Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home রাজনীতি

৫ জানুয়ারির মত আবারো আ’লীগের মাস্টারপ্ল্যান চূড়ান্ত

Barta71.com by Barta71.com
in রাজনীতি
0
৫ জানুয়ারির মত আবারো আ’লীগের মাস্টারপ্ল্যান চূড়ান্ত
Share the News


বার্তা৭১ ডটকমঃ আগামী নির্বাচনে বিজয় সময়ের ব্যাপার মাত্র’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, এর মাধ্যমে মনে হচ্ছে, দলটি আগামী নির্বাচন নিয়ে তাদের ‘মাস্টারপ্ল্যান চূড়ান্ত’ করে ফেলেছে।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আমাদের কর্ম দিয়ে ভয়কে জয় করেছি। নির্বাচনে বিজয় একটা আনুষ্ঠানিকতা মাত্র।… উন্নয়নের সুফল পাওয়ায় জনগণ আবারো আওয়ামী লীগকেই জয়ী করবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য প্রসঙ্গ টেনে রবিবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ একথা বলেন।

এর আগে ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিএনপি এত দিন যেটা সন্দেহ করে আসছিল, সেটাই এখন ঘটছে। ক্ষমতাসীনদের একজন নেতা আজকে বলে দিয়েছেন সরকার বলছে, তাদের বিজয় আনুষ্ঠানিকতা মাত্র। তার মানে নীলনকশা অনুযায়ী নির্বাচন হয়ে গেছে, সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা। এখন শুধু গেজেট নোটিফিকেশন হবে। আর শপথ গ্রহণ হবে। তো করে নেন। আগামী ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার আছে বলে মনে করি না।

ওবায়দুল কাদের সাহেবদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে উল্লেখ করে বিএনপি নেতা রিজভী আহমেদ বলেন, পিঠা ভাগের মতো সংসদীয় আসনের সিংহভাগ আওয়ামী লীগ নিজেদের কব্জায় রেখে বাকি স্বল্প সংখ্যক আসন অন্য দলকে ভাগ দেওয়ার কথা শোনা যাচ্ছে। এটাই নির্বাচনহীন একদলীয় শাসনের নমুনা।

বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন এ দেশের জনগণ আর হতে দেবে না। যতই ষড়যন্ত্র করেন না কেন, যতই ভাগাভাগি করেন না কেন, ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন একতরফা নির্বাচন আর এ দেশে করতে দেওয়া হবে না।

বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ হচ্ছে অধিকার আদায়ের ঝটিকাকেন্দ্র। নির্বাচন নিয়ে ছিনিমিনি খেললে কাঁটাতারের বেড়া নয়, চীনের প্রাচীরের ন্যায় প্রতিরোধ গড়ে তোলা হবে। বিএনপি একতরফা ভাগাভাগির নির্বাচনকে কেবল প্রত্যাখ্যান নয়, জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ধাক্কায় গুঁড়িয়ে দেবে।

রিজভী আরো বলেন, আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দেওয়ার বিদ্যা ভালো করেই জানে। এরা হচ্ছেন আত্মসম্মানহীন প্রতারক। জনগণের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার। দলটির নেতাদের কথায় মনে হচ্ছে, তাদের মাস্টারপ্ল্যান চূড়ান্ত। কীভাবে আরেকটি ভোটারবিহীন নির্বাচন মঞ্চস্থ করা যায়, সেই চক্রান্তমূলক আয়োজনে তাঁরা ব্যস্ত রয়েছেন।

সাজানো জাল-জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে মিথ্যা মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়া সেই মাস্টারপ্ল্যানেরই অংশ বলেও দাবি করেন রিজভী।

Previous Post

শুনানি শেষ, খালেদা জিয়ার জামিনের আদেশ সোমবার

Next Post

চার শর্ত পূরণ হলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

Barta71.com

Barta71.com

Next Post
চার শর্ত পূরণ হলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

চার শর্ত পূরণ হলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মনোনয়ন পাচ্ছেন নানক-রহমান-নাছিম-মোজাম্মেল হক

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে ঘিরে বিতর্ক

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।