Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home আইন ও অপরাধ

গ্রেপ্তারের ২ মাস পর মুক্ত নব্য জেএমবির ‘নারী শাখার প্রধান’

Barta71.com by Barta71.com
in আইন ও অপরাধ
0
গ্রেপ্তারের ২ মাস পর মুক্ত নব্য জেএমবির ‘নারী শাখার প্রধান’
Share the News


বার্তা৭১ ডটকমঃ গ্রেপ্তারের দুই মাসের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন নব্য জেএমবির ‘সদস্য’ হুমায়ারা ওরফে নাবিলা, যিনি জঙ্গি গোষ্ঠীটির নারী শাখার প্রধান বলে পুলিশের ভাষ্য।

ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে মঙ্গলবার জামিন পেয়ে বুধবার কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের অন্যতম অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস পাল জানিয়েছেন।

সরকারি এই কৌঁসুলি গণমাধ্যমকে জানান, নাবিলার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মানিক ঘোষ। তার সঙ্গে শুনানিতে অংশ নিয়েছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।

সন্দেহভাজন এই জঙ্গির জামিন আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মো. ফরিদ।

উভয়পক্ষের শুনানি নিয়ে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ নুরুল আমিন বিপ্লব তার জামিন মঞ্জুর করেন বলে অতিরিক্ত পিপি তাপস জানান।

উল্লেখ্য, গত বছরের ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বরে বোমা হামলা চালিয়ে মন্ত্রী-এমপিসহ শতাধিক মানুষকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করার কথা জানিয়েছিল পুলিশ। নাবিলা ও তার স্বামী তানভীর ইয়াসিন করিম ওই ঘটনায় অর্থের জোগান দিয়েছিলেন বলে অভিযোগ পুলিশের।

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গত বছরের নভেম্বরে করিমকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে গত ৫ এপ্রিল সিদ্ধেশ্বরী এলাকা থেকে নাবিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম খান সে সময় বলেছিলেন, হোমায়ারা ওরফে নাবিলা নব্য জেএমবির নারী শাখার প্রধান। তাকে তার সংগঠনে ‘ব্যাট ওমেন’ বলে ডাকা হয়।

সিটিটিসি কর্মকর্তারা বলেন, গত বছরে অগাস্টে পান্থপথের হোটেল ওলিওতে বিস্ফোরণে এক জঙ্গির মৃত্যুর তদন্তে গিয়ে প্রকাশনা সংস্থার মালিক করিমের সম্পৃক্ততা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে স্ত্রী হোমায়ারও জঙ্গিবাদে জড়িত থাকার প্রমাণ মেলে। তারা আর্থিকভাবে বেশ স্বচ্ছল।

করিম ইন্টারন্যাশনাল ও দারুস সালাম পাবলিকেশন্স নামের প্রকাশনা সংস্থার মালিক করিমদের বাড়ি গুলশানে। মনিপুরিপাড়ায় তাদের বইয়ের দোকান রয়েছে। করিম ইন্টারন্যাশনাল বই প্রকাশের পাশাপাশি বিদেশি বিভিন্ন লেখকের বই বিদেশ থেকে এনে সরবরাহ করে থাকে।

মামলার নথি সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল হুমায়ারা ওরফে নাবিলাকে। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি ‘সব কিছু স্বীকার করলেও’ আদালতে গিয়ে বিচারকের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হননি। তবে সাক্ষী হিসেবে তার এক খালাত ভাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

Previous Post

চাঁদপুরে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৮ মামলার আসামি নিহত

Next Post

বিশ্বকাপে রুশ নারীদের জন্য সতর্কবার্তা

Barta71.com

Barta71.com

Next Post
বিশ্বকাপে রুশ নারীদের জন্য সতর্কবার্তা

বিশ্বকাপে রুশ নারীদের জন্য সতর্কবার্তা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

আগস্টের ১১ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ৯৪৬ কোটি টাকা

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।