Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home খেলা

সেমিফাইনালে নিউজিল্যান্ড

Barta71.com by Barta71.com
in খেলা
0
সেমিফাইনালে নিউজিল্যান্ড
Share the News


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ভারতের ভাগ্য ঝুলে ছিল নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ওপর। এই ম্যাচে আফগানিস্তান জিতলে সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকত ভারতের। এমন সমীকরণের ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আর তাতে বিদায় ঘন্টা বেজে গেছে আফগানিস্তান ও ভারতের।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট করতে এসে ঝড়ো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি ড্যারেল মিচেল। চতুর্থ ওভারের প্রথম বলে ১২ বলে ১৭ রান করে ফেরেন তিনি। পাওয়ার প্লে-টা ভালোভাবে কাজে লাগালেও এরপর চাপে পড়ে কিউইরা। প্রথম ৬ ওভারে ৪৫ করার পরের চার ওভারে তোলে মাত্র ২১ রান।

এরই মধ্যে বিদায় নেন মার্টিন গাপটিল। ২৩ বলে চার বাউন্ডারিতে ২৮ রান করে রশিদ খানের শিকার হন তিনি। এতেই টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ।

রানের চাপ না থাকলেও আফগান বোলারদের মিতব্যয়ী বোলিংয়ে বেশ কিছু সময় ধরে খেলছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ধীরে ধীরে হাত খুলে বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। তাকে সঙ্গ দেন ডেভন কনওয়ে। এই যুগলের ৫৬ বলে ৬৮ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। উইলিয়ামসন ৪২ বলে ৪০ ও কনওয়ে অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৬ রান করে।

এর আগে টসে জিতে ব্যাট করতে আসেন দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদ। ইনিংসের তৃতীয় ওভারে বল করতে এসে দ্বিতীয় বলে শাহজাদকে সাজঘরে ফেরান এডাম মিলনে। ১১ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। পরের ওভারের প্রথম আরেক ওপেনার জাজাইকে ফেরান ট্রেন্ট বোল্ট। মাত্র দুই রান করে ফেরেন তিনি।

কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি রহমানুল্লাহ গুরবাজও। টিম সাউদির লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ফেরার আগে ৯ বলে করেন ৬ রান। পাওয়ার প্লেতে তিন ব্যাটসম্যান হারানোর পর গুলবাদিন নাইবের সঙ্গে ছোট এক প্রতিরোধী জুটি গড়েন নাজিবুল্লাহ জাদরান। তাদের ৩৭ রানের জুটি ভাঙেন ইশ সোধি। ১৮ বলে ১৫ করে বোল্ড হয়ে ফেরেন নাইব।

দলের বিপর্যয়ে ঝড়ো ব্যাট করেন জাদরান। অন্যরা রান না পেলেও চার ছয়ে দলের রানের চাকা সচল রাখেন তিনি। ৩৩ বলে চার বাউন্ডারি ও দুই ছক্কায় করেন ব্যক্তিগত অর্ধশতক। তাকে কিছু সময় সঙ্গ দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ নবী। এই যুগলের ৫৯ রানের জুটি ভাঙেন সাউদি। ২০ বলে ১৪ করে কট অ্যান্ড বোল্ট হন তিনি।

দীর্ঘক্ষণ থিতু হয়ে বসা জাদরানকে ১৮তম ওভারে এসে ফেরান বোল্ট। ৪৮ বলে ৬ চার ও তিন ছক্কায় ৭৩ রান করে জেমস নিশামের ক্যাচ হন তিনি। নতুন ব্যাটসম্যান করিম জানাতকেও সাজঘরে ফেরান এই পেসার। বল হাতে তিনটি উইকেট নেন বোল্ট। এ ছাড়াও দুটি উইকেট শিকার করেন সাউদি।

Previous Post

ডিজেলের মূল্যবৃদ্ধি: গুজব থেকে দূরে থাকুন- সত্য তথ্য জানুন

Next Post

এবার লঞ্চভাড়াও বাড়লো, ধর্মঘট প্রত্যাহার

Barta71.com

Barta71.com

Next Post
এবার লঞ্চভাড়াও বাড়লো, ধর্মঘট প্রত্যাহার

এবার লঞ্চভাড়াও বাড়লো, ধর্মঘট প্রত্যাহার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

মেয়েদের খোলা পিঠ এমন বাংলা ছবি

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

দুষ্টু’ শেয়ারবাজার দমনে ‘ওষুধ’ আসছে: অর্থমন্ত্রী

26
ডলার। ডুল্যান্সার

ডলার। ডুল্যান্সার

7
তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

তাবলীগ জামাত না কি জঙ্গিবাদ?

6

হরতাল

5
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ঈদের ছুুটি শুরুর দিনের আগাম ট্রেনের টিকিট মিলছে

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

ডিএমপির নতুন কমিশনারের দায়িত্বে নজরুল ইসলাম

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয়

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2020 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।