Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

আইসিইউতে নিস্তেজ বিরোধী দলীয় নেতা রওশন

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
আইসিইউতে নিস্তেজ বিরোধী দলীয় নেতা রওশন
Share the News


জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাকে বিদেশ নেয়ার মতো শারীরিক অবস্থা নেই। সরকারের পক্ষ থেকেও কোনো উদ্যোগ নেই। টানা ৭৫ দিন ধরে তিনি সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালে থাকলেও অনেকটা নিস্তেজ অবস্থায় আছেন তিনি।

শুক্রবার (২৯ অক্টোবর) সারাদেশে জাতীয় পার্টির পক্ষ থেকে রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করতে নির্দেশনা দিয়েছেন পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

জাপা সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট রওশন এরশাদের ফুসফুসে জটিলতা দেখা দেয়। পরে তার অক্সিজেন লেভেল কমতে শুরু করলে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তখন বেশ কিছুদিন তাকে আইসিইউতে রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নেয়া হয়। হাসপাতালে থাকাকালেই গত ২০ অক্টোবর আবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্বিতীয় দফায় আইসিইউতে নেয়া হয়। বর্তমানে ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৭৮ বছর বয়সী এ রাজনীতিবিদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সিএমএইচে চিকিৎসাধীন রওশন এরশাদকে দলটির সিনিয়র নেতারা দেখতে যাননি। তবে, গত দুইদিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রওশন এরশাদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ নিতে সিএমএইচে যান। সেখানে তিনি দীর্ঘক্ষণ সময় অতিবাহিত করে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলেন।

বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সচিব মামুন হাসান বিবার্তাকে জানান, ম্যাডামের (রওশন এরশাদ) ছেলে সাদ এরশাদ সাহেব নিয়মিত হাসপাতালে যান। তার সর্বশেষ শারীরিক অবস্থা তিনিই ভালো বলতে পারবেন।

রওশন এরশাদের শারীরিক অবস্থা প্রসঙ্গে তার ছেলে সাদ এরশাদ বিবার্তাকে বলেন, মা’র শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে, বয়সের কারণে তিনি ঠিকমত চলাফেরা করতে পারছেন না।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, মা মূলত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। আমি আশাবাদী তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠবেন।

রওশন এরশাদের ঘনিষ্ঠজন বলে পরিচিত, সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, আমরা ম্যাডামকে নিয়মিত দেখতে যেতে চাই, কিন্তু সিএমএইচে রোগী দেখার ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। তাছাড়া আমরা নিয়মিত বিরোধীদলীয় নেতার খোঁজ খবর রাখছি।

এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বিবার্তাকে বলেছেন, দীর্ঘদিন ধরে রওশন এরশাদ সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে। কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন তিনি। অনেকটাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

তিনি বলেন, চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেয়া হবে।

উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন। এরশাদের মৃত্যুর পর ছেলে রাহগির আল মাহি সাদ রংপুর-৩ আসন থেকে উপনির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২৩ মে টানা ২৪ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন রওশন। দ্বিতীয় দফায় গত ১৪ আগস্ট থেকে টানা ৭৫ দিনের মতো হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

Previous Post

‘পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা’

Next Post

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

Barta71.com

Barta71.com

Next Post
২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।