Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home পরিবেশ ও জলবায়ু

বিদ্যালয়ের মাঠেও তামাকের আগ্রাসন!

Barta71.com by Barta71.com
in পরিবেশ ও জলবায়ু
0
বিদ্যালয়ের মাঠেও তামাকের আগ্রাসন!
Share the News

বার্তা৭১ ডটকমঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার ১০ ইউনিয়নে আবাদি জমিতে বেড়েছে তামাক চাষ। কমেছে ধান-সবজির উৎপাদন। তামাকের আগ্রাসন থেকে বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পর্যন্ত। তেমনি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পূর্ব কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তামাক চাষ করা হয়েছে। ফলে ছাত্র-ছাত্রীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি স্কুলের নিকটে নির্মিত তন্দুরে কিউরিং করা তামাকের গন্ধে ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের পূর্ব কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠটি নিরঞ্জন দাশ নামের এক ব্যক্তির। তিনি মারা যাওয়ার পর তার ছেলে এ জমি দেখাশোনা করছেন। তিনি স্কুল মাঠের ওই জমিটি স্থানীয় এক চাষীকে বর্গা দেন চাষ করার জন্য। ওই বর্গা চাষী ওই জমিতে কয়েক বছর ধরে তামাকের চাষ করে আসছে।

পূর্ব কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা রানী দাশ জানান, স্কুলের সামনে মাঠটি ব্যক্তি মালিকানাধীন। যার কারণে বিষয়টি উপজেলা প্রশাসন কিংবা শিক্ষা বিভাগের কাউকে বলা হয়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো.গিয়াস উদ্দিন বলেন, স্কুলের জমিটি মূলত দান করেছিল ওই এলাকার কয়েকজন ব্যক্তি। স্কুল ভবনটি ছাড়া সামনে জায়গাটি ওদের। যার কারণে আমরা কিছু করতে পারিনা।

তিনি আরো বলেন, আমরা চাই সামনের জায়গাটি ক্রয় করে স্কুলের কাজে ব্যবহার করতে। কিন্তু আর্থিক সমস্যার কারণে ক্রয় করা যাচ্ছেনা।

বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র মো.জসীম উদ্দিন জানান, মাঠে তামাক চাষ করায় আমরা খেলাধুলা করতে পারি না। দুপুরে বিরতির সময় বারান্দাতে বসে অলস সময় কাটাতে হয়।

টিআইবির সহযোগী প্রতিষ্ঠান সনাক চকরিয়ার ব্যবস্থাপক এজেএম জাহাংগীর আলম কয়েকদিন আগে স্কুল মাঠে তামাক চাষের দৃশ্যটি ধারণ করেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিটি পোস্ট দিলে সমালোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর, লক্ষ্যারচর, কৈয়ারবিল, বরইতলী, হারবাং, ফাঁসিয়াখালী, চিরিংগা, ডুলাহাজারা, সাহারবিল ও পৌরসভার একাংশে ব্যাপক হারে তামাক চাষ করা হয়।

চকরিয়ায় তামাক চাষের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে কাজ করছেন উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণ গবেষনা (উবিনীগ) নামের একটি এনজিও সংস্থা। সংস্থাটির কক্সবাজারের আঞ্চলিক সমন্বয়ক মো. জয়নাল আবেদিন জানান, চকরিয়া উপজেলায় প্রতিবছর ফসলি জমির পাশাপাশি সরকারি খাসজমি ও ব্যক্তি মালিকানাধীন জমিতে চলছে পরিবেশ বিধ্বংসী তামাকের চাষ। প্রতিবছর বেড়ে যাচ্ছে তামাক চাষের বিস্তার। কিন্তু চলতিবছর স্কুলের মাঠ পর্যন্ত তামাক চাষের দখলে চলে গেছে যা সত্যিই দু:খজনক। স্থানীয় ট্যোবাকো কোম্পানীগুলোর লোভনীয় ফাঁদে পড়ে চাষীরা পরিবেশ বিধ্বংসী এ চাষে সম্পৃক্ত হচ্ছেন।

অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের সংশ্লিষ্টদের নির্লিপ্ততার সুযোগে প্রতিবছর উপজেলাজুড়ে বেড়ে চলছে তামাক চাষের ভয়াবহতা। প্রতিবছর তামাক চাষের ভয়াবহ বিস্তারের কারণে উপজেলার প্রতিটি জনপদে (বিশেষ করে তামাক চাষ এলাকায়) কমে যাচ্ছে আবাদি জমিতে ধান-সবজির চাষ।

পরিবেশ ধ্বংসকারী এই তামাক চাষের কারণে কোমলমতি শিক্ষার্থীসহ এলাকার নারী-পুরুষরা নানা রোগে আক্রান্ত হচ্ছে জেনে তামাক চাষ রোধকল্পে গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে কাকারা সড়কে পাঁচ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করা হয় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহণে। এরপরও থেমে নেই তামাকের আগ্রাসন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ বলেন, প্রতিবছর তামাক মৌসুমে হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিক ও চিকিৎসকদের কাছে বেড়ে যায় রোগী। শিশু-নারী ও বৃদ্ধ রোগীর সংখ্যা অত্যাধিক বাড়ে। বেশিরভাগ রোগীই নানা ধরনের ভাইরাস, হাঁপানি, এ্যাজমা, গ্যাস্ট্রিক, আলসারসহ নানা রোগে আক্রান্ত হয়ে আসে। এসব রোগ পোড়ানো তামাকের গন্ধসহ নিকোটিন থেকে সৃষ্ট।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের বলেন, এ বিষয়ে আমি অবগত নই। ওই স্কুলের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির কেউ আমাকে স্কুল মাঠে তামাক চাষ করার বিষয়টি জানায়নি। খোঁজখবর নিয়ে সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

Previous Post

রাজীবের ঘটনায় সড়ক দায়ী না: কাদের

Next Post

রাজিবের দুই ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিতে চান অনন্ত জলিল

Barta71.com

Barta71.com

Next Post
রাজিবের দুই ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিতে চান অনন্ত জলিল

রাজিবের দুই ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নিতে চান অনন্ত জলিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।