
বার্তা৭১ ডটকমঃ টুথ ফেইরি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৩য় আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল সিম্পজিয়াম অন একাডেমিক বেজড ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি ২০২২’ এর পোস্টার উন্মোচন সভা অনুষ্ঠিত হয়, রাজধানীর তারকা খচিত হোটেলে ৫ই জানুয়ারি ২০২২ বুধবার । বিগত আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ এ ঢাকাস্থ পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে এবারের সম্মেলন আয়োজন করতে যাচ্ছে টুথ ফেইরি ফাউন্ডেশন।
আন্তর্জাতিক সম্মেলনের পোস্টার উন্মোচন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রফেসর ডাঃ মোস্তাক হাসান সাত্তার। সভায় অংশগ্রহণ করেন বিএসএমএমইউ এর সাবেক কোষাধ্যক্ষ ও ডেন্টাল ফ্যাকাল্টির ডীন প্রফেসর ডাঃ আলী আসগর মোড়ল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ হুমায়ুন কবির বুলবুল, ডাঃ আশিস কুমার বনিক, ডাঃ হেলাল উদ্দিন, প্রফেসর লাবুদা সুলতানা, প্রফেসর ডাঃ আজিজ সাইকি, ডাঃ অনুপম পোদ্দার, ডাঃ রিফাত এবং ডাঃ আহাদ।
আন্তর্জাতিক সম্মেলনের পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ডাঃ আলভী রহমান, ভাইস প্রেসিডেন্ট ডাঃ তন্ময় সাহা, জেনারেল সেক্রেটারি ডাঃ সজীব কুমার বাড়ৈ, কোষাধ্যক্ষ ডাঃ শেখ রিজওয়ানুর রহমান হিমেল সহ সংগঠনের কার্যকরী সদস্য ডাঃ ইরা, ডাঃ মৌ, সায়মা নূর লিনা, ডাঃ ম্যানিলা, ডাঃ সামিউল হাসান সুমিত, ডাঃ উর্বশী, ডাঃ আজমেরি, ডাঃ নুহাশ, ডাঃ নিশি, ডাঃ নিশীথ, ডাঃ , ডাঃ আসিফ চিশতী, ডাঃ নিলয়, ডাঃ মেহনাজ এবং অন্যান্যরা।
উল্লেখ্য ২০১৭ এবং ২০১৯ সালে বাংলাদেশ ডেন্টিস্ট্রির মানোন্নয়নের লক্ষ্যে দুইটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে টুথ ফেইরি ফাউন্ডেশন। আন্তর্জাতিক সম্মেলন আয়োজন পাশাপাশি টুথ ফেইরি ফাউন্ডেশন ২০১২ সাল থেকে ডেন্টাল পাবলিক হেলথ প্রমোশন ও ডেন্টিস্ট্রির মানোন্নয়নের লক্ষ্যে স্কুল ও কমিউনিটি ভিত্তিক ডেন্টাল ক্যাম্পেইন, ডাক্তারদের জন্য হাতে কলমে উচ্চতর প্রশিক্ষণ, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিয়মিত সম্মেলন আয়োজন করে।
উক্ত আন্তর্জাতিক সম্মেলনের সাস্টেইনেবিলিটি পার্টনার হিসেবে সহায়তা করছে বাংলাদেশ এনভায়রনমেন্টালিস্ট সোসাইটি এবং ভলান্টিয়ার পার্টনার হিসেবে কাজ করছে ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট।











