
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ১০৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮৬২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৩ হাজার ৫৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২২ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার ৭৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৬ লাখ ৭৫ হাজার ৪৬৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ কোটি ৪০ লাখ ৫৪ হাজার ১৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ১০৯ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জন।










