
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস চলন্ত ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন লেগেছে।
আজ শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভানুগাছ-শমসেরনগর স্টেশনের মাঝামাঝি ধোপাটিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পর থেকে ঢাকা সিলেট-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।











