Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home জাতীয়

রাজশাহীতে বিএনপির চেয়ে ১৪ গুণ বড় সমাবেশ আওয়ামী লীগের

Barta71.com by Barta71.com
in জাতীয়
0
রাজশাহীতে বিএনপির চেয়ে ১৪ গুণ বড় সমাবেশ আওয়ামী লীগের
Share the News


রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশ বিএনপির সমাবেশের চেয়ে ১২ থেকে ১৪ গুণ বড় ছিল বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠকের পর আজ সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ দাবি করেন।

গতকাল রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা নিয়ে জানতে চাইলে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, গতকাল একটা অসাধারণ সভা হয়েছে। পুরো রাজশাহী শহরই জনসভাস্থলে পরিণত হয়েছিল। মাদরাসা মাঠের বাইরে কমপক্ষে আরও ১০-১২ গুণ মানুষ ছিল। বিএনপিও সেখানে সমাবেশ করেছিল।

তিনি বলেন, বিএনপির সমাবেশের চেয়ে কতগুণ বড়, সেটা অনুমান করা কঠিন। তবে বিএনপির সমাবেশের চেয়ে কমপক্ষে ১২ থেকে ১৪ গুণ বড়-তো বটেই। আকাশ থেকে মাননীয় প্রধানমন্ত্রীও সমাবেশটি দেখেছেন। এটি অভাবনীয়, আমাদের ধারণার বাইরে সমাবেশটি হয়েছে। পুরো শহর জুড়ে মানুষের মধ্যে উদ্দীপনা, সমাবেশে যাওয়ার জন্য আগ্রহ আমি দেখেছি শুরু থেকে, সেটি অভাবনীয়। এতেই প্রমাণ হয়, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, তার দলের প্রতি জনগণের সমর্থন- গতকালের জনসভা সেটিই প্রমাণ করে।

গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরও মানুষকে ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য, ভাতের অধিকারের জন্য, ন্যায় বিচারের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠান জন্য সংগ্রাম ও লড়াই করতে হচ্ছে। এ বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি সবিনয়ে অনুরোধ জানাবো, আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য। নিজের দলের চেহারারাটও দেখার জন্য। বঙ্গবন্ধুকে হত্যা করার পর, ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার কারা বন্ধ করেছিল? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেখানে ন্যায়বিচার নয়, বিচারটাই বন্ধ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, কারাগারের অভ্যন্তরে চার জাতীয় নেতাকে হত্যা করা হয়। সেই বিচারও বন্ধ করে দেওয়া হয়েছিল। আর ভোটের অধিকার? জিয়াউর রহমানের সময় সাত্তার সাহেবের সময়, খালেদা জিয়ার সময়, এরশাদ সাহেবের সময় স্লোগান ছিল- ১০টা হোন্ডা, ২০টি গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এখন মানুষ সেই স্লোগান দেয় না। সেই সংস্কৃতি তারাই চালু করেছে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন বিএনপিই করেছিল। তারা এক মাসের বেশি ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আয়নায় নিজের চেহারাটা দেখলেই উনি (মির্জা ফখরুল) উত্তরটা পেয়ে যাবেন।

এ দেশে জিয়াউর রহমানই মানবাধিকারের লঙ্ঘন শুরু করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর লাশের ওপর দিয়ে ক্ষমতা দখল করেছিলেন, সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন। সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। যারা ক্ষমতা দখল করলো, তাদের প্রচণ্ড বিশ্বস্ত না হলে জিয়াউর রহমানকে কী সেনাপ্রধান করা হতো? আমি বিস্তারিত বলতে চাই না। আজকে সেগুলো প্রমাণিত, দিবালোকের মতো স্পষ্ট সত্য। জিয়াউর রহমান নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাবাহিনীর অফিসারকে বিনা বিচারে ফাঁসি দিয়েছেন। অনেকের ফাঁসি হয়ে গেছে, ফাঁসির রায় হয়েছে ফাঁসি কার্যকর হওয়ার পর- এমন ঘটনাও আছে।

তিনি বলেন, ‘মায়ের কান্না নামের একটি সংগঠন, তাদের বোবা কান্না যে আজকে আকাশে-বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেটি এখন বিদেশি কূটনীতিকদের কানেও গেছে, বিদেশেও গেছে। এগুলো সব জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের শিকার।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, তারা (বিএনপির নেতা) যে ন্যায়নীতির কথা বলেন, ২০১৩-১৪-১৫ সালে যে মানুষের ওপরে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছেন। সেই পেট্রলবোমা নিক্ষেপের হুকুমদাতা বিএনপি নেতারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই হুকুমদাতাদের মধ্যে একজন। এভাবে পেট্রলবোমা নিক্ষেপ করে মানুষ হত্যার পর এখনো যে তারা ঘুরে বেড়ান, এটাই তো জনগণের কাছে একটা আশ্চর্যজনক বিষয়।

Previous Post

২৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চাচ্ছে : কৃষিমন্ত্রী

Barta71.com

Barta71.com

Next Post
সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চাচ্ছে : কৃষিমন্ত্রী

সিপিডি একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চাচ্ছে : কৃষিমন্ত্রী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।