• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Sunday, October 11, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আঞ্চলিক সংবাদ

ঈদের দিনে সিলেটে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

Barta71.com by Barta71.com
in আঞ্চলিক সংবাদ, জাতীয়
0
ঈদের দিনে সিলেটে ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
Share the News


বার্তা৭১ ডটকম: ঈদের দিনেও ভারী বৃষ্টিতে ভাসল সিলেট। সোমবার ভোর থেকে ভারী বৃষ্টি শুরু হয় সিলেট শহরে। এতে আবারও নগরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ নিয়ে ১৫ দিনের ব্যবধানে পঞ্চমবারের মতো নগর প্লাবিত হলো। এ ছাড়া ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার নিচু এলাকায়ও বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
এদিকে ভোর থেকেই বৃষ্টি চলায় ভোগান্তিতে পড়েন ঈদগাহ ও মসজিদগামী মুসল্লিরা। নগরের বাসিন্দারা বৃষ্টির দুর্ভোগ নিয়েই ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়া নগরের অনেক এলাকা প্লাবিত হওয়ায় কোরবানি দিতেও ভোগান্তিতে পড়তে হয়। অনেকে জলাবদ্ধতার কারণে কোরবানি দিতে পারছেন না।

এর আগে ২ জুন রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। তখন অধিকাংশ এলাকার পানি পরদিন নেমে যায়। তবে অন্তত ১২টি এলাকার পানি নামতে বেশ কিছুদিন সময় লেগেছিল। পরে ৮, ১০ ও ১৩ জুন আবারও ভারী বৃষ্টিতে সিলেট নগর প্লাবিত হয়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ১৭৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত সিলেটে ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নগরের উপশহর, তেরোরতন, সোনারপাড়া, লামাপাড়া, শিবগঞ্জ, মেজরটিলা, কেওয়াপাড়া, তালতলা, জামতলা, সোবহানীঘাট, যতরপুর, মাছিমপুর, পাঠানটুলা, দরগামহল্লা, পায়রাসহ শতাধিক এলাকায় বৃষ্টির পানি জমেছে। অনেক এলাকার বাসা ও দোকানে পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও ছিল হাঁটু থেকে কোমরসমান পানি। অব্যাহত বৃষ্টির কারণে নগরের শাহি ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের উপস্থিতিও অন্যান্য বছরের তুলনায় ছিল অনেক কম। প্রচুর মুসল্লি বৃষ্টির কারণে ঈদগাহ এড়িয়ে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

জলাবদ্ধতার শিকার এলাকার একাধিক বাসিন্দা বলেন, অন্যান্য সময়ে ঈদের নামাজ আদায় শেষে মুসল্লিরা কোরবানির কার্যক্রম শুরু করলেও এবার পানিতে বাসাবাড়ির আঙিনা ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন। কেউ কেউ পানি নেমে যাওয়ার অপেক্ষা করছেন। অনেকে আবার পানির মধ্যেই কিছুটা শুকনা স্থানে কোরবানি দিচ্ছেন। এতে পশুর রক্ত ও বর্জ্য গিয়ে জলাবদ্ধতার পানিতে মিশছে।

যোগাযোগ করলে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, মাত্রাতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে বারবার নগর প্লাবিত হচ্ছে। ঈদের দিনও ভারী বৃষ্টিতে নগরের অনেক নিচু এলাকা তলিয়ে গেছে। এতে অনেকে কোরবানিও দিতে পারছেন না। বৃষ্টি না কমায় পানিও নামছে না। তবে নগর যেন জলাবদ্ধ না হয়, সে জন্য আরও কী করা যায়, সেসব বিষয় নিয়ে ভাবা হচ্ছে।
এদিকে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে জেলার, বিশেষ করে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও ফেঞ্চুগঞ্জ উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব উপজেলার দেড় শতাধিক গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি অনেক রাস্তাঘাটও তলিয়ে গেছে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন আশ্রয়কেন্দ্র চালুর পাশাপাশি বন্যাকবলিত মানুষদের মধ্যে শুকনা খাবার বিতরণ শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের তথ্যানুযায়ী, জেলার প্রতিটি নদ-নদীর পানি বাড়ছে। এ ছাড়া আজ সকাল ৯টা পর্যন্ত সুরমা, সারি ও কুশিয়ারা নদ-নদীর তিনটি স্থানে (পয়েন্ট) পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে শূন্য দশমিক ৭২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে শূন্য দশমিক ৬৫ সেন্টিমিটার এবং সারির সারিঘাট পয়েন্টে শূন্য দশমিক ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
সিলেট নগরের উপশহর এলাকার বাসিন্দা আউয়াল চৌধুরী আজ বেলা সোয়া ১১টার দিকে বলেন, হঠাৎ সৃষ্ট বন্যায় সিলেটবাসীর ঈদের আনন্দ পানিতে ভেসে গেল। নগরসহ জেলার বিভিন্ন উপজেলার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে কেউই বাসাবাড়ি থেকে বেরোতে পারছে না।
নগরের অনেক বাসা তলিয়ে যাওয়ায় অনেকে কোরবানিও দিতে পারছেন না। মূলত বৃষ্টির বাগড়ায় ঈদের আনন্দ ম্লান হয়ে গেল।

Previous Post

এবার যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দিলেন নেতানিয়াহু

Next Post

ফিলিস্তিনসহ সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Barta71.com

Barta71.com

Next Post
ফিলিস্তিনসহ সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

ফিলিস্তিনসহ সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In