• প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ
Tuesday, October 20, 2026
  • Login
Barta71.com
Advertisement
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • অন্যান্য
    • লাইফস্টাইল
    • আইন ও অপরাধ
    • সাক্ষাতকার
    • আঞ্চলিক সংবাদ
    • পরিবেশ ও জলবায়ু
    • মতামত
No Result
View All Result
Barta71.com
No Result
View All Result
Home খেলা

পাকিস্তানকে বিদায় করে ফাইনালে অস্ট্রেলিয়া

Barta71.com by Barta71.com
in খেলা
0
পাকিস্তানকে বিদায় করে ফাইনালে অস্ট্রেলিয়া
Share the News


বলাই হয়ে থাকে ক্যাচ ড্রপ মানেই ম্যাচ ড্রপ। সেটার জ্বলজ্যান্ত উদাহরণ দেখা গেলো। পুরো ম্যাচে পাকিস্তান যাই খেলুক, কিন্তু ১৯তম ওভারের দ্বিতীয় বলে এক ক্যাচ ড্রপেই পুরো ম্যাচের চালচিত্র পাল্টে গেলো।

অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথ্যু ওয়েট শাহিন শাহ আফ্রিদর বলে ক্যাচ তুলেছিলেন ডিপ মিড উইকেটে। সেখানে ছিলেন হাসান আলি। কিন্তু ক্যাচটা ধরতে পারলেন না তিনি। ফেলে দিলেন। রান হলো ২। তখনও অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ১৮ রান।

এরপরের গল্পটা শুধুই ম্যাথ্যু ওয়েডের। ক্যাচ ড্রপের ফলে যে জীবন পেলেন, তাকে কাজে লাগালেন পরের তিন বলে টানা তিনটি ছক্কা মেরে। তাও শাহিন শাহ আফ্রিদির মত বোলারকে।

ওভারের তৃতীয় বলটি ছিলো ইয়র্কার। শাহিন শাহ আফ্রিদির ৯০ মাইলেরও বেশি গতির ইয়ার্কারকে স্কুপ খেলে পাঠিয়ে দিলেন বাউন্ডারির ওপারে। পরের বলটি কাটার করতে গিয়ে কিছুটা হাফভলি দিয়ে দেন শাহিন শাহ আফ্রিদি। মিডউইকেটের ওপর দিয়ে আবারও ছক্কা। ওভারের শেষ বলটি আবারও ইয়ার্কার দেয়ার চেষ্টা করলেন শাহিন। এবারও স্কুপ করে শর্ট ফাইন লেগের ওপর দিয়ে মেরে দিলেন ছক্কা।

এক ক্যাচ ড্রপের পর টানা তিন ছক্কাতেই সেমিফাইনালে শেষ হয়ে গেলো পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন। ৫ উইকেটে হেরে বিদায় নিতে হলো বিশ্বকাপ থেকে। রীতিমত উড়তে থাকা পাকিস্তানকে টেনে মাটিতে নামিয়ে এনেছে অস্ট্রেলিয়া। দুবাইতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো অস্ট্রেলিয়ানরা।

পাকিস্তানের দেয়া ১৭৭ রানের লক্ষ্য ১ ওভার হাতে রেখেই পার হয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ মুহূর্তে মার্কাস স্টইনিজের ঝড়েই মূলতঃ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় অসিরা।

পাকিস্তানের করা ১৭৬ রান টপকে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর প্রথম ওভারেই শাহিন শাহ আফ্রিদির তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই তারা হারায় অ্যারোন ফিঞ্চের উইকেট। পুরো ওভারেই বলতে গেলে তাণ্ডবলীলা চালান শাহিন আফ্রিদি।

দ্বিতীয় ওভার থেকেই খেলায় নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে অস্ট্রেলিয়া। বিশেষ করে ডেভিড ওয়ার্নার। ইমাদ ওয়াসিম, হারিস রউফ, শাদাব খান, হাসান আলি- কাউকেই ছেড়ে কথা বলেননি ওয়ার্নার। বাউন্ডারি আর ছক্কার মারে ব্যাস্ত করে তোলেন পাকিস্তানি ফিল্ডারদের। তার সঙ্গে যোগ দেন মিচেল মার্শও। যদিও ৭ম ওভারে আউট হয়ে যান মার্শ। শাদাব খানের বলে শট খেলতে গিয়ে আকাশে বল তুলে দেন। ক্যাচ ধরেন আসিফ আলি।

ব্যাট করতে নামেন স্টিভেন স্মিথ। কিন্তু বরাবরেরমতই অফ ফর্মে তিনি। শাদাব খানকে ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন ফাখর জামানের হাতে। ৫ রান করে আউট হয়ে যান তিনি। ১১তম ওভারের প্রথম বলে আউট হন ওয়ার্নার। ততক্ষণে ৮৯ রান উঠে গেছে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে। ৩০ বলে ৪৯ রান করে আউট হয়ে যান ওয়ার্নার। ৩টি করে বাউন্ডারি আর ছক্কা মারেন তিনি।

ওয়ার্নার আউট হতেই যেন একটু থমকে যায় অস্ট্রেলিয়ার রানের গতি। ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে পাকিস্তান। কিন্তু মার্কাস স্টয়নিজ আর ম্যাথ্যু ওয়েড ধীরে ধীরে চেপে বসেন উইকেটে এবং ম্যাচ বের করতে থাকেন পাকিস্তানের হাত থেকে।

শেষ মুহূর্তে এসে তো টানা তিনটি ছক্কায় পাকিস্তানকেই টুর্নামেন্ট থেকে বিদায় করে দিলেন ম্যাথ্যু ওয়েড। ক্যাচ ধরতে না পারার কারণে এখন পাকিস্তানের জাতীয় ভিলেনে পরিণত হবেন হাসান আলি। ১৭ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ওয়েড। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারলেন ৪টি। ৩১ বলে ৪০ রান করন মার্কাস স্টয়নিজ। তিনি ২টি করে চার এবং বাউন্ডারির মার মারেন। ম্যাথ্যু ওয়েডই হলেন ম্যাচ সেরা।

Previous Post

বিশ্বজুড়ে আরো সাড়ে সাত হাজার প্রাণহানি

Next Post

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Barta71.com

Barta71.com

Next Post
রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

  • Trending
  • Comments
  • Latest
যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

যৌন মিলনে পুরুষদের স্থায়িত্ব আসলে কয় মিনিট?

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

কুমিল্লায় ‘বাংলা নীল ছবি’

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

জেনে নিন, নারীর নজরে সবচেয়ে পছন্দের পুরুষ অঙ্গ কোনগুলি?

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

প্রথম রাতে মধুর সহবাসের গোপন উপায়!

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

0
র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে  মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

র’ এর রিপোর্ট: সমুদ্রসীমার রায়ে মিয়ানমারের খুব কমই ক্ষতি হবে

0

নিখোঁজ ইলিয়াসঃ ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ প্রকাশ

0

বন্ধ হওয়ার পথে বহু লেভেল কোম্পানি ডেসটিনি

0
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না: আমানউল্লাহ আমান

কোনো ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হবে না: আমানউল্লাহ আমান

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

Barta71.com

Online Newspaper in Bangladesh

ক্যাটাগরি সমুহ

  • অর্থ ও বাণিজ্য
  • আইন ও অপরাধ
  • আঞ্চলিক সংবাদ
  • আন্তর্জাতিক
  • এক্সক্লুসিভ
  • খেলা
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পরিবেশ ও জলবায়ু
  • বিনোদন
  • মতামত
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাতকার
  • স্বাস্থ্য ও চিকিৎসা

সাম্প্রতিক খবর

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

আগারগাঁওয়ে স্থানান্তরিত হচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

  • প্রচ্ছদ
  • আমরা
  • যোগাযোগ

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • অর্থ ও বাণিজ্য
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • খেলা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • আইন ও অপরাধ
  • সাক্ষাতকার
  • আঞ্চলিক সংবাদ
  • পরিবেশ ও জলবায়ু
  • মতামত

© 2026 বার্তা ৭১ ডট কম কর্তৃক সকল সত্ত্ব সংরক্ষিত।

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In