কোথায়, নেতৃত্ব কোথায়?’

রানা দাশগুপ্ত বলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান- বাংলাদেশে সংখ্যালঘু হতে পারে, কিন্তু বিশ্বে সংখ্যালঘু নয়। এই দেশের সংখ্যালঘুকে দুর্বল করে গণতন্ত্রের উন্নয়ন যেমন সম্ভব নয়, তেমনি বাংলাদেশের সংখ্যালঘুরা দুর্বল হলে অন্যদেশের সংখ্যালঘুরাও দুর্বল থেকে দুর্বল হয়ে যাবে কি-না- তা আজকের রাজনৈতিক নেতাদের বুঝতে হবে।

Previous Post

শীতে করোনার প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে

Next Post

একসঙ্গে ৬ সংসদ সদস্য করোনায় আক্রান্ত

Barta71.com

Barta71.com

Next Post
একসঙ্গে ৬ সংসদ সদস্য করোনায় আক্রান্ত

একসঙ্গে ৬ সংসদ সদস্য করোনায় আক্রান্ত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শিগগিরই শেষ হচ্ছে ইরানে আগ্রাসন : ট্রাম্প

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।